Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 75

90 Mantra
20/75
Devata- अश्विसरस्वतीन्द्रा देवताः Rishi- विदर्भिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ता भि॒षजा॑ सु॒कर्म॑णा॒ सा सु॒दुघा॒ सर॑स्वती।स वृ॑त्र॒हा श॒तक्र॑तु॒रिन्द्रा॑य दधुरिन्द्रि॒यम्॥७५॥

ता। भि॒षजा॑। सु॒कर्म॒णेति॑ सु॒ऽकर्म॑णा। सा। सु॒दुघेति॑ सु॒ऽदुघा॑। सर॑स्वती। सः। वृ॒त्र॒हेति॑ वृत्र॒ऽहा। श॒तक्र॑तुः। इन्द्रा॑य। द॒धुः॒। इ॒न्द्रि॒यम् ॥७५ ॥

Mantra without Swara
ता भिषजा सुकर्मणा सा सुदुघा सरस्वती । स वृत्रहा शतक्रतुरिन्द्राय दधुरिन्द्रियम् ॥

ता। भिषजा। सुकर्मणेति सुऽकर्मणा। सा। सुदुघेति सुऽदुघा। सरस्वती। सः। वृत्रहेति वृत्रऽहा। शतक्रतुः। इन्द्राय। दधुः। इन्द्रियम्॥७५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন (তা) তাহারা (ভিষজা) শরীর ও আত্মার রোগ-নিবারণকারী (সুকর্মণা) সুষ্ঠু ধর্ম যুক্ত ক্রিয়া দ্বারা যুক্ত দুই বৈদ্য, (সা) সে (সুদুঘা) উত্তম প্রকার ইচ্ছা পূরণকারিণী (সরস্বতী) পূর্ণ বিদ্যা দ্বারা যুক্ত নারী এবং (সঃ) সে (বৃত্রহা) যে মেঘের নাশ করে, সেই সূর্য্যের সমান (শতক্রতুঃ) অত্যন্ত বুদ্ধিমান (ইন্দ্রায়) ঐশ্বর্য্য হেতু (ইন্দ্রিয়ম্) ধনের (দধুঃ) ধারণ করিবে সেইরূপ তুমি আচরণ কর ॥ ৭৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । জগতে যেমন বিদ্বান্গণ উত্তম আচরণকারী পুরুষের সমান প্রচেষ্টা করিয়া বিদ্যা ও ধনের বৃদ্ধি করে, সেইরূপ সকল মনুষ্য করিবে ॥ ৭৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তা ভি॒ষজা॑ সু॒কর্ম॑ণা॒ সা সু॒দুঘা॒ সর॑স্বতী । স বৃ॑ত্র॒হা শ॒তত্র॑ôতু॒রিন্দ্রা॑য় দধুরিন্দ্রি॒য়ম্ ॥ ৭৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তা ভিষজেত্যস্য বিদর্ভির্ঋষিঃ । অশ্বিসরস্বতীন্দ্রা দেবতাঃ । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥