Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 11

65 Mantra
23/11
Devata- जिज्ञासुर्देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
का स्वि॑दासीत् पू॒र्वचि॑त्तिः॒ किस्वि॑दासीद् बृ॒हद्वयः॑। का स्वि॑दासीत् पिलिप्पि॒ला का स्वि॑दासीत् पिशङ्गि॒ला॥११॥

का। स्वि॒त्। आ॒सी॒त्। पू॒र्वचि॑त्ति॒रिति॑ पू॒र्वऽचि॑त्तिः॒। किम्। स्वि॒त्। आ॒सी॒त्। बृ॒हत्। वयः॑। का। स्वि॒त्। आ॒सी॒त्। पि॒लि॒प्पि॒ला। का। स्वि॒त्। आ॒सी॒त्। पि॒श॒ङ्गि॒ला ॥११ ॥

Mantra without Swara
का स्विदासीत्पूर्वचित्तिः किँ स्विदासीद्बृहद्वयः । का स्विदासीत्पिलिप्पिला का स्विदासीत्पिशङ्गिला ॥

का। स्वित्। आसीत्। पूर्वचित्तिरिति पूर्वऽचित्तिः। किम्। स्वित्। आसीत्। बृहत्। वयः। का। स्वित्। आसीत्। पिलिप्पिला। का। स्वित्। आसीत्। पिशङ्गिला॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্গণ ! আমরা তোমাদের নিকট জিজ্ঞাসা করি যে, (কা, স্বিৎ) কে (পূর্বচিত্তিঃ) স্মরণের প্রথম বিষয় (আসীৎ) হইয়াছে? (কিম্ স্বিৎ) কে (বৃহৎ) বৃহৎ (বয়ঃ) উড়নশীল পক্ষী (আসীৎ) আছে? (কা, স্বিৎ) কে (পিলিপ্পিলা) আর্দ্র চিক্কণ বস্তু (আসীৎ) তথা (কা, স্বিৎ) কে (পিশঙ্গিলা) প্রকাশরূপকে নিগরণকারী বস্তু (আসীৎ) আছে ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রের উত্তর পরবর্ত্তী মন্ত্রে দেওয়া হইয়াছে । যাহারা বিদ্বান্দিগকে জিজ্ঞাসা করিবে না, তাহারা স্বয়ং বিদ্বান্ নয় ॥ ১১ ॥
Subject
পুনঃ প্রশ্নানাহ ॥ পুনরায় প্রশ্নগুলিকে পরবর্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
কা স্বি॑দাসীৎ পূ॒র্বচি॑ত্তিঃ॒ কিᳬंস্বি॑দাসীদ্ বৃ॒হদ্বয়ঃ॑ । কা স্বি॑দাসীৎ পিলিপ্পি॒লা কা স্বি॑দাসীৎ পিশঙ্গি॒লা ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কাস্বিদিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । জিজ্ঞাসুর্দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥