Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 21 / Mantra 55

61 Mantra
21/55
Devata- अश्व्यादयो देवताः Rishi- स्वस्त्यात्रेय ऋषिः Chhand- स्वराट् शक्वरी Swara- धैवतः
Mantra with Swara
दे॒वऽइन्द्रो॒ नरा॒शꣳस॑स्रिवरू॒थः सर॑स्वत्या॒श्विभ्या॑मीयते॒ रथः॑। रेतो॒ न रू॒पम॒मृतं॑ ज॒नित्र॒मिन्द्रा॑य॒ त्व॒ष्टा दध॑दिन्द्रि॒याणि॑ वसु॒वने॑ वसु॒धेय॑स्य व्यन्तु॒ यज॑॥५५॥

दे॒वः। इन्द्रः॑। नरा॒शꣳसः॑। त्रि॒व॒रू॒थ इति॑ त्रिऽवरू॒थः। सर॑स्वत्या। अ॒श्विभ्या॒मित्य॒श्विऽभ्या॑म्। ई॒य॒ते॒। रथः॑। रेतः॑। न। रू॒पम्। अ॒मृत॑म्। ज॒नित्र॑म्। इन्द्रा॑य। त्वष्टा॑। दध॑त्। इ॒न्द्रि॒याणि॑। व॒सु॒वन॒ इति॑ वसु॒ऽवने॑। व॒सु॒धेय॒स्येति॑ वसु॒ऽधेय॑स्य। व्य॒न्तु॒। यज॑ ॥५५ ॥

Mantra without Swara
देवऽइन्द्रो नराशँसस्त्रिवरूथः सरस्वत्याश्विभ्यामीयते रथः । रेतो न रूपममृतञ्जनित्रमिन्द्राय त्वष्टा दधदिन्द्रियाणि वसुवने वसुधेयस्य व्यन्तु यज ॥

देवः। इन्द्रः। नराशꣳसः। त्रिवरूथ इति त्रिऽवरूथः। सरस्वत्या। अश्विभ्यामित्यश्विऽभ्याम्। ईयते। रथः। रेतः। न। रूपम्। अमृतम्। जनित्रम्। इन्द्राय। त्वष्टा। दधत्। इन्द्रियाणि। वसुवन इति वसुऽवने। वसुधेयस्येति वसुऽधेयस्य। व्यन्तु। यज॥५५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বন্ ! যেমন (ত্রিবরূথঃ) তিন অর্থাৎ ভূমি, ভূমির নিম্নে ও অন্তরিক্ষে যাহার গৃহ, সে (ইন্দ্রঃ) পরমৈশ্বর্য্যবান্ (দেবঃ) বিদ্বান্ (সরস্বত্যা) সুশিক্ষাকৃত বাণী দ্বারা (নরাশংসঃ) যাহারা মনুষ্যদিগকে ভালমত শিক্ষা প্রদান করে, তাহাদিগকে (অশ্বিভ্যাম্) অগ্নি ও পবন দ্বারা যেমন (রথঃ) রমণীয় রথ (ঈয়তে) পৌঁছান হইয়া থাকে সেইরূপ সুমার্গে পৌঁছান হয়, যেমন (ত্বষ্টা) দুঃখের বিনাশকারক (জনিত্রম্) উত্তম সুখ উৎপন্নকারক (অমৃতম্) জল ও (রেতঃ) বীর্য্যের (ন) সমান (রূপম্) রূপকে তথা (বসুধেয়স্য) সংসারের মধ্যে (বসুবনে) ধনের সেবক (ইন্দ্রায়) জীবের জন্য (ইন্দ্রিয়াণি) কর্ণ, চক্ষু আদি ইন্দ্রিয়দিগকে (দধৎ) ধারণ করিবে অথবা যেমন উক্ত পদার্থগুলিকে এই সব (ব্যন্তু) প্রাপ্ত হউক সেইরূপ তুমি (য়জ) সব ব্যবহারের সঙ্গতি করিতে থাক ॥ ৫৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! যদি তোমরা ধর্মসম্পর্কীয় ব্যবহার দ্বারা ধন সংগ্রহ কর তাহা হইলে জল ও অগ্নি দ্বারা চালিত রথের সমান শীঘ্র সব সুখ লাভ কর ॥ ৫৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
দে॒বऽইন্দ্রো॒ নরা॒শꣳস॑স্রিবরূ॒থঃ সর॑স্বত্যা॒শ্বিভ্যা॑মীয়তে॒ রথঃ॑ । রেতো॒ ন রূ॒পম॒মৃতং॑ জ॒নিত্র॒মিন্দ্রা॑য়॒ ত্ব॒ষ্টা দধ॑দিন্দ্রি॒য়াণি॑ বসু॒বনে॑ বসু॒ধেয়॑স্য ব্যন্তু॒ য়জ॑ ॥ ৫৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেব ইন্দ্র ইত্যস্য স্বস্ত্যাত্রেয় ঋষিঃ । অশ্ব্যাদয়ো দেবতাঃ । স্বরাট্ শক্বরী ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥