Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 21 / Mantra 19

61 Mantra
21/19
Devata- विश्वेदेवा देवताः Rishi- स्वस्त्यात्रेय ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ति॒स्रऽइडा॒ सर॑स्वती॒ भार॑ती म॒रुतो॒ विशः॑।वि॒राट् छन्द॑ऽइ॒हेन्द्रि॒यं धे॒नुर्गौर्न वयो॑ दधुः॥१९॥

ति॒स्रः। इडा॑। सर॑स्वती। भार॑ती। म॒रुतः॑। विशः॑। वि॒राडिति॑ वि॒ऽराट्। छन्दः॑। इ॒ह। इ॒न्द्रि॒यम्। धे॒नुः। गौः। न। वयः॑। द॒धुः॒ ॥१९ ॥

Mantra without Swara
तिस्रऽइडा सरस्वती भारती मरुतो विशः । विराट्छन्दऽइहेन्द्रियन्धेनुर्गौर्न वयो दधुः ॥

तिस्रः। इडा। सरस्वती। भारती। मरुतः। विशः। विराडिति विऽराट्। छन्दः। इह। इन्द्रियम्। धेनुः। गौः। न। वयः। दधुः॥१९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যেমন (ইহ) এই জগতে (ইডা) পৃথিবী (সরস্বতী) বাণী এবং (ভারতী) ধারণাবতী বুদ্ধি এই সব (তিস্রঃ) তিন (মরুতঃ) পবনগণ (বিশঃ) মনুষ্যাদি প্রজা (বিরাট্) তথা অনেক প্রকারে দেদীপ্যমান (ছন্দঃ) বল (ইন্দ্রিয়ম্) ধনকে এবং (ধেনুঃ) পানকারিণী (গৌঃ) গাভীর (ন) সমান (বয়ঃ) প্রাপ্ত হওয়ার যোগ্য বস্তুকে (দধুঃ) ধারণ করিবে, সেইরূপ সব মনুষ্যগণ ইহাকে ধারণ করিয়া আচরণ করিবে ॥ ১ঌ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বিদ্বান্গণ সুশিক্ষিত বাণী, বিদ্যা, প্রাণ ও পশুদিগের হইতে ঐশ্বর্য্য প্রাপ্ত হন্ সেইরূপ অন্য সকলকে প্রাপ্ত হওয়া উচিত ॥ ১ঌ ॥
Subject
পুনর্বিদ্বদ্বিষয়মাহ ॥ পুনঃ বিদ্বান্দিগের বিষয়ে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তি॒স্রऽইডা॒ সর॑স্বতী॒ ভার॑তী ম॒রুতো॒ বিশঃ॑ । বি॒রাট্ ছন্দ॑ऽই॒হেন্দ্রি॒য়ং ধে॒নুর্গৌর্ন বয়ো॑ দধুঃ ॥ ১ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তিস্র ইত্যস্য স্বস্ত্যাত্রেয় ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥