Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 22 / Mantra 10

34 Mantra
22/10
Devata- सविता देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
हिर॑ण्यपाणिमू॒तये॑ सवि॒तार॒मुप॑ह्वये। स चेत्ता॑ दे॒वता॑ प॒दम्॥१०॥

हिर॑ण्यपाणि॒मिति॒ हिर॑ण्यऽपाणिम्। ऊ॒तये॑। स॒वि॒तार॑म्। उप॑। ह्व॒ये॒। सः। चेत्ता॑। दे॒वता॑। प॒दम् ॥१० ॥

Mantra without Swara
हिरण्यपाणिमूतये सवितारमुपह्वये । स चेत्ता देवता पदम् ॥

हिरण्यपाणिमिति हिरण्यऽपाणिम्। ऊतये। सवितारम्। उप। ह्वये। सः। चेत्ता। देवता। पदम्॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! আমি যে (ঊতয়ে) রক্ষাদি হেতু (হিরণ্যপাণিম্) যাহার স্তুতি করিতে সূর্য্যাদি তেজ আছে (পদম্) উহা পাওয়ার যোগ্য (সবিতারম্) সমস্ত ঐশ্বর্য্যের প্রাপ্তি করাইবার জগদীশ্বরকে (উপহ্বয়ে) ধ্যান-যোগের মাধ্যমে আহ্বান করি । (সঃ) তিনি (চেত্তা) উত্তম জ্ঞানস্বরূপ হওয়ায় সত্য-মিথ্যার জ্ঞাতা (দেবতা) উপাসনা করিবার যোগ্য ইষ্টদেবই ইহা তোমরা সকলে জান ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, এই মন্ত্র হইতে পূর্বোক্ত মন্ত্র গায়ত্রী পর্য্যন্ত যাহা গুরুমন্ত্র, তাহারই অর্থের তাৎপর্য্য, এইরকম জানিবে । চেতনস্বরূপ পরমাত্মার উপাসনা ত্যাগ করিয়া অন্য কোন জড়ের উপাসনা কখনও করিবে না কেননা উপাসনা অর্থাৎ সেবাকৃত জড় পদার্থ ক্ষতি-লাভ কারক এবং রক্ষাকারক হয় না । এইজন্য চিত্তবান্ সমস্ত জীব সমূহকে চেতনস্বরূপ জগদীশ্বরেরই উপাসনা করা উচিত, অন্য জড়ত্বাদি গুণযুক্ত পদার্থ উপাস্য নহে ॥ ১০ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হির॑ণ্যপাণিমূ॒তয়ে॑ সবি॒তার॒মুপ॑ হ্বয়ে । স চেত্তা॑ দে॒বতা॑ প॒দম্ ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হিরণ্যপাণীত্যরূপস্য মেধাতিথির্ঋষিঃ । সবিতা দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ।