Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 22 / Mantra 23

34 Mantra
22/23
Devata- प्राणादयो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- स्वराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
प्रा॒णाय॒ स्वाहा॑ऽपा॒नाय॒ स्वाहा॑ व्या॒नाय॒ स्वाहा॒ चक्षु॑षे॒ स्वाहा॒ श्रोत्रा॑य॒ स्वाहा॑ वा॒चे स्वाहा॒ मन॑से॒ स्वाहा॑॥२३॥

प्रा॒णाय॑। स्वाहा॑। अ॒पा॒नाय॑। स्वाहा॑। व्या॒नायेति॑ विऽआ॒नाय॑। स्वाहा॑। चक्षु॑षे। स्वाहा॑। श्रोत्रा॑य। स्वाहा॑। वा॒चे। स्वाहा॑। मन॑से। स्वाहा॑ ॥२३ ॥

Mantra without Swara
प्राणाय स्वाहापानाय स्वाहा व्यानाय स्वाहा चक्षुषे स्वाहा श्रोत्राय स्वाहा वाचे स्वाहा मनसे स्वाहा ॥

प्राणाय। स्वाहा। अपानाय। स्वाहा। व्यानायेति विऽआनाय। स्वाहा। चक्षुषे। स्वाहा। श्रोत्राय। स्वाहा। वाचे। स्वाहा। मनसे। स्वाहा॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে সব মনুষ্য (প্রাণায়) যে পবন ভিতর হইতে বাহিরে যায় তাহার জন্য (স্বাহা) যোগবিদ্যাযুক্ত ক্রিয়া, (অপানায়) যাহা বাহির হইতে ভিতরে আসে সেই পবনের জন্য (স্বাহা) বৈদ্যক বিদ্যাযুক্ত ক্রিয়া (ব্যানায়) যাহা বিবিধ প্রকারের অঙ্গে ব্যাপ্ত হয় সেই পবনের জন্য (স্বাহা) বৈদ্যক বিদ্যাযুক্ত বাণী, (চক্ষুষে) যদ্দ্বারা প্রাণী দেখে সেই নেত্র ইন্দ্রিয়ের জন্য (স্বাহা) প্রত্যক্ষপ্রমাণযুক্ত বাণী, (শ্রোত্রায়) যদ্দ্বারা শ্রবণ করে, সেই কর্ণেন্দ্রিয়ের জন্য (স্বাহা) শাস্ত্রজ্ঞ বিদ্বানের উপদেশযুক্ত বাণী, (বাচে) যদ্দ্বারা বলে সেই বাণীর জন্য (স্বাহা) সত্যভাষণাদি ব্যবহারে যুক্ত কথাবার্ত্তা তথা (মনসে) বিচারের নিমিত্ত সংকল্প ও বিকল্পবান্ মনের জন্য (স্বাহা) বিচার দ্বারা পূর্ণ বাণী প্রযুক্ত হয় অর্থাৎ ভালমত উচ্চারণ করা হয়, তাহারা বিদ্বান্ হয় ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ- যে মনুষ্যগণ যজ্ঞ দ্বারা শুদ্ধ কৃত জল, ওষধি পবন, অন্ন, পত্র, পুষ্প, ফল, রস, কন্দ অর্থাৎ কচু, আলু, মোথা, শকরকন্দাদি পদার্থগুলি ভক্ষণ করে, তাহারা নীরোগ হইয়া বুদ্ধি, বলও আরোগ্যতা ও আয়ু যুক্ত হইয়া থাকে ॥ ২৩ ॥
Subject
পুনঃ কিমর্থো হোমো বিধেয় ইত্যাহ ॥ পুনঃ কীজন্য হোমের বিধান করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
প্রা॒ণায়॒ স্বাহা॑ऽপা॒নায়॒ স্বাহা॑ ব্যা॒নায়॒ স্বাহা॒ চক্ষু॑ষে॒ স্বাহা॒ শ্রোত্রা॑য়॒ স্বাহা॑ বা॒চে স্বাহা॒ মন॑সে॒ স্বাহা॑ ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রাণায়েত্যস্য প্রজাপতির্ঋষিঃ । প্রাণাদয়ো দেবতাঃ । স্বরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥