Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 6

90 Mantra
20/6
Devata- सभापतिर्देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
जि॒ह्वा मे॑ भ॒द्रं वाङ् महो॒ मनो॑ म॒न्युः स्व॒राड् भामः॑। मोदाः॑ प्रमो॒दा अ॒ङ्गुली॒रङ्गा॑नि मि॒त्रं मे॒ सहः॑॥६॥

जि॒ह्वा। मे॒। भ॒द्रम्। वाक्। महः॑। मनः॑। म॒न्युः। स्व॒राडिति॑ स्व॒ऽराट्। भामः॑। मोदाः॑। प्र॒मो॒दा इति॑ प्रऽमो॒दाः। अ॒ङ्गुलीः॑। अङ्गा॑नि। मि॒त्रम्। मे॒। सहः॑ ॥६ ॥

Mantra without Swara
जिह्वा मे भद्रँवाङ्महो मनो मन्युः स्वराड्भामः । मोदाः प्रमोदाऽअङ्गुलीरङ्गानि मित्रम्मे सहः ॥

जिह्वा। मे। भद्रम्। वाक्। महः। मनः। मन्युः। स्वराडिति स्वऽराट्। भामः। मोदाः। प्रमोदा इति प्रऽमोदाः। अङ्गुलीः। अङ्गानि। मित्रम्। मे। सहः॥६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (মে) আমার (জিহ্বা) জিভ (ভদ্রম্) কল্যাণকারক অন্নাদির ভোগকারী (বাক্) যদ্দ্বারা বলা হয় সেই বাণী (মহঃ) অত্যন্ত পূজনীয় বেদ শাস্ত্রের বোধযুক্ত (মনঃ) বিচারকারী অন্তঃকরণ (মন্যুঃ) দুষ্টাচারী মনুষ্যদিগের উপর ক্রোধকারী (স্বরাট্) স্বয়ং প্রকাশমান বুদ্ধি (ভামঃ) যদ্দ্বারা প্রকাশ হয় (মোদাঃ) হর্ষ, উৎসাহ (প্রমোদাঃ) প্রকৃষ্ট আনন্দের যোগ ((অঙ্গুলীঃ) অঙ্গুলিগুলি (অঙ্গানি) এবং অন্য সব অঙ্গ (মিত্রম্) সখা ও (সহঃ) সহনশীলতা (মে) আমার সহায়ক হউক ॥ ৬ ॥
Essence
ভাবার্থঃ- যে সব রাজপুরুষ ব্রহ্মচর্য্য, জিতেন্দ্রিয়তা ধর্মাচরণ দ্বারা পথ্য আহার করিবার, সত্যবাণী বলার, দুষ্টদিগের উপর ক্রোধ প্রকাশ করিবার জন্য আনন্দিত হয়, অপরকে আনন্দিত করিয়া পুরুষকার সম্পন্ন সকলের মিত্র ও বলিষ্ঠ হয়, তাহারা সুখভোগ করে ॥ ৬ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
জি॒হ্বা মে॑ ভ॒দ্রং বাঙ্ মহো॒ মনো॑ ম॒ন্যুঃ স্ব॒রাড্ ভামঃ॑ । মোদাঃ॑ প্রমো॒দা অ॒ঙ্গুলী॒রঙ্গা॑নি মি॒ত্রং মে॒ সহঃ॑ ॥ ৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
জিহ্বা ম ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সভাপতির্দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥