Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 21 / Mantra 30

61 Mantra
21/30
Devata- अश्व्यादयो लिङ्गोक्ता देवताः Rishi- स्वस्त्यात्रेय ऋषिः Chhand- भुरिगत्यष्टिः Swara- गान्धारः
Mantra with Swara
होता॑ यक्ष॒त् तनू॒नपा॒त् सर॑स्वती॒मवि॑र्मे॒षो न भे॑ष॒जं प॒था मधु॑मता॒ भर॑न्न॒श्विनेन्द्रा॑य वी॒र्यं बद॑रैरुप॒वाका॑भिर्भेष॒जं तोक्म॑भिः॒ पयः॒ सोमः॑ परि॒स्रुता॑ घृ॒तं मधु॒ व्यन्त्वाज्य॑स्य॒ होत॒र्यज॑॥३०॥

होता॑। य॒क्ष॒त्। तनू॒नपा॒दिति॒ तनू॒ऽनपा॑त्। सर॑स्वतीम्। अविः॑। मे॒षः। न। भे॒ष॒जम्। प॒था। मधु॑म॒तेति॒ मधु॑ऽमता। भर॑न्। अ॒श्विना॑। इन्द्रा॑य। वी॒र्य᳕म्। बद॑रैः। उ॒प॒वाका॑भि॒रित्यु॑प॒ऽवाका॑भिः। भे॒ष॒जम्। तोक्म॑भि॒रिति॒ तोक्म॑ऽभिः। पयः॑। सोमः॑। प॒रि॒स्रुतेति॑ परि॒ऽस्रुता॑। घृ॒तम्। मधु॑। व्यन्तु॑। आज्य॑स्य। होतः॑। यज॑ ॥३० ॥

Mantra without Swara
होता यक्षत्तनूनपात्सरस्वतीमविर्मेषो न भेषजम्पथा मधुमता भरन्नश्विनेन्द्राय वीर्यम्बदरैरुपवाकाभिर्भेषजन्तोक्मभिः पयः सोमः परिस्रुता घृतम्मधु व्यन्त्वास्य होतर्यज॥

होता। यक्षत्। तनूनपादिति तनूऽनपात्। सरस्वतीम्। अविः। मेषः। न। भेषजम्। पथा। मधुमतेति मधुऽमता। भरन्। अश्विना। इन्द्राय। वीर्यम्। बदरैः। उपवाकाभिरित्युपऽवाकाभिः। भेषजम्। तोक्मभिरिति तोक्मऽभिः। पयः। सोमः। परिस्रुतेति परिऽस्रुता। घृतम्। मधु। व्यन्तु। आज्यस्य। होतः। यज॥३०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (হোতঃ) হবনকারী ব্যক্তি ! যেমন (তনূনপাৎ) দেহের ঊনতাকে দূর করিবার জন্য অর্থাৎ তাহাকে কোন প্রকার পূর্ণ করিবার জন্য এবং (হোতা) গ্রহণকারী ব্যক্তি (সরস্বতীম্) বহু জ্ঞানযুক্ত বাণীকে বা (অবিঃ) মেষ ও (মেষঃ) অজার (ন) সমান (মধুমতা) বহু জলযুক্ত (পথা) মার্গ দ্বারা (ভেষজম্) ঔষধকে (ভরন্) ধারণ করিয়া (ইন্দ্রায়) ঐশ্বর্য্য হেতু (অশ্বিনা) সূর্য্য চন্দ্র এবং (বীর্য়ম্) পরাক্রমকে অথবা (বদরৈঃ) বদরী ফল এবং (উপবাকাভিঃ) উপদেশ রূপ ত্রিয়াসকল দ্বারা (ভেষজম্) ঔষধকে (য়ক্ষৎ) সঙ্গত করিবে সেইরূপ যাহারা (তোক্মভিঃ) সন্তানদিগের সহ (পয়ঃ) জল এবং (পরিস্রুতা) সব দিক্ দিয়া প্রাপ্ত রস সহ (সোমঃ) ওষধিগুলির সমূহ (ঘৃতম্) ঘৃত ও (মধু) মধু (ব্যন্তু) প্রাপ্ত হইবে, তাহাদের সহিত বর্ত্তমান তুমি (আজ্যস্য) ঘৃতের (য়জ) হবন কর ॥ ৩০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেসব সঙ্গতিকারী ব্যক্তি বিদ্যা ও উত্তম শিক্ষাযুক্ত বাণীকে প্রাপ্ত হইয়া পথ্যাহার-বিহার দ্বারা পরাক্রম বৃদ্ধি করিয়া এবং পদার্থ সকলের জ্ঞান প্রাপ্ত হইয়া ঐশ্বর্য্য বৃদ্ধি করে, তাহারা জগতের ভূষক হইয়া থাকে ॥ ৩০ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হোতা॑ য়ক্ষ॒ৎ তনূ॒নপা॒ৎ সর॑স্বতী॒মবি॑র্মে॒ষো ন ভে॑ষ॒জং প॒থা মধু॑মতা॒ ভর॑ন্ন॒শ্বিনেন্দ্রা॑য় বী॒র্য়ং᳕ বদ॑রৈরুপ॒বাকা॑ভির্ভেষ॒জং তোক্ম॑ভিঃ॒ পয়ঃ॒ সোমঃ॑ পরি॒স্রুতা॑ ঘৃ॒তং মধু॒ ব্যন্ত্বাজ্য॑স্য॒ হোত॒র্য়জ॑ ॥ ৩০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হোতেত্যস্য স্বস্ত্যাত্রেয় ঋষিঃ । অশ্ব্যাদয়ো লিঙ্গোক্তা দেবতাঃ । ভুরিগত্যষ্টিশ্ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥