Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 1

65 Mantra
23/1
Devata- परमेश्वरो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
हि॒र॒ण्य॒ग॒र्भः सम॑वर्त्त॒ताग्रे॑ भू॒तस्य॑ जा॒तः पति॒रेक॑ऽआसीत्। स दा॑धार पृथि॒वीं द्यामु॒तेमां कस्मै॑ दे॒वाय॑ ह॒विषा॑ विधेम॥१॥

हि॒र॒ण्य॒ग॒र्भ इति॑ हिरण्यऽग॒र्भः। सम्। अ॒व॒र्त्त॒त॒। अग्रे॑। भू॒तस्य॑। जा॒तः। पतिः॑। एकः॑। आ॒सी॒त्। सः। दा॒धा॒र॒। पृ॒थि॒वीम्। द्याम्। उ॒त। इ॒माम्। कस्मै॑। दे॒वाय॑। ह॒विषा॑। वि॒धे॒म॒ ॥१ ॥

Mantra without Swara
हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेक आसीत् । स दाधार पृथिवीन्द्यामुतेमाङ्कस्मै देवाय हविषा विधेम ॥

हिरण्यगर्भ इति हिरण्यऽगर्भः। सम्। अवर्त्तत। अग्रे। भूतस्य। जातः। पतिः। एकः। आसीत्। सः। दाधार। पृथिवीम्। द्याम्। उत। इमाम्। कस्मै। देवाय। हविषा। विधेम॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যিনি (ভূতস্য) উৎপন্ন কার্য্যরূপ জগতের (অগ্রে) প্রথমে, (হিরণ্যগর্ভঃ) সূর্য্য, চন্দ্র, নক্ষত্রাদি জ্যোতি গর্ভরূপ যাঁহার ভিতরে, সেই সূর্য্যাদি কারণরূপ পদার্থে গর্ভসমান ব্যাপক স্তুতি করিবার যোগ্য (সমবর্ত্তত) উত্তম প্রকার বর্ত্তমান এবং এই সব জগতের (একঃ) একই (জাতঃ) প্রসিদ্ধ (পতিঃ) পালনকারী (আসীৎ) হয় (সঃ) তিনি (ইমাম্) এই (পৃথিবীম্) বিস্তারযুক্ত পৃথিবী (উত) এবং (দ্যাম্) সূর্য্যাদি লোক রচনা করিয়া ইহাদেরকে (দাধার) তিন কালে ধারণ করে সেই (কস্মৈ) সুখস্বরূপ (দেবায়) সুখদানকারী পরমাত্মার জন্য যেমন আমরা (হবিষা) সর্বস্ব দান করিয়া তাহার (বিধেম) পরিচর্য্যা সেবা করি সেইরূপ তোমরাও করিতে থাক ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যখন সৃষ্টি প্রলয় প্রাপ্ত হইয়া প্রকৃতিতে স্থির থাকে এবং পুনঃ উৎপন্ন হয়, তাহার অগ্নে যে এক জাগ্রত পরমাত্মা বর্ত্তমান থাকে, তখন সকল জীব মূর্ছাসম প্রাপ্ত হয় । তিনি কল্পের শেষে প্রকাশরহিত পৃথিবী আদি সৃষ্টি তথা প্রকাশ সহিত সূর্য্যাদি লোকের সৃষ্টির বিধান, ধারণ এবং সকল জীবের কর্ম্মানুকূল জন্ম দিয়া সকলের নির্বাহ হেতু সকল পদার্থের বিধান করেন, তিনিই সকলের উপাসনা করিবার যোগ্য দেব, ইহা জানা উচিত ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ অথ ত্রয়োবিংশোऽধ্যায়ারম্ভঃও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অথেশ্বরঃ কিং করোতীত্যাহ ॥ এখন তেইশতম অধ্যায়ের আরম্ভ । তাহার প্রথম মন্ত্রে ঈশ্বর কী করে, এই বিষয়ে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হি॒র॒ণ্য॒গ॒র্ভঃ সম॑বর্ত্ত॒তাগ্রে॑ ভূ॒তস্য॑ জা॒তঃ পতি॒রেক॑ऽআসীৎ । স দা॑ধার পৃথি॒বীং দ্যামু॒তেমাং কস্মৈ॑ দে॒বায়॑ হ॒বিষা॑ বিধেম ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হিরণ্যগর্ভেত্যস্য প্রজাপতির্ঋষিঃ । পরমেশ্বরো দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥