Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 18

65 Mantra
23/18
Devata- प्राणादयो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- विराड्जगती Swara- निषादः
Mantra with Swara
प्रा॒णाय॒ स्वाहा॑पा॒नाय॒ स्वाहा॑ व्या॒नाय॒ स्वाहा॑। अम्बे॒ऽअम्बि॒केऽम्बा॑लिके॒ न मा॑ नयति॒ कश्च॒न। सस॑स्त्यश्व॒कः सुभ॑द्रिकां काम्पीलवा॒सिनी॑म्॥१८॥

प्रा॒णाय॑। स्वाहा॑। अ॒पा॒नाय॑। स्वाहा॑। व्या॒नायेति॑ विऽआ॒नाय॑। स्वाहा॑। अम्बे॑। अम्बि॑के। अम्बा॑लिके। न। मा॒। न॒य॒ति॒। कः। च॒न। सस॑स्ति। अ॒श्व॒कः। सुभ॑द्रिका॒मिति॒ सुऽभ॑द्रिकाम्। का॒म्पी॒ल॒वा॒सिनी॒मिति॑ काम्पीलऽ वा॒सिनी॑म् ॥१८ ॥

Mantra without Swara
प्राणाय स्वाहाऽअपानाय स्वाहा व्यानाय स्वाहा अम्बे अम्बिके म्बालिके न मा नयति कश्चन । ससस्त्यश्वकः सुभद्रिकाङ्काम्पीलवासिनीम् ॥

प्राणाय। स्वाहा। अपानाय। स्वाहा। व्यानायेति विऽआनाय। स्वाहा। अम्बे। अम्बिके। अम्बालिके। न। मा। नयति। कः। चन। ससस्ति। अश्वकः। सुभद्रिकामिति सुऽभद्रिकाम्। काम्पीलवासिनीमिति काम्पीलऽ वासिनीम्॥१८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অম্বে) মাতা (অম্বিকে) পিতামহী (অম্বালিকে) প্রপিতামহী (কশ্চন) কেউ (অশ্বকঃ) অশ্বসমান শীঘ্রগামী ব্যক্তি যে (কাম্পীলবাসিনীম্) সুখগ্রাহী মনুষ্য কে বাসকারিণী (সুভদ্রিকাম্) উত্তম কল্যাণকারিণী লক্ষ্মীকে গ্রহণ করিয়া (সমস্তি) শয়ন করে সে (মা) আমাকে (ন) না (নয়তি) নিজের বশে আনে । অতএব, আমি (প্রাণায়) প্রাণের পোষণ হেতু (স্বাহা) সত্যবাণী (অপানায়) দুঃখ নিবারণ হেতু (স্বাহা) সুশিক্ষিত বাণী এবং (ব্যানায়) সকল শরীরে ব্যাপ্ত হওয়া স্বীয় আত্মার জন্য (স্বাহা) সত্য বাণীকে যুক্ত করি ॥ ১৮ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন মাতা, পিতামহী, প্রপিতামহী নিজ নিজ সন্তানদিগকে সুশিক্ষা প্রদান করে, সেইরূপ তোমাদেরকেও স্বীয় সন্তানকে শিক্ষিত করা উচিত । ধনের স্বভাব এই যে, যেখানে ইহা একত্রিত হয়, সেখানে তাহাদেরকে নিদ্রালু, আলসী ও কর্মহীন করিয়া দেয়, সুতরাং ধন পাইয়াও মনুষ্যকে পুরুষার্থই করা উচিত ॥ ১৮ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কিং কিং বিজ্ঞেয়মিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কী কী জানা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্তে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
প্রা॒ণায়॒ স্বাহা॑পা॒নায়॒ স্বাহা॑ ব্যা॒নায়॒ স্বাহা॑ । অম্বে॒ऽঅম্বি॒কেऽম্বা॑লিকে॒ ন মা॑ নয়তি॒ কশ্চ॒ন । সস॑স্ত্যশ্ব॒কঃ সুভ॑দ্রিকাং কাম্পীলবা॒সিনী॑ম্ ॥ ১৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অথ প্রাণায়েত্যস্য মন্ত্রস্য প্রজাপতির্ঋষিঃ । প্রাণাদয়ো দেবতাঃ । বিরাড্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥