Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 22 / Mantra 34

34 Mantra
22/34
Devata- यज्ञो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- भुरिगुष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
एक॑स्मै॒ स्वाहा॑ द्वाभ्या॒ स्वाहा॑ श॒ताय॒ स्वाहैक॑शताय॒ स्वाहा॑ व्युड्टष्ट्यै॒ स्वाहा॑ स्व॒र्गाय॒ स्वाहा॑॥३४॥

एक॑स्मै। स्वाहा॑। द्वाभ्या॑म्। स्वाहा॑। श॒ताय॑। स्वाहा॑। एक॑शता॒येत्येक॑ऽशताय। स्वाहा॑। व्युष्ट्या॒ इति॒ विऽउ॑ष्ट्यै॒। स्वाहा॑। स्व॒र्गायेति॑ स्वः॒ऽगाय॑। स्वाहा॑ ॥३४ ॥

Mantra without Swara
एकस्मै स्वाहा द्वाभ्याँ स्वाहा शताय स्वाहैकशताय स्वाहा व्युष्ट्यै स्वाहा स्वर्गाय स्वाहा॥

एकस्मै। स्वाहा। द्वाभ्याम्। स्वाहा। शताय। स्वाहा। एकशतायेत्येकऽशताय। स्वाहा। व्युष्ट्या इति विऽउष्ट्यै। स्वाहा। स्वर्गायेति स्वःऽगाय। स्वाहा॥३४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! তোমাদিগকে (একস্মৈ) এক অদ্বিতীয় পরমাত্মার জন্য (স্বাহা) সত্য ক্রিয়া (দ্বাভ্যাম্) দুই অর্থাৎ কার্য্য ও কারণের জন্য (স্বাহা) সত্যক্রিয়া (শতায়) বহু পদার্থের জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া (একশতায়) একশত এক ব্যবহার বা পদার্থের জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া (ব্যুষ্ট্যৈ) প্রকাশিত পদার্থকে দাহক্রিয়ার জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া এবং (স্বর্গায়) সুখ প্রাপ্ত হওয়ার জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া ভালমত যুক্ত করা উচিত ॥ ৩৪ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, বিশেষ ভক্তি দ্বারা যাহার সমকক্ষ কেউ নয়, সেই ঈশ্বর তথা প্রীতি ও পুরুষার্থ দ্বারা অসংখ্য জীবগুলিকে প্রসন্ন করিবে যাহাতে সংসারের সুখ ও মোক্ষ সুখ প্রাপ্ত হয় ॥ ৩৪ ॥ এই মন্ত্রগুলিতে আয়ু, বৃদ্ধি, অগ্নির গুণ, কর্ম, যজ্ঞ, গায়ত্রী মন্ত্রের অর্থ এবং সফল পদার্থের শোধন করিবার বিধান আদির বর্ণনা হওয়ায় এই অধ্যায়ের অর্থের গত অধ্যায়ের অর্থ সহ সঙ্গতি জানা দরকার ॥ ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে দ্বাবিংশোऽধ্যায়ঃ সমাপ্তঃ ॥
Subject
পুনঃ কিমর্থো য়জ্ঞোऽনুষ্ঠাতব্য ইত্যাহ ॥ পুনঃ কাহার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা কর্ত্তব্য, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
এক॑স্মৈ॒ স্বাহা॑ দ্বাভ্যা॒ᳬं স্বাহা॑ শ॒তায়॒ স্বাহৈক॑শতায়॒ স্বাহা॑ ব্যু᳖ষ্ট্যৈ॒ স্বাহা॑ স্ব॒র্গায়॒ স্বাহা॑ ॥ ৩৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
একস্মা ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । য়জ্ঞো দেবতা । ভুরিগুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥