Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 77

90 Mantra
20/77
Devata- अश्विसरस्वतीन्द्रा देवताः Rishi- विदर्भिर्ऋषिः Chhand- भुरिक् पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
पु॒त्रमि॑व पि॒तरा॑व॒श्विनो॒भेन्द्रा॒वथुः॒ काव्यै॑र्द॒ꣳसना॑भिः।यत्सु॒रामं॒ व्यपि॑बः॒ शची॑भिः॒ सर॑स्वती त्वा मघवन्नभिष्णक्॥७७॥

पु॒त्रमि॒वेति॑ पु॒त्रम्ऽइ॑व। पि॒तरौ॑। अ॒श्विना॑। उ॒भा। इन्द्र॑। आ॒वथुः॑। काव्यैः॑। द॒ꣳसना॑भिः। यत्। सु॒राम॑म्। वि। अपि॑बः। शची॑भिः। सर॑स्वती। त्वा॒। म॒घ॒व॒न्निति॑ मघऽवन्। अ॒भि॒ष्ण॒क् ॥७७ ॥

Mantra without Swara
पुत्रमिव पितरावश्विनोभेन्द्रावथुः काव्यैर्दँसनाभिः । यत्सुरामँव्यपिबः शचीभिः सरस्वती त्वा मघवन्नभिष्णक् ॥

पुत्रमिवेति पुत्रम्ऽइव। पितरौ। अश्विना। उभा। इन्द्र। आवथुः। काव्यैः। दꣳसनाभिः। यत्। सुरामम्। वि। अपिबः। शचीभिः। सरस्वती। त्वा। मघवन्निति मघऽवन्। अभिष्णक्॥७७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (মঘবন্) পূজিত ধনযুক্ত (ইন্দ্র) বিদ্যা ও ঐশ্বর্য্যযুক্ত বিদ্বন্ ! তুমি (শচীভিঃ) বুদ্ধি সহ (য়ৎ) যদ্দ্বারা (সুরামম্) অতি রমনীয় মহৌষধির রসকে (ব্যপিবঃ) পান কর, ইহার দ্বারা (সরস্বতী) উত্তম শিক্ষাবতী নারী (ত্বা) তোমার (অভিষ্ণক্) সমীপ সেবন করুক, (উভা) উভয়ে (অশ্বিনা) অধ্যাপক ও উপদেশক (কাব্যৈঃ) কবিদের দ্বারা রচিত (দংসনাভিঃ) কর্মসমূহের দ্বারা যেমন (পিতরৌ) মাতা-পিতা (পুত্রমিব) পুত্রের পালন করে সেইরূপ তোমার (আবথুঃ) রক্ষা করুক ॥ ৭৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যেমন মাতা-পিতা নিজের সন্তানদিগের রক্ষা করিয়া সর্বদা বৃদ্ধি করিবে সেইরূপ অধ্যাপক ও উপদেশক শিষ্যের রক্ষা করিয়া বিদ্যা বৃদ্ধি করিবে ॥ ৭৭ ॥
Subject
পুনঃ প্রকারান্তরেণ বিদ্বদ্বিষয়মাহ ॥ পুনঃ প্রকারান্তরে বিদ্বান্দিগের বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
পু॒ত্রমি॑ব পি॒তরা॑ব॒শ্বিনো॒ভেন্দ্রা॒বথুঃ॒ কাব্যৈ॑র্দ॒ꣳসনা॑ভিঃ । য়ৎসু॒রামং॒ ব্যপি॑বঃ॒ শচী॑ভিঃ॒ সর॑স্বতী ত্বা মঘবন্নভিষ্ণক্ ॥ ৭৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পুত্রমিত্যস্য বিদর্ভির্ঋষিঃ । অশ্বিসরস্বতীন্দ্রা দেবতাঃ । ভুরিক্পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥