Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 22 / Mantra 6

34 Mantra
22/6
Devata- अग्न्यादयो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- भुरिगतिजगती Swara- निषादः
Mantra with Swara
अ॒ग्नये॒ स्वाहा॒ सोमा॑य॒ स्वाहा॒पां मोदा॑य॒ स्वाहा॑ सवि॒त्रे स्वाहा॑ वा॒यवे॒ स्वाहा॒ विष्ण॑वे॒ स्वाहेन्द्रा॑य॒ स्वाहा॒ बृह॒स्पत॑ये॒ स्वाहा॑ मि॒त्राय॒ स्वाहा॒ वरु॑णाय॒ स्वाहा॑॥६॥

अ॒ग्नये॑। स्वाहा॑। सोमा॑य। स्वाहा॑। अ॒पाम्। मोदा॑य। स्वाहा। स॒वि॒त्रे। स्वाहा॑। वा॒यवे॑। स्वाहा॑। वि॒ष्णवे॑। स्वाहा॑। इन्द्रा॑य। स्वाहा॑। बृह॒स्पत॑ये। स्वाहा॑। वरु॑णाय। स्वाहा॑ ॥६ ॥

Mantra without Swara
अग्नये स्वाहा सोमाय स्वाहा अपाम्मोदाय स्वाहा सवित्रे स्वाहा वायवे स्वाहा विष्णवे स्वाहेन्द्राय स्वाहा बृहस्पतये स्वाहा मित्राय स्वाहा वरुणाय स्वाहा ॥

अग्नये। स्वाहा। सोमाय। स्वाहा। अपाम्। मोदाय। स्वाहा। सवित्रे। स्वाहा। वायवे। स्वाहा। विष्णवे। स्वाहा। इन्द्राय। स्वाहा। बृहस्पतये। स्वाहा। वरुणाय। स्वाहा॥६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যদি মনুষ্য (অগ্নয়ে) অগ্নির জন্য (স্বাহা) শ্রেষ্ঠ ক্রিয়া বা (সোমায়) ওষধি সমূহের শোধনের জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া অথবা (অপাম্) জলের সম্পর্ক দ্বারা যে (মোদায়) আনন্দ হইয়া থাকে তাহার জন্য (স্বাহা) সুখ উপস্থিতকারী ক্রিয়া অথবা (সবিত্রে) সূর্য্য মন্ডলের অর্থ (স্বাহা) উত্তম ক্রিয়া অথবা (বায়বে) পবনের জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া (বিষ্ণবে) বিদ্যুৎ রূপ অগ্নিতে (স্বাহা) উত্তম ক্রিয়া (ইন্দ্রায়) জীবের জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া (বৃহস্পতয়ে) গুরুজনদিগের পালনকারীদের জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া (মিত্রায়) মিত্র হেতু (স্বাহা) উত্তম ক্রিয়া (বরুণায়) শ্রেষ্ঠ হেতু (স্বাহা) উত্তম ক্রিয়া করিবে তাহা হইলে কী কী সুখ প্রাপ্ত হইবে না? ॥ ৬ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! অগ্নিতে উত্তমতাপূর্বক শোভিত ঘৃতাদির হবিকে হোম করা হয়, উহা ঔষধি, জল, সূর্য্যর তেজ, বায়ু ও বিদ্যুৎকে সম্যক্ প্রকার শুদ্ধ করিয়া ঐশ্বর্য্য বৃদ্ধি করিবার প্রাণ-অপান ও প্রজার রক্ষারূপ শ্রেষ্ঠদিগের সৎকারের নিমিত্ত হয় । কোন দ্রব্য স্বরূপে নষ্ট হয় না কিন্তু অবস্থান্তর লাভ করিয়া সর্বত্রই পরিণাম প্রাপ্ত হয়, ইহা দ্বারা সুগন্ধ, মিষ্টতা, পুষ্টিদায়ী এবং রোগ বিনাশকারী গুণে যুক্ত পদার্থ অগ্নিতে আহুতি দিয়া ওষধি আদি পদার্থগুলির শুদ্ধি দ্বারা সংসারের আরোগ্যতা প্রতিপন্ন করা উচিত ॥ ৬ ॥
Subject
পুনর্মনুষ্যাঃ কথং বর্ত্তেরন্নিত্যাহ ॥ পুনঃ মনুষ্য কী করিয়া ব্যবহার করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒গ্নয়ে॒ স্বাহা॒ সোমা॑য়॒ স্বাহা॒পাং মোদা॑য়॒ স্বাহা॑ সবি॒ত্রে স্বাহা॑ বা॒য়বে॒ স্বাহা॒ বিষ্ণ॑বে॒ স্বাহেন্দ্রা॑য়॒ স্বাহা॒ বৃহ॒স্পত॑য়ে॒ স্বাহা॑ মি॒ত্রায়॒ স্বাহা॒ বর॑ুণায়॒ স্বাহা॑ ॥ ৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নয় ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । অগ্ন্যাদয়ো দেবতাঃ । ভুরিগতিজগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥