Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 12

65 Mantra
23/12
Devata- विद्युदादयो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
द्यौरा॑सीत् पू॒र्वचि॑त्ति॒रश्व॑ऽआसीद् बृ॒हद्वयः॑। अवि॑रासीत् पिलिप्पि॒ला रात्रि॑रासीत् पिशङ्गि॒ला॥१२॥

द्यौः। आ॒सी॒त्। पू॒र्वचि॑त्ति॒रिति॑ पू॒र्वऽचि॑त्तिः। अश्वः॑। आ॒सी॒त्। बृ॒हत्। वयः॑। अविः॑। आ॒सी॒त्। पि॒लि॒प्पि॒ला। रात्रिः॑। आ॒सी॒त्। पि॒श॒ङ्गि॒ला ॥१२ ॥

Mantra without Swara
द्यौरासीत्पूर्वचित्तिः अश्वऽआसीद्बृहद्वयः । अविरासीत्पिलिप्पिला रात्रिरासीत्पिशङ्गिला ॥

द्यौः। आसीत्। पूर्वचित्तिरिति पूर्वऽचित्तिः। अश्वः। आसीत्। बृहत्। वयः। अविः। आसीत्। पिलिप्पिला। रात्रिः। आसीत्। पिशङ्गिला॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জানিতে ইচ্ছুক ব্যক্তিগণ ! (পূর্বচিত্তিঃ) প্রথম স্মৃতির বিষয় (দ্যৌঃ) দিব্যগুণদাতা বর্ষা (আসীৎ) আছে । (বৃহৎ) বৃহৎ (বয়ঃ) উড়নশীল (অশ্বঃ) মার্গগুলি ব্যাপ্ত হইবার পক্ষীতুল্য অগ্নি (আসীৎ) আছে, (পিলিপ্পিলা) বর্ষা দ্বারা আর্দ্র, চিক্কণ শোভায়মান (অবিঃ) অন্নাদি হইতে রক্ষাদি উত্তমগুণ প্রকটকারী পৃথিবী (আসীৎ) আছে এবং (পিশঙ্গিলা) প্রকাশরূপকে নিগরণ অর্থাৎ অন্ধকারকারী (রাত্রিঃ) রাত্রি (আসীৎ) আছে, ইহা তোমরা জান ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- হবন ও সূর্য্য রূপাদি অগ্নির তাপ দ্বারা সকল গুণযুক্ত অন্নাদি দ্বারা সংসারের স্থিতি নিমিত্ত বৃষ্টি উৎপন্ন হয় । সেই বৃষ্টি দ্বারা সকল ওষধি আদি উত্তম পদার্থ যুক্ত পৃথিবী হয় এবং সূর্য্যরূপ অগ্নি দ্বারাই প্রাণীদিগের বিশ্রাম হেতু রাত্রি হয় ॥ ১২ ॥
Subject
অথ প্রাক্প্রশ্নোত্তরাণ্যাহ ॥ এখন গত প্রশ্নগুলির উত্তর দেওয়া হইতেছে ॥
Mantra (Bengali)
দ্যৌরা॑সীৎ পূ॒র্বচি॑ত্তি॒রশ্ব॑ऽআসীদ্ বৃ॒হদ্বয়ঃ॑ । অবি॑রাসীৎ পিলিপ্পি॒লা রাত্রি॑রাসীৎ পিশঙ্গি॒লা ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দ্যৌরাসীদিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । বিদ্যুদাদয়ো দেবতাঃ । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥