Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 58

90 Mantra
20/58
Devata- अश्विसरस्वतीन्द्रा देवताः Rishi- विदर्भिर्ऋषिः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
आ॒जुह्वा॑ना॒ सर॑स्व॒तीन्द्रा॑येन्द्रि॒याणि॑ वी॒र्यम्।इडा॑भिर॒श्विना॒विष॒ꣳ समूर्ज॒ꣳ सꣳ र॒यिं द॑धुः॥५८॥

आ॒जुह्वा॒नेत्या॒ऽजुह्वा॑ना। सर॑स्वती। इन्द्रा॑य। इ॒न्द्रि॒याणि॑। वी॒र्य᳖म्। इडा॑भिः। अ॒श्विनौ॑। इष॑म्। सम्। ऊर्ज्ज॑म्। सम्। र॒यिम्। द॒धुः॒ ॥५८ ॥

Mantra without Swara
आजुह्वाना सरस्वतीन्द्रायेन्द्रियाणि वीर्यम् । इडाभिरश्विनाविषँ समूर्जँ सँ रयिं दधुः ॥

आजुह्वानेत्याऽजुह्वाना। सरस्वती। इन्द्राय। इन्द्रियाणि। वीर्यम्। इडाभिः। अश्विनौ। इषम्। सम्। ऊर्ज्जम्। सम्। रयिम्। दधुः॥५८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (আজুহ্বানা) সব দিক্ দিয়া প্রশংসিত (সরস্বতী) উত্তম জ্ঞানবতী স্ত্রী (ইন্দ্রায়) পরমৈশ্বর্য্যযুক্ত পতির জন্য (ইন্দ্রিয়াণি) শ্রোত্রাদি ইন্দ্রিয় বা ঐশ্বর্য্য উৎপন্নকারী সুবর্ণাদি পদার্থ এবং (বীর্য়ম্) শরীরে বলকারী ঘৃতাদির তথা (অশ্বিনৌ) সূর্য্য-চন্দ্রের সদৃশ বৈদ্যক বিদ্যার কার্য্যে প্রকাশমান বৈদ্যগণ (ইডাভিঃ) অতি উত্তম ঔষধি সহ (ইষম্) অন্নাদি পদার্থ (সমূর্জম্) উত্তম পরাক্রম (রয়িম্) এবং উত্তম ধর্মশ্রীকে (সংদধু) সম্যক্ ধারণ করুক ॥ ৫৮ ॥
Essence
ভাবার্থঃ- তাহারাই উত্তম বিদ্যাবান্ যাহারা মনুষ্যের রোগের নাশ করিয়া শরীর ও আত্মার বল বৃদ্ধি করে । তাহাকেই পতিব্রতা স্ত্রী জানা উচিত যে পতির সুখের জন্য ধন ও ঘৃতাদি বস্তু গৃহে রাখে ॥ ৫৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ॒জুহ্বা॑না॒ সর॑স্ব॒তীন্দ্রা॑য়েন্দ্রি॒য়াণি॑ বী॒র্য়᳖ম্ । ইডা॑ভির॒শ্বিনা॒বিষ॒ꣳ সমূর্জ॒ꣳ সꣳ র॒য়িং দ॑ধুঃ ॥ ৫৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আজুহ্বানেত্যস্য বিদর্ভির্ঋষিঃ । অশ্বিসরস্বতীন্দ্রা দেবতাঃ । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥