Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 25

90 Mantra
20/25
Devata- अग्निर्देवता Rishi- अश्वतराश्विर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
यत्र॒ ब्रह्म॑ च क्ष॒त्रं च॑ स॒म्यञ्चौ॒ चर॑तः स॒ह।तं लो॒कं पुण्यं॒ प्रज्ञे॑षं॒ यत्र॑ दे॒वाः स॒हाग्निना॑॥२५॥

यत्र॑। ब्रह्म॑। च॒। क्ष॒त्रम्। च॒। स॒म्यञ्चौ॑। चर॑तः। स॒ह। तम्। लो॒कम्। पुण्य॑म्। प्र। ज्ञे॒ष॒म्। यत्र॑। दे॒वाः। स॒ह। अ॒ग्निना॑ ॥२५ ॥

Mantra without Swara
यत्र ब्रह्म च क्षत्रञ्च सम्यञ्चो चरतः सह । तँलोकम्पुण्यम्प्र ज्ञेषँयत्र देवाः सहाग्निना ॥

यत्र। ब्रह्म। च। क्षत्रम्। च। सम्यञ्चौ। चरतः। सह। तम्। लोकम्। पुण्यम्। प्र। ज्ञेषम्। यत्र। देवाः। सह। अग्निना॥२५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন আমি (য়ত্র) যে পরমাত্মায় (ব্রহ্ম) ব্রাহ্মণ অর্থাৎ বিদ্বান্দিগের কুল (চ) এবং (ক্ষত্রম্) বিদ্যা, শৌর্য্যাদি গুণযুক্ত ক্ষত্রিয়কুল এই উভয় (সহ) সহ (সম্যঞ্চৌ) সম্যক্ প্রকার প্রীতিযুক্ত (চ) তথা বৈশ্যাদি কুল (চরতঃ) মিলিয়া ব্যবহার করে এবং (য়ত্র) যে ব্রহ্মে (দেবাঃ) দিব্যগুণবিশিষ্ট পৃথিব্যাদি লোক বা বিদ্বান্গণ (অগ্নিনা) বিদ্যুৎরূপ অগ্নি (সহ) সহ আচরণ করে (তম্) সেই (লোকম্) দেখিবার যোগ্য (পুণ্যম্) সুখস্বরূপ নিষ্পাপ পরমাত্মাকে (প্র, জ্ঞেষম্) বিদিত হই সেইরূপ তোমরাও ইহাকে বিদিত হও ॥ ২৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে ব্রহ্ম এক চেতনমাত্র স্বরূপ সকলের অধিকারী পাপরহিত জ্ঞান দ্বারা দেখিবার যোগ্য সর্বত্র ব্যাপ্ত সকলের সহ বর্ত্তমান, সেই সকল মনুষ্যদিগের উপাস্য দেব ॥ ২৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ত্র॒ ব্রহ্ম॑ চ ক্ষ॒ত্রং চ॑ স॒ম্যঞ্চৌ॒ চর॑তঃ স॒হ । তং লো॒কং পুণ্যং॒ প্র জ্ঞে॑ষং॒ য়ত্র॑ দে॒বাঃ স॒হাগ্নিনা॑ ॥ ২৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ত্র ব্রহ্মেত্যস্যাশ্বতরাশ্বির্ঋষিঃ । অগ্নির্দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥