Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 21 / Mantra 42

61 Mantra
21/42
Devata- होत्रादयो देवताः Rishi- स्वस्त्यात्रेय ऋषिः Chhand- आर्च्युष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
होता॑ यक्षद॒श्विनौ॒ सर॑स्वती॒मिन्द्र॑ꣳ सु॒त्रामा॑णमि॒मे सोमाः॑ सु॒रामा॑ण॒श्छागै॒र्न मे॒षैर्ऋ॑ष॒भैः सु॒ताः शष्पै॒र्न तोक्म॑भिर्ला॒जैर्मह॑स्वन्तो॒ मदा॒ मास॑रेण॒ परि॑ष्कृताः शु॒क्राः पय॑स्वन्तो॒ऽमृताः॒ प्र॑स्थिता वो मधु॒श्चुत॒स्तान॒श्विना॒ सर॑स्व॒तीन्द्रः॑ सु॒त्रामा॑ वृत्र॒हा जु॒षन्ता॑ सो॒म्यं मधु॒ पिब॑न्तु॒ मद॑न्तु॒ व्यन्तु॒ होत॒र्यज॑॥४२॥

होता॑। य॒क्ष॒त्। अ॒श्विनौ॑। सर॑स्वतीम्। इन्द्र॑म्। सु॒त्रामा॑णमिति॑ सु॒ऽत्रामा॑णम्। इ॒मे। सोमाः॑। सु॒रामा॑णः। छागैः॑। न। मे॒षैः। ऋ॒ष॒भैः। सु॒ताः। शष्पैः॑। न। तोक्म॑भिरिति॒ तोक्म॑ऽभिः। ला॒जैः। मह॑स्वन्तः। मदाः॑। मास॑रेण। परि॑ष्कृताः। शु॒क्राः। पय॑स्वन्तः। अ॒मृताः॑। प्र॑स्थिता॒ इति॒ प्रऽस्थि॑ताः। वः॒। म॒धु॒श्चुत॒ इति॑ मधु॒ऽश्चुतः॑। तान्। अ॒श्विना॑। सर॑स्वती। इन्द्रः॑। सु॒त्रामा॑। वृ॒त्र॒हा। जु॒षन्ता॑म्। सो॒म्यम्। मधु॑। पिब॑न्तु। मद॑न्तु। व्यन्तु॑। होतः॑। यज॑ ॥४२ ॥

Mantra without Swara
होता यक्षदश्विनौ सरस्वतीमिन्द्रँ सुत्रामाणमिमे सोमाः सुरामाणश्छागैर्न मेषैरृषभैः सुताः शष्पैर्ब तोक्मभिर्लाजैर्महस्वन्तो मदा मासरेण परिष्कृताः शुक्राः पयस्वन्तोमृताः प्रस्थिता वो मधुश्चुतस्तानश्विना सरस्वतीन्द्रः सुत्रामा वृत्रहा जुषन्ताँ सोम्यम्मधु पिबन्तु व्यन्तु होतर्यज ॥

होता। यक्षत्। अश्विनौ। सरस्वतीम्। इन्द्रम्। सुत्रामाणमिति सुऽत्रामाणम्। इमे। सोमाः। सुरामाणः। छागैः। न। मेषैः। ऋषभैः। सुताः। शष्पैः। न। तोक्मभिरिति तोक्मऽभिः। लाजैः। महस्वन्तः। मदाः। मासरेण। परिष्कृताः। शुक्राः। पयस्वन्तः। अमृताः। प्रस्थिता इति प्रऽस्थिताः। वः। मधुश्चुत इति मधुऽश्चुतः। तान्। अश्विना। सरस्वती। इन्द्रः। सुत्रामा। वृत्रहा। जुषन्ताम्। सोम्यम्। मधु। पिबन्तु। मदन्तु। व्यन्तु। होतः। यज॥४२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (হোতঃ) গ্রহণকারী ! যেমন (হোতা) দাতা (অশ্বিনৌ) অধ্যাপনকারী ও উপদেশকারী পুরুষগণ ! (সরস্বতীম্) তথা বিজ্ঞানবতী বাণী এবং (সুত্রামাণম্) প্রজাদিগের উত্তম রক্ষক (ইন্দ্রম্) পরম ঐশ্বর্য্যযুক্ত রাজাকে (য়ক্ষৎ) প্রাপ্ত হউক অথবা (ইমে) এই যে (সুরামাণঃ) সুদাতা (সোমাঃ) ঐশ্বর্য্যবান্ সভাসদ্ (সুতাঃ) অভিষেক প্রাপ্ত, তাহারা (ছাগৈঃ) বিনাশ করিবার যোগ্য পদার্থ অথবা ছাগাদি পশুসমূহ (ন) সেইরূপ তথা (মেষৈঃ) দেখিবার যোগ্য পদার্থ বা মেষগুলি (ঋষভৈঃ) শ্রেষ্ঠ পদার্থ বা বৃষ ও (শষ্পৈঃ) হিংসক দিগের দ্বারা যদ্রূপ (ন) তদ্রূপ (তোক্মভিঃ) সন্তানগণ এবং (লাজৈঃ) ভর্জিত অন্ন দ্বারা (মহস্বন্তঃ) যাহাদিগের সৎকার বিদ্যমান হয়, সেই সব মনুষ্য এবং (মদাঃ) আনন্দ (মাসরেণ) পক্বান্ন সহ (পরিষ্কৃতাঃ) শোভায়মান (শুক্রাঃ) শুদ্ধ (পয়স্বন্তঃ) প্রশংসিত জল ও দুধ দ্বারা যুক্ত (অমৃতাঃ) যাহাতে অমৃত একরস (মধুশ্চুতঃ) যদ্দ্বারা মধুরাদি গুণ নিঃসরিত হয় অথবা (প্রস্থিতাঃ) একস্থান হইতে অন্য স্থানে গমনরত (বঃ) তোমাদিগের জন্য পদার্থ নির্মাণ করিয়াছে (তান্) সেই সব প্রাপ্ত হইবে অথবা যেমন (অশ্বিনা) সুন্দর সৎকার প্রাপ্ত পুরুষ (সরস্বতী) প্রশংসিত বিদ্যাযুক্তা নারী (সুত্রামা) উত্তম রক্ষক (বৃত্রহা) মেঘকে ছিন্ন-ভিন্নকারী সূর্য্যের সমান (ইন্দ্রঃ) পরম ঐশ্বর্য্যবান্ সজ্জন (সোম্যম্) শীতলতা গুণের যোগ্য (মধু) মিষ্টতার (জুষন্তাম্) সেবন করিবে (পিবন্তু) পান করিবে (মদন্তু) আনন্দ করিবে এবং সমস্ত বিদ্যা সমূহ (ব্যন্তু) ব্যাপ্ত হউক সেইরূপ তুমি (য়জ) সকল পদার্থের যথাযোগ্য সংগতি করিতে থাক ॥ ৪২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যাহারা সংসারের পদার্থ সমূহের বিদ্যা, সত্যবাণী এবং ভালমত রক্ষাকারী রাজাকে পাইয়া পশুদিগের দুগ্ধাদি পদার্থ দ্বারা পুষ্ট হয়, তাহারা উত্তম রসযুক্ত, সুসংস্কৃত অন্নাদি পদার্থ যাহা সুপরীক্ষিত উহা যুক্তি সহ আহার করে এবং রস পান করে, ধর্ম-অর্থ-কাম-মোক্ষের নিমিত্ত সুপ্রচেষ্টা করে তাহারাই সুখী হয় ॥ ৪২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হোতা॑ য়ক্ষদ॒শ্বিনৌ॒ সর॑স্বতী॒মিন্দ্র॑ꣳ সু॒ত্রামা॑ণমি॒মে সোমাঃ॑ সু॒রামা॑ণ॒শ্ছাগৈ॒র্ন মে॒ষৈর্ঋ॑ষ॒ভৈঃ সু॒তাঃ শষ্পৈ॒র্ন তোক্ম॑ভির্লা॒জৈর্মহ॑স্বন্তো॒ মদা॒ মাস॑রেণ॒ পরি॑ষ্কৃতাঃ শু॒ক্রাঃ । পয়॑স্বন্তো॒ऽমৃতাঃ॒ প্রস্থি॑তা বো মধু॒শ্চুত॒স্তান॒শ্বিনা॒ সর॑স্ব॒তীন্দ্রঃ॑ সু॒ত্রামা॑ বৃত্র॒হা জু॒ষন্তা॑ᳬं সো॒ম্যং মধু॒ পিব॑ন্তু॒ মদ॑ন্তু॒ ব্যন্তু॒ হোত॒র্য়জ॑ ॥ ৪২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হোতেত্যস্য স্বস্ত্যাত্রেয় ঋষিঃ । হোত্রাদয়ো দেবতাঃ । পূর্বস্য আর্চ্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ । সুরামাণ ইত্যুত্তরস্য বিরাডাকৃতিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥