Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 57

90 Mantra
20/57
Devata- अश्विसरस्वतीन्द्रा देवताः Rishi- विदर्भिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
इन्द्रा॒येन्दु॒ꣳ सर॑स्वती॒ नरा॒शꣳसे॑न न॒ग्नहु॑म्।अधा॑ताम॒श्विना॒ मधु॑ भेष॒जं भि॒षजा॑ सु॒ते॥५७॥

इन्द्रा॑य। इन्दु॑म्। सर॑स्वती। नरा॒शꣳसे॑न। न॒ग्नहु॑म्। अधा॑ताम्। अ॒श्विना॑। मधु॑। भे॒ष॒जम्। भि॒षजा॑। सु॒ते ॥५७ ॥

Mantra without Swara
इन्द्रायेन्दुँ सरस्वती नराशँसेन नग्नहुम् । अधातामश्विना मधु भेषजम्भिषजा सुते ॥

इन्द्राय। इन्दुम्। सरस्वती। नराशꣳसेन। नग्नहुम्। अधाताम्। अश्विना। मधु। भेषजम्। भिषजा। सुते॥५७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (অশ্বিনা) বৈদ্যক বিদ্যায় ব্যাপ্ত (ভিষজা) উত্তম বৈদ্যগণ (ইন্দ্রায়) দুঃখনাশ হেতু (সুতে) উৎপন্ন এই জগতে (মধু) জ্ঞানবর্ধক কোমলতাদি গুণযুক্ত (ভেষজম্) ঔষধকে (অধাতাম্) ধারণ করিবে এবং (নরাশংসেন) মনুষ্যগণের দ্বারা স্তুত্য বচন দ্বারা (সরস্বতী) প্রশস্তবিদ্যাযুক্ত বাণী (নগ্নহুম্) আনন্দ করাইবার বিষয়কে গ্রহণকারী (ইন্দুম্) ঐশ্বর্য্যকে ধারণ করিবে ॥ ৫৭ ॥
Essence
ভাবার্থঃ- বৈদ্য দুই প্রকারের হয় – এক, জ্বরাদি শরীররোগের নাশক চিকিৎসাকারী এবং দ্বিতীয়, মনের রোগ যাহা অবিদ্যাজনিত মানস ক্লেশ তাহার নিবারণকারী অধ্যাপক, উপদেশক । যেখানে ইহারা থাকেন সেখানে রোগের বিনাশের ফলে প্রাণিগণ শরীর ও মনের রোগ হইতে মুক্ত হইয়া সুখী হইয়া থাকে ॥ ৫৭ ॥
Subject
অথ প্রাধান্যেন ভিষজাং ব্যবহারমাহ ॥ এখন প্রধানতঃ বৈদ্যদিগের ব্যবহার বলা হইতেছে ॥
Mantra (Bengali)
ইন্দ্রা॒য়েন্দু॒ꣳ সর॑স্বতী॒ নরা॒শꣳসে॑ন ন॒গ্নহু॑ম্ । অধা॑তাম॒শ্বিনা॒ মধু॑ ভেষ॒জং ভি॒ষজা॑ সু॒তে ॥ ৫৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রায়েত্যস্য বিদর্ভির্ঋষিঃ । অশ্বিসরস্বতীন্দ্রা দেবতাঃ । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥