Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 21 / Mantra 15

61 Mantra
21/15
Devata- विद्वांसो देवता Rishi- स्वस्त्यात्रेय ऋषिः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
सु॒ब॒र्हिर॒ग्निः पू॑षण्वान्त्स्ती॒र्णब॑र्हि॒रम॑र्त्यः।बृ॒ह॒ती छन्द॑ऽइन्द्रि॒यं त्रि॑व॒त्सो गौर्वयो॑ दधुः॥१५॥

सु॒ब॒र्हिरिति॑ सु॒ऽब॒र्हिः। अ॒ग्निः। पू॒ष॒ण्वानिति॑ पूष॒ण्ऽवान्। स्ती॒र्णब॑र्हिरिति॑ स्ती॒र्णऽब॑र्हिः। अम॑र्त्यः। बृ॒ह॒ती। छन्दः॑। इ॒न्द्रि॒यम्। त्रि॒व॒त्स इति॑ त्रिऽव॒त्सः। गौः। वयः॑। द॒धुः॒ ॥१५ ॥

Mantra without Swara
सुबर्हिरग्निः पूषण्वान्त्स्तीर्णबर्हिरमर्त्यः । बृहती छन्दऽइन्द्रियन्त्रिवत्सो गौर्वयो दधुः ॥

सुबर्हिरिति सुऽबर्हिः। अग्निः। पूषण्वानिति पूषण्ऽवान्। स्तीर्णबर्हिरिति स्तीर्णऽबर्हिः। अमर्त्यः। बृहती। छन्दः। इन्द्रियम्। त्रिवत्स इति त्रिऽवत्सः। गौः। वयः। दधुः॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যেমন (পূষন্বান্) পুষ্টিকারক গুণে যুক্ত (স্তীর্ণবর্হিঃ) আকাশে যাহা ব্যাপ্ত হয়, সে (অমর্ত্যঃ) স্ব স্বরূপে নাশরহিত (সুবর্হিঃ) আকাশের শুদ্ধ কারক (অগ্নিঃ) অগ্নি সদৃশ ব্যক্তি এবং (বৃহতী) বৃহতী (ছন্দঃ) ছন্দ (ইন্দ্রিয়ম্) জীবের চিহ্নকে ধারণ করিবে এবং (ত্রিবৎসঃ) ত্রিবৎস অর্থাৎ দেহ, ইন্দ্রিয়, মন যাহার অনুগামী সেই (গৌঃ) গো সদৃশ মনুষ্য (বয়ঃ) তৃপ্তি প্রাপ্ত করিবে সেইরূপ ইহাকে সকলে (দধুঃ) ধারণ করিবে ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন অগ্নি অন্তরিক্ষে গমন করে সেইরূপ বিদ্বান্গণ সূক্ষ্ম ও নিরাকার পদার্থ সমূহের বিদ্যায় গমন করে, যেমন গাভির পিছনে বৎস চলে সেইরূপ অবিদ্বান্গণ বিদ্বান্দিগের পিছনে চলিবে এবং স্বীয় ইন্দ্রিয় সকলকে বশে আনিবে ॥ ১৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সু॒ব॒র্হির॒গ্নিঃ পূ॑ষণ্বান্ৎস্তী॒র্ণব॑র্হি॒রম॑র্ত্যঃ । বৃ॒হ॒তী ছন্দ॑ऽইন্দ্রি॒য়ং ত্রি॑ব॒ৎসো গৌর্বয়ো॑ দধুঃ ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সুবর্হিরিত্যস্য স্বস্ত্যাত্রেয় ঋষিঃ । বিদ্বাংসো দেবতাঃ । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥