Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 13

65 Mantra
23/13
Devata- ब्रह्मादयो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- भुरिगतिजगती Swara- निषादः
Mantra with Swara
वा॒युष्ट्वा॑ पच॒तैर॑व॒त्वसि॑तग्रीव॒श्छागै॑र्न्य॒ग्रोध॑श्चम॒सैः श॑ल्म॒लिर्वृद्ध्या॑। ए॒ष स्य रा॒थ्यो वृषा॑ प॒ड्भिश्च॒तुर्भि॒रेद॑गन्ब्र॒ह्मा कृ॑ष्णश्च नोऽवतु॒ नमो॒ऽग्नये॑॥१३॥

वा॒युः। त्वा॒। प॒च॒तैः। अ॒व॒तु॒। असि॑तग्रीव॒ इत्यसि॑तऽग्रीवः। छागैः॑। न्य॒ग्रोधः॑। च॒म॒सैः। श॒ल्म॒लिः। वृद्ध्या॑। ए॒षः। स्यः। रा॒थ्यः। वृषा॑। प॒ड्भिरिति॑ प॒ड्ऽभिः। च॒तुर्भि॒रिति॑ च॒तुःभिः॑। आ। इत्। अ॒ग॒न्। ब्र॒ह्मा। अकृ॑ष्णः। च॒। नः॒। अ॒व॒तु॒। नमः॑। अ॒ग्नये॑ ॥१३ ॥

Mantra without Swara
वायुष्ट्वा पचतैरवतुऽअसितग्रीवश्छागैन्यग्रोधश्चमसैः शल्मलिर्वृद्धयाऽएष स्य राथ्यो वृषा । पड्भिश्चतुर्भिरेदगन्ब्रह्माकृष्णश्च नोवतु नमो ग्नये ॥

वायुः। त्वा। पचतैः। अवतु। असितग्रीव इत्यसितऽग्रीवः। छागैः। न्यग्रोधः। चमसैः। शल्मलिः। वृद्ध्या। एषः। स्यः। राथ्यः। वृषा। पड्भिरिति पड्ऽभिः। चतुर्भिरिति चतुःभिः। आ। इत्। अगन्। ब्रह्मा। अकृष्णः। च। नः। अवतु। नमः। अग्नये॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্যার্থীগণ ! (পচতৈঃ) উত্তম প্রকার পাক দ্বারা (বায়ুঃ) স্থুল কার্য্যরূপ বায়ু (ছাগৈঃ) ছেদন-ক্রিয়া দ্বারা (অসিতগ্রীবঃ) কৃষ্ণ শিখা যুক্ত অগ্নি ও (চমসৈঃ) মেঘ দ্বারা (ন্যগ্রোধঃ) বটবৃক্ষ (বৃদ্ধ্যা) উন্নতি সহ (শল্মলিঃ) বৃক্ষবিশেষ (ত্বা) তোমাকে (অবতু) রক্ষা করুক যাহা (এষঃ) এই (রাথ্যঃ) সড়কে চলিতে কুশল ও (বৃষা) সুখবর্ষাকারী (স্যঃ) সে (চতুর্ভিঃ, ষড্ভিঃ, ইৎ) যদ্দ্বারা গমন করে, সেই চারি পদ দ্বারা তোমাকে (আऽগন্) প্রাপ্ত হউক (চ) তথা যাহা (অকৃষ্ণঃ) অবিদ্যারূপ অন্ধকার হইতে পৃথক (ব্রহ্মা) চারি বেদের জ্ঞাতা উত্তম বিদ্বান্ (নঃ) আমাদিগকে সব গুণে (অবতু) পৌঁছাক, সেই (অগ্নয়ে) বিদ্যা দ্বারা প্রকাশমান চারি বেদকে পাঠ করা বিদ্বানের জন্য (নমঃ) অন্ন দেওয়া উচিত ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! পবন শ্বাসাদি চালাইবার দ্বারা, অগ্নি অন্ন ইত্যাদি পরিপাক দ্বারা, সূর্য্য মণ্ডল, বর্ষা, বৃক্ষ ফলাদি, অশ্বাদি গমন ও বিদ্বান্ শিক্ষা দ্বারা তোমার রক্ষা করেন, তাহাদেরকে তোমরা জানো এবং বিদ্বান্দিগের সৎকার কর ॥ ১৩ ॥
Subject
অথ বিদ্বদ্ভির্মনুষ্যাঃ ক্ব য়োজনীয়া ইত্যাহ ॥ এখন বিদ্বান্দিগকে মনুষ্যগণ কোথায় যুক্ত করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বা॒য়ুষ্ট্বা॑ পচ॒তৈর॑ব॒ত্বসি॑তগ্রীব॒শ্ছাগৈ॑র্ন্য॒গ্রোধ॑শ্চম॒সৈঃ শ॑ল্ম॒লিবৃর্দ্ধ্যা॑ । এ॒ষ স্য রা॒থ্যো বৃষা॑ প॒ড্ভিশ্চ॒তুর্ভি॒রেদ॑গন্ব্র॒হ্মাऽকৃ॑ষ্ণশ্চ নোऽবতু॒ নমো॒ऽগ্নয়ে॑ ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বায়ুরিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । ব্রহ্মাদয়ো দেবতাঃ । ভুরিগতিজগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥