Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 22 / Mantra 21

34 Mantra
22/21
Devata- विद्वान् देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- आर्ष्युनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
विश्वो॑ दे॒वस्य॑ ने॒तुर्मर्त्तो॑ वुरीत स॒ख्यम्। विश्वो॑ रा॒यऽइ॑षुध्यति द्यु॒म्नं वृ॑णीत पु॒ष्यसे॒ स्वाहा॑॥२१॥

विश्वः॑। दे॒वस्य॑। ने॒तुः। मर्त्तः॑। बु॒री॒त॒। स॒ख्यम्। विश्वः॑। रा॒ये। इ॒षु॒ध्य॒ति॒। द्यु॒म्नम्। वृ॒णी॒त॒। पु॒ष्यसे॑। स्वाहा॑ ॥२१ ॥

Mantra without Swara
विश्वो देवस्य नेतुर्मर्ता वुरीत सख्यम् । विश्वो राय इषुध्यति द्युम्नँवृणीत पुष्यसे स्वाहा ॥

विश्वः। देवस्य। नेतुः। मर्त्तः। बुरीत। सख्यम्। विश्वः। राये। इषुध्यति। द्युम्नम्। वृणीत। पुष्यसे। स्वाहा॥२१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যেমন (বিশ্বঃ) সমস্ত (মর্ত্তঃ) মনুষ্য (নেতুঃ) নায়ক অর্থাৎ সকল ব্যবহারের প্রাপ্তিকারক (দেবস্য) বিদ্বানের (সখ্যম্) মিত্রতাকে (বুরীত) স্বীকার করিবে অথবা যেমন (বিশ্বঃ) সমস্ত মনুষ্য (রায়ে) ধন হেতু (ইষুধ্যতি) যাচনা করে অর্থাৎ বাণগুলিকে নিজের ধনুকের উপরে ধারণ করে তদ্রূপ (স্বাহা) সত্যক্রিয়া বা সত্যবাণী দ্বারা (পুষ্যসে) পুষ্টি হেতু (দ্যুম্নম্) ধন ও যশকে (বৃণীত) স্বীকার করিবে ॥ ২১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । সকল মনুষ্য বিদ্বান্দিগের সহ মিত্র হইয়া বিদ্যা ও যশ গ্রহণ করিয়া ধনবান্ ও কান্তিমান্ হইয়া উত্তম যোগ্য আহার বা উত্তম মার্গ দ্বারা পুষ্ট হউক ॥ ২১ ॥
Subject
পুনর্মনুষ্যৈ কিং কর্ত্তব্যমিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কী করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বিশ্বো॑ দে॒বস্য॑ নে॒তুর্মর্ত্তো॑ বুরীত স॒খ্যম্ । বিশ্বো॑ রা॒য়ऽই॑ষুধ্যতি দ্যু॒ম্নং বৃ॑ণীত পু॒ষ্যসে॒ স্বাহা॑ ॥ ২১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিশ্বো দেবস্যেত্যস্য স্বস্ত্যাত্রেয় ঋষিঃ । বিদ্বান্ দেবতা । আর্ষ্যনুষ্টপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥