Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 21 / Mantra 57

61 Mantra
21/57
Devata- अश्व्यादयो देवताः Rishi- स्वस्त्यात्रेय ऋषिः Chhand- अतिशक्वरी Swara- पञ्चमः
Mantra with Swara
दे॒वं ब॒र्हिर्वारि॑तीनामध्व॒रे स्ती॒र्णम॒श्विभ्या॒मूर्णम्रदाः॒ सर॑स्वत्या स्यो॒नमि॑न्द्र ते॒ सदः॑। ई॒शायै॑ म॒न्युꣳ राजा॑नं ब॒र्हिषा॑ दधुरिन्द्रि॒यं व॑सु॒वने॑ वसु॒धेय॑स्य व्यन्तु॒ यज॑॥५७॥

दे॒वम्। ब॒र्हिः। वारि॑तीना॑म्। अ॒ध्व॒रे। स्ती॒र्णम्। अ॒श्विभ्या॒मित्य॒श्विऽभ्या॑म्। ऊर्ण॑म्रदा॒ऽइत्यूर्ण॑ऽम्रदाः। सर॑स्वत्या। स्यो॒नम्। इ॒न्द्र॒। ते॒। सदः॑। ई॒शायै॑। म॒न्युम्। राजा॑नम्। ब॒र्हिषा॑। द॒धुः॒। इ॒न्द्रि॒यम्। व॒सु॒वन इति॑ वसु॒ऽवने॑। व॒सु॒धेय॒स्येति॑ वसु॒ऽधेय॑स्य। व्य॒न्तु॒। यज॑ ॥५७ ॥

Mantra without Swara
देवम्बर्हिर्वारितीनामध्वरे स्तीर्णमश्विभ्यामूर्णम्रदाः सरस्वत्या स्योनमिन्द्र ते सदः । ईशायै मन्युँ राजानं बर्हिषा दधुरिन्द्रियँ वसुवने वसुधेयस्य व्यन्तु यज ॥

देवम्। बर्हिः। वारितीनाम्। अध्वरे। स्तीर्णम्। अश्विभ्यामित्यश्विऽभ्याम्। ऊर्णंम्रदाऽइत्यूर्णंऽम्रदाः। सरस्वत्या। स्योनम्। इन्द्र। ते। सदः। ईशायै। मन्युम्। राजानम्। बर्हिषा। दधुः। इन्द्रियम्। वसुवन इति वसुऽवने। वसुधेयस्येति वसुऽधेयस्य। व्यन्तु। यज॥५७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্র) স্বীয় ইন্দ্রিয়ের স্বামী জীব ! যে (তে) তোমার (সরস্বত্যা) উত্তম বাণী সহ (স্যোনম্) সুখ এবং (সদঃ) যন্মধ্যে আসীন নৌকাদি যান এবং যেমন (ঊর্ণম্রদাঃ) আচ্ছাদনকারী পদার্থগুলি দ্বারা শিল্পের বস্তুগুলি অন্বেষণ করিয়া বিদ্বান্ ব্যক্তি (অশ্বিভ্যাম্) পবন ও বিদ্যুৎ দ্বারা (অধ্বরে) না বিনাশ করার যোগ্য শিল্পযজ্ঞে (বারিতীনাম্) যাহার জলে গতি আছে, সেই সব পদার্থগুলির (স্তীর্ণম্) আচ্ছাদনকারী (দেবম্) দিব্য (বর্হিঃ) অন্তরিক্ষকে অথবা (ঈশায়ৈ) যে ক্রিয়া দ্বারা ঐশ্বর্য্যকে মনুষ্য প্রাপ্ত হইয়া থাকে তাহার জন্য (মন্যুম্) বিচার অর্থাৎ সব পদার্থগুলির গুণ, দোষ এবং তাহাদের ক্রিয়া ভাবিবার (রাজানম্) প্রকাশমান রাজার সমান অথবা (বর্হিষা) অন্তরিক্ষ হইতে (বসুধেয়স্য) পৃথিবী আদি আধারের মধ্যে (বসুবনে) পৃথিবী আদি লোক-লোকান্তরের সেবক জীবের জন্য (ইন্দ্রিয়ম্) ধনকে (দধুঃ) ধারণ করিবে এবং ইহাকে (ব্যন্তু) প্রাপ্ত হউক সেইরূপ তুমি সকল পদার্থসমূহের (য়জ) সঙ্গতি করিতে থাক ॥ ৫৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যদি মনুষ্য আকাশের সমান নিষ্কম্প, নিডর, আনন্দদায়ক, একান্ত স্থানযুক্ত এবং যাহার আজ্ঞা ভঙ্গ না হয় এমন পুরুষকার সম্পন্ন হয় তাহা হইলে এই সংসারের মধ্যে ধনবান্ কেন হইবে না? ॥ ৫৭ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুূনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
দে॒বং ব॒র্হির্বারি॑তীনামধ্ব॒রে স্তী॒র্ণম॒শ্বিভ্যা॒মূর্ণ॑ম্রদাঃ॒ সর॑স্বত্যা স্যো॒নমি॑ন্দ্র তে॒ সদঃ॑ । ঈ॒শায়ৈ॑ ম॒ন্যুꣳ রাজা॑নং ব॒র্হিষা॑ দধুরিন্দ্রি॒য়ং ব॑সু॒বনে॑ বসু॒ধেয়॑স্য ব্যন্তু॒ য়জ॑ ॥ ৫৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবং বর্হিরিত্যস্য স্বস্ত্যাত্রেয় ঋষিঃ । অশ্ব্যাদয়ো দেবতাঃ । অতিশক্বরী ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥