Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 23

90 Mantra
20/23
Devata- समिद्देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- स्वराडतिशक्वरी Swara- पञ्चमः
Mantra with Swara
एधो॑ऽस्येधिषी॒महि॑ स॒मिद॑सि॒ तेजो॑ऽसि॒ तेजो॒ मयि॑ धेहि। स॒माव॑वर्ति पृथि॒वी समु॒षाः समु॒ सूर्यः॑। समु॒ विश्व॑मि॒दं जग॑त्। वै॒श्वा॒न॒रज्यो॑तिर्भूयासं वि॒भून् कामा॒न् व्यश्नवै॒ भूः स्वाहा॑॥२३॥

एधः॑। अ॒सि॒। ए॒धि॒षी॒महि॑। स॒मिदिति॑ स॒म्ऽइत्। अ॒सि॒। तेजः॑। अ॒सि॒। तेजः॑। मयि॑। धे॒हि॒। स॒माव॑व॒र्तीति॑ स॒म्ऽआव॑वर्ति। पृ॒थि॒वी। सम्। उ॒षाः। सम्। ऊँ॒ऽइत्यूँ॑। सूर्यः॑। सम्। ऊँ॒ऽइत्यूँ॑। विश्व॑म्। इ॒दम्। जग॑त्। वै॒श्वा॒न॒रज्यो॑ति॒रिति॑ वैश्वान॒रऽज्यो॑तिः। भू॒या॒स॒म्। वि॒भूनिति॑ वि॒ऽभून्। कामा॑न्। वि। अ॒श्न॒वै॒। भूः। स्वाहा॑ ॥२३ ॥

Mantra without Swara
एधोस्येधिषीमहि समिदसि तेजो सि तेजो मयि धेहि । समाववर्ति पृथिवी समुषाः समु सूर्यः । समु विश्वमिदञ्जगत् । वैश्वानरज्योतिर्भूयासँविभून्कामान्व्यश्नवै भूः स्वाहा ॥

एधः। असि। एधिषीमहि। समिदिति सम्ऽइत्। असि। तेजः। असि। तेजः। मयि। धेहि। समाववर्तीति सम्ऽआववर्ति। पृथिवी। सम्। उषाः। सम्। ऊँऽइत्यूँ। सूर्यः। सम्। ऊँऽइत्यूँ। विश्वम्। इदम्। जगत्। वैश्वानरज्योतिरिति वैश्वानरऽज्योतिः। भूयासम्। विभूनिति विऽभून्। कामान्। वि। अश्नवै। भूः। स्वाहा॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর ! আপনি (এধঃ) বর্দ্ধক (অসি) আছেন (সমিৎ) যেমন অগ্নির প্রকাশক ইন্ধন, সেইরূপ মনুষ্যদিগের আত্মার প্রকাশক (অসি) আছেন এবং (তেজঃ) তীব্র বুদ্ধি সম্পন্ন (অসি) আছেন । ইহা দ্বারা (তেজঃ) জ্ঞানের প্রকাশকে (ময়ি) আমাতে (ধেয়ি) ধারণ করুন যেহেতু আপনি সর্বত্র (সমাববর্ত্তি) উত্তম প্রকার ব্যাপ্ত, আপনি (পৃথিবী) ভূমি ও (উষাঃ) উষা (অম্) উত্তম প্রকার উৎপন্ন করিয়াছেন (সূর্য়্যঃ) সূর্য্য (সম্) উত্তম প্রকার উৎপন্ন করিয়াছেন (ইদম্) এই (বিশ্বম্) সকল (জগৎ) জগৎ (সম্) উৎপন্ন করিয়াছেন (উ) সেই (বৈশ্বানরজ্যোতিঃ) বিশ্বের নায়ক প্রকাশস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হইয়া মনুষ্যগণ (এধিষীমহি) নিত্য উন্নতি করুক যেমন আমি (স্বাহা) সত্যবাণী বা ক্রিয়া দ্বারা (ভূঃ) সত্তাযুক্তা প্রকৃতি (বিভূন্) ব্যাপক পদার্থ এবং (কামান্) কর্মকে (ব্যশ্নবৈ) প্রাপ্ত হই এবং সুখী (ভূয়াসম্) হই । (উ) এবং সেইরূপ তুমিও সিদ্ধকাম ও সুখী হও ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যে শুদ্ধ, সর্বত্র ব্যাপক, সকলের প্রকাশক, জগতের উৎপাদন, ধারণ, পালন ও প্রলয়কারী ব্রহ্মের উপাসনা করিয়া তোমরা যেমন আনন্দিত হও সেইরূপ ইহা প্রাপ্ত হইয়া আমরাও আনন্দিত হই । আকাশ, কালও দিশাগুলিকেও ব্যাপক জানিও ॥ ২৩ ॥
Subject
অথ প্রকৃতবিষয়ে পুনরুপাসনাবিষয়মাহ ॥ এখন প্রকরণগত বিষয়ে পুনঃ উপাসনা বিষয় বলা হইতেছে ॥
Mantra (Bengali)
এধো॑ऽস্যেধিষী॒মহি॑ স॒মিদ॑সি॒ তেজো॑ऽসি॒ তেজো॒ ময়ি॑ ধেহি । স॒মাব॑বর্তি পৃথি॒বী সমু॒ষাঃ সমু॒ সূর্য়ঃ॑ । সমু॒ বিশ্ব॑মি॒দং জগ॑ৎ । বৈ॒শ্বা॒ন॒রজ্যো॑তির্ভূয়াসং বি॒ভূন্ কামা॒ন্ ব্য᳖শ্নবৈ॒ ভূঃ স্বাহা॑ ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
এধোऽসীত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সমিদ্দেবতা । স্বরাডতিশক্বরী ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥