Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 52

90 Mantra
20/52
Devata- इन्द्रो देवता Rishi- गर्ग ऋषिः Chhand- भुरिक् पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
तस्य॑ व॒यꣳ सु॑म॒तौ य॒ज्ञिय॒स्यापि॑ भ॒द्रे सौ॑मन॒से स्या॑म। स सु॒त्रामा॒ स्ववाँ॒२ऽइन्द्रो॑ऽअ॒स्मेऽआ॒राच्चि॒द् द्वेषः॑ सनु॒तर्यु॑योतु॥५२॥

तस्य॑। व॒यम्। सु॒म॒ताविति॑ सुऽम॒तौ। य॒ज्ञिय॑स्य। अपि॑। भ॒द्रे। सौ॒म॒न॒से। स्या॒म॒। सः। सु॒त्रामेति॑ सु॒ऽत्रामा॑। स्ववा॒निति॒ स्वऽवा॑न्। इन्द्रः॑। अ॒स्मेऽइत्य॒स्मे। आ॒रात्। चि॒त्। द्वेषः॑। स॒नु॒तः। यु॒यो॒तु॒ ॥५२ ॥

Mantra without Swara
तस्य वयँ सुमतौ यज्ञियस्यापि भद्रे सौमनसे स्याम । स सुत्रामा स्ववाँऽइन्द्रोऽअस्मेऽआराच्चिद्द्वेषः सनुतर्युयोतु ॥

तस्य। वयम्। सुमताविति सुऽमतौ। यज्ञियस्य। अपि। भद्रे। सौमनसे। स्याम। सः। सुत्रामेति सुऽत्रामा। स्ववानिति स्वऽवान्। इन्द्रः। अस्मेऽइत्यस्मे। आरात्। चित्। द्वेषः। सनुतः। युयोतु॥५२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (সুত্রামা) সম্যক্ প্রকার রক্ষাকর্ত্তা (স্ববান্) এবং প্রশংসিত নিজের কুল রক্ষাকারী (ইন্দ্রঃ) পিতাসমান বর্ত্তমান সভার অধ্যক্ষ (অস্মে) আমাদের (দ্বেষঃ) শত্রুদিগকে (আরাৎ) দূর ও সমীপ হইতে (চিৎ)(সনুতাঃ) সকল কালে (য়ুয়োতু) দূর করে (তস্য) সেই পূর্বোক্ত (য়জ্ঞিয়স্য) যজ্ঞের অনুষ্ঠান করিবার যোগ্য রাজার (সুমতৌ) সুন্দর মতিতে এবং (ভদ্রে) কল্যাণকারী (সৌমনসে) সুন্দর মনে উৎপন্ন ব্যবহারে (অপি) ও আমরা রাজার অনুকূল আচরণকারী (স্যাম) হই এবং (সঃ) সে আমাদের রাজা এবং (বয়ম্) আমরা তাহার প্রজা অর্থাৎ তাহার রাজ্যে নিবাসকারী হই ॥ ৫২ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে তাহার সম্মতিতে স্থির থাকা উচিত যাহারা পক্ষপাতরহিত ও ন্যায়পূর্বক প্রজাপালনে তৎপর হইবে ॥ ৫২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তস্য॑ ব॒য়ꣳ সু॑ম॒তৌ য়॒জ্ঞিয়॒স্যাপি॑ ভ॒দ্রে সৌ॑মন॒সে স্যা॑ম । স সু॒ত্রামা॒ স্ববাঁ॒২ऽইন্দ্রো॑ऽঅ॒স্মেऽআ॒রাচ্চি॒দ্ দ্বেষঃ॑ সনু॒তর্য়ু॑য়োতু ॥ ৫২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তস্যেত্যস্য গর্গ ঋষিঃ । ইন্দ্রো দেবতা । ভুরিক্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥