Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 21 / Mantra 54

61 Mantra
21/54
Devata- अश्व्यादयो देवताः Rishi- स्वस्त्यात्रेय ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
दे॒वीस्ति॒स्रस्ति॒स्रो दे॒वीर॒श्विनेडा॒ सर॑स्वती। शूषं॒ न मध्ये॒ नाभ्या॒मिन्द्रा॑य दधुरिन्द्रि॒यं व॑सु॒वने॑ वसु॒धेय॑स्य व्यन्तु॒ यज॑॥५४॥

दे॒वीः। ति॒स्रः। ति॒स्रः। दे॒वीः। अ॒श्विना॑। इडा॑। सर॑स्वती। शूष॑म्। न। मध्ये॑। नाभ्या॑म्। इन्द्रा॑य। द॒धुः॒। इ॒न्द्रि॒यम्। व॒सु॒वन॒ इति॑ वसु॒ऽवने॑। व॒सु॒धेय॒स्येति॑ वसु॒ऽधेय॑स्य। व्य॒न्तु॒। यज॑ ॥५४ ॥

Mantra without Swara
देवीस्तिस्रस्तिस्रो देवीरश्विनेडा सरस्वती । शूषन्न मध्ये नाभ्यामिन्द्राय दधुरिन्द्रियँवसुवने वसुधेयस्य व्यन्तु यज ॥

देवीः। तिस्रः। तिस्रः। देवीः। अश्विना। इडा। सरस्वती। शूषम्। न। मध्ये। नाभ्याम्। इन्द्राय। दधुः। इन्द्रियम्। वसुवन इति वसुऽवने। वसुधेयस्येति वसुऽधेयस्य। व्यन्तु। यज॥५४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্যার্থী ! যেমন (তিস্রঃ) মাতা, অধ্যাপন ও উপদেশকারিণী এই তিন (দেবীঃ) নিরন্তর বিদ্যা দ্বারা দেদীপ্তমানা নারী (বসুধেয়স্য) যন্মধ্যে ধন পূর্ণ করিবার যোগ্য, সেই সংসারের (মধ্যে) মধ্যে (বসুবনে) উত্তম ধন আকাঙ্ক্ষাকারী (ইন্দ্রায়) জীব হেতু (তিস্রঃ) উত্তম মধ্যম নিকৃষ্ট তিন (দেবীঃ) বিদ্যা দ্বারা প্রকাশিত কন্যাগুলিকে (দধুঃ) ধারণ করিবে অথবা (অশ্বিনা) অধ্যাপন ও উপদেশকারী মনুষ্য (ইডা) স্তুতিকারিণী স্ত্রী এবং (সরস্বতী) প্রশংসিত বিজ্ঞানযুক্ত স্ত্রী (নাভ্যাম্) নাভিতে (শূষম্) জল বা সুখের (ন) সমান (ইন্দ্রিয়ম্) মনকে ধারণ করিবে অথবা যেমন এই সব উক্ত পদার্থগুলিকে (ব্যন্তু) প্রাপ্ত হউক, তদ্রূপ তুমি (য়জ) সব ব্যবহারের সঙ্গতি করিতে থাক ॥ ৫৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন মাতা, অধ্যাপনও উপদেশকারিণী এই তিন বিদুষী স্ত্রী কুমারীদিগকে বিদুষী করিয়া তাহাদেরকে সুখী করে, সেই রূপ পিতা অধ্যাপন ও উপদেশকারী বিদ্বান্ কুমার বিদ্যার্থীদিগকে বিদ্বান্ করিয়া তাহাদেরকে সুসভ্য করিবে ॥ ৫৪ ॥
Subject
পুনর্জননীজনকাঃ স্বসন্তানান্ কীদৃশান্ কুর্য়ুরিত্যাহ ॥ পুনঃ মাতাপিতা নিজের সন্তান্দিগকে কেমন করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
দে॒বীস্তি॒স্রস্তি॒স্রো দে॒বীর॒শ্বিনেডা॒ সর॑স্বতী । শূষং॒ ন মধ্যে॒ নাভ্যা॒মিন্দ্রা॑য় দধুরিন্দ্রি॒য়ং ব॑সু॒বনে॑ বসু॒ধেয়॑স্য ব্যন্তু॒ য়জ॑ ॥ ৫৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবীরিত্যস্য স্বস্ত্যাত্রেয় ঋষিঃ । অশ্ব্যাদয়ো দেবতাঃ । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥