Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 17

90 Mantra
20/17
Devata- लिङ्गोक्ता देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- भुरिक् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
यद् ग्रामे॒ यदर॑ण्ये॒ यत्स॒भायां॒ यदि॑न्द्रि॒ये। यच्छू॒द्रे यदर्ये॒ यदेन॑श्चकृ॒मा व॒यं यदेक॒स्याधि॒ धर्म॑णि॒ तस्या॑व॒यज॑नमसि॥१७॥

यत्। ग्रामे। यत्। अर॑ण्ये। यत्। स॒भाया॑म्। यत्। इ॒न्द्रि॒ये। यत्। शू॒द्रे। यत्। अर्ये॑। यत्। एनः॑। च॒कृ॒म। व॒यम्। यत्। एक॑स्य। अधि॑। धर्म॑णि। तस्य॑। अ॒व॒यज॑न॒मित्य॑व॒ऽयज॑नम्। अ॒सि॒ ॥१७ ॥

Mantra without Swara
यद्ग्रामे यदरण्ये यत्सभायाँयदिन्द्रिये । यच्छूद्रे यदर्ये यदेनश्चकृमा वयँयदेकस्याधि धर्मणि तस्यावयजनमसि ॥

यत्। ग्रामे। यत्। अरण्ये। यत्। सभायाम्। यत्। इन्द्रिये। यत्। शूद्रे। यत्। अर्ये। यत्। एनः। चकृम। वयम्। यत्। एकस्य। अधि। धर्मणि। तस्य। अवयजनमित्यवऽयजनम्। असि॥१७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বন্ ! (বয়ম্) আমরা (য়ৎ) যাহা (গ্রামে) গ্রামে (য়ৎ) যাহা (অরণ্যে) জঙ্গলে (য়ৎ) যাহা (সভায়াম্) সভায় (য়ৎ) যাহা (ইন্দ্রিয়ে) মনে (য়ৎ) যাহা (শূদ্রে) শূদ্রে (য়ৎ) যাহা (অর্য়ে) স্বামীতে বা বৈশ্যে (য়ৎ) যাহা (একস্য) একের (অধি) উপর (ধর্মণি) ধর্মে তথা (য়ৎ) যাহা আরও (এনঃ) অপরাধ (চকৃম্) করি বা করিতে ইচ্ছা করি (তস্য) সেই সকলের আপনি (অবয়জনম্) দূর করাইবার সাধন, এইজন্য আপনি মহাজন (অসি) হন ॥ ১৭ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, কখনও কোথাও কোনসময় পাপাচরণ করিবে না । যাহা কথঞ্চিৎ করা হয়, যদি সম্ভব হয়, তাহলে সেই সবকে নিজের আত্মীয়-স্বজন ও বিদ্বান্দিগের সম্মুখে ও রাজসভায় সত্যতাপূর্বক বলিবে । যাহারা পাঠকারী এবং উপদেশকারী স্বয়ং ধার্মিক হইয়া অন্য সকলকে ধর্মাচরণ দ্বারা যুক্ত করে উহা হইতে অধিক মনুষ্যদিগকে সুভূষিত কারী অন্য কে আছে? ॥ ১৭ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়দ্ গ্রামে॒ য়দর॑ণ্যে॒ য়ৎস॒ভায়াং॒ য়দি॑ন্দ্রি॒য়ে । য়চ্ছূ॒দ্রে য়দর্য়ে॒ য়দেন॑শ্চকৃ॒মা ব॒য়ং য়দেক॒স্যাধি॒ ধর্ম॑ণি॒ তস্যা॑ব॒য়জ॑নমসি ॥ ১৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়দিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । লিঙ্গোক্তা দেবতাঃ । ভুরিক্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥