Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 22 / Mantra 13

34 Mantra
22/13
Devata- सविता देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृदगायत्री Swara- षड्जः
Mantra with Swara
रा॒तिꣳ सत्प॑तिं म॒हे स॑वि॒तार॒मुप॑ ह्वये। आ॒स॒वं दे॒ववी॑तये॥१३॥

रा॒तिम्। सत्प॑ति॒मिति॒। सत्ऽप॑तिम्। म॒हे। स॒वि॒तार॑म्। उप॑। ह्वये॒। आ॒स॒वमित्या॑ऽस॒वम्। दे॒ववी॑तय॒ऽइति॑ दे॒ववी॑तये ॥१३ ॥

Mantra without Swara
रातिँ सत्पतिम्महे सवितारमुपह्वये । आसवन्देववीतये ॥

रातिम्। सत्पतिमिति। सत्ऽपतिम्। महे। सवितारम्। उप। ह्वये। आसवमित्याऽसवम्। देववीतयऽइति देववीतये॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন আমি (মহে) মহতী (দেববীতয়ে) দিব্যগুণ ও বিদ্বান্ সকলের প্রাপ্তি হেতু (রাতিম্) দাতা (আসবম্) সব দিক দিয়া ঐশ্বর্য্যযু্ক্ত (সৎপতিম্) সত্য বা নিত্য বিদ্যমান জীব অথবা পদার্থ সমূহের পালনকারী এবং (সবিতারম্) সমস্ত সংসারকে উৎপন্ন কারী জগদীশ্বরকে (উপহ্বয়ে) ধ্যান-যোগ দ্বারা সমীপে স্তুতি করি সেইরূপ তোমরাও ইহার প্রশংসা করিবে ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যদি মনুষ্য ধর্ম, অর্থ ও কামের সিদ্ধি লাভ করিতে চাহে তাহা হইলে পরমাত্মারই উপাসনা করিয়া ঈশ্বরের আজ্ঞা পালন করিবে ॥ ১৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
রা॒তিꣳ সৎপ॑তিং ম॒হে স॑বি॒তার॒মুপ॑ হ্বয়ে । আ॒স॒বং দে॒ববী॑তয়ে ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
রাতিমিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সবিতা দেবতা । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥