Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 21 / Mantra 2

61 Mantra
21/2
Devata- वरुणो देवता Rishi- शुनःशेप ऋषिः Chhand- निचृत् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
तत्त्वा॑ यामि॒ ब्रह्म॑णा॒ वन्द॑मान॒स्तदाशा॑स्ते॒ यज॑मानो ह॒विर्भिः॑। अहे॑डमानो वरुणे॒ह बो॒ध्युरु॑शꣳस॒ मा न॒ऽआयुः॒ प्र मो॑षीः॥२॥

तत्। त्वा॒। या॒मि॒। ब्रह्म॑णा। वन्द॑मानः। तत्। आ। शा॒स्ते॒। यज॑मानः। ह॒विर्भि॒रिति॑ ह॒विःऽभिः॑। अहे॑डमानः। व॒रु॒ण॒। इ॒ह। बो॒धि॒। उरु॑शꣳसेत्युरु॑ऽशꣳस। मा। नः॒। आयुः॑। प्र। मो॒षीः॒ ॥२ ॥

Mantra without Swara
तत्त्वा यामि ब्रह्मणा वन्दमानस्तदाशास्ते यजमानो हविर्भिः । अहेडमानो वरुणेह बोध्युरुशँस मा न आयुः प्रमोषीः ॥

तत्। त्वा। यामि। ब्रह्मणा। वन्दमानः। तत्। आ। शास्ते। यजमानः। हविर्भिरिति हविःऽभिः। अहेडमानः। वरुण। इह। बोधि। उरुशꣳसेत्युरुऽशꣳस। मा। नः। आयुः। प्र। मोषीः॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বরুণ) অতি উত্তম বিদ্বান্ পুরুষ ! যেমন (য়জমানঃ) যজমান (হবির্ভিঃ) দেওয়ার যোগ্য পদার্থগুলি দ্বারা (তৎ) তাহার (আ, শাস্তে) কামনা করে সেইরূপ (ব্রহ্মণা) বেদের বিজ্ঞান দ্বারা (বন্দমানঃ) স্তুতি করতঃ আমি (তৎ) সেই (ত্বা) তোমাকে (য়ামি) প্রাপ্ত হই । হে (উরুশংস) বহু ব্যক্তিদিগের দ্বারা প্রশংসিত, আমা হইতে (অহেডমানঃ) সৎকারকে প্রাপ্ত হইয়া তুমি (ইহ) এই সংসারে (নঃ) আমাদের (আয়ুঃ) জীবন বা বিজ্ঞানকে (মা) না (প্র, মোষীঃ) হরণ কর এবং শাস্ত্রের (বোধি) বোধ করাও ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে মনুষ্য যাহার দ্বারা বিদ্যা প্রাপ্ত হয়, যে তাহাকে প্রথম নমস্কার করিবে, যে যাহার অধ্যাপক, সে তাহাকে বিদ্যা দেওয়ার জন্য কপটতা না করে । কদাপি কেহই আচার্য্যের অপমান করিবে না ॥ ২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তত্ত্বা॑ য়ামি॒ ব্রহ্ম॑ণা॒ বন্দ॑মান॒স্তদা শা॑স্তে॒ য়জ॑মানো হ॒বির্ভিঃ॑ । অহে॑ডমানো বরুণে॒হ বো॒ধ্যুর॑ুশꣳস॒ মা ন॒ऽআয়ুঃ॒ প্র মো॑ষীঃ ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তদিত্যস্য শুনঃশেপ ঋষিঃ । বরুণো দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥