Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 20 / Mantra 10

90 Mantra
20/10
Devata- सभोशो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् शक्वरी Swara- धैवतः
Mantra with Swara
प्रति॑ क्ष॒त्रे प्रति॑ तिष्ठामि रा॒ष्ट्रे प्रत्यश्वे॑षु॒ प्रति॑ तिष्ठामि॒ गोषु॑। प्रत्यङ्गे॑षु॒ प्रति॑ तिष्ठाम्या॒त्मन् प्रति॑ प्रा॒णेषु॒ प्रति॑ तिष्ठामि पु॒ष्टे प्रति॒ द्यावा॑पृथि॒व्योः प्रति॑ तिष्ठामि य॒ज्ञे॥१०॥

प्रति॑। क्ष॒त्रे। प्रति॑। ति॒ष्ठा॒मि॒। रा॒ष्ट्रे। प्रति॑। अश्वे॑षु। प्रति॑। ति॒ष्ठा॒मि॒। गोषु॑। प्रति॑। अङ्गे॑षु। प्रति॑। ति॒ष्ठा॒मि॒। आत्मन्। प्रति॑। प्रा॒णेषु॑। प्रति॑। ति॒ष्ठा॒मि॒। पु॒ष्टे। प्रति॑। द्यावा॑पृथि॒व्योः। प्रति॑। ति॒ष्ठा॒मि॒। य॒ज्ञे ॥१० ॥

Mantra without Swara
प्रति क्षत्रे प्रति तिष्ठामि राष्ट्रे प्रत्यश्वेषु प्रति तिष्ठामि गोषु । प्रत्यङ्गेषु प्रतितिष्ठाम्यात्मन्प्रति प्राणेषु क्षत्रे प्रतितिष्ठामि पुष्टे प्रति द्यावापृथिव्योः प्रति तिष्ठामि यज्ञे ॥

प्रति। क्षत्रे। प्रति। तिष्ठामि। राष्ट्रे। प्रति। अश्वेषु। प्रति। तिष्ठामि। गोषु। प्रति। अङ्गेषु। प्रति। तिष्ठामि। आत्मन्। प्रति। प्राणेषु। प्रति। तिष्ठामि। पुष्टे। प्रति। द्यावापृथिव्योः। प्रति। तिष्ठामि। यज्ञे॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- প্রজাগণের মধ্যে প্রতিষ্ঠা প্রাপ্ত আমি রাজা ধর্মযুক্ত ব্যবহার দ্বারা (ক্ষত্রে) ক্ষয় হইতে রক্ষাকারী ক্ষত্রিয়কুলে (প্রতি) প্রতিষ্ঠা প্রাপ্ত করিয়া (রাষ্ট্রে) রাজ্যে (প্রতি, তিষ্ঠামি) প্রতিষ্ঠা প্রাপ্ত হই । (অশ্বেষু) অশ্বাদি বাহনে (প্রতি) প্রতিষ্ঠা প্রাপ্ত করিয়া (গোষু) গাভি ও পৃথিবী আদি পদার্থে (প্রতি, তিষ্ঠামি) প্রতিষ্ঠিত হই । (অঙ্গেষু) রাজ্যের অঙ্গগুলিতে (প্রতি) প্রতিষ্ঠিত হইয়া (আত্মন্) আত্মাতে (প্রতি, তিষ্ঠামি) প্রতিষ্ঠিত হই । (প্রাণেষু) প্রাণসকলের মধ্যে (প্রতি) প্রতিষ্ঠিত হইয়া (পুষ্টে) পুষ্টি করিতে (প্রতি, তিষ্ঠামি) প্রতিষ্ঠিত হই । (দ্যাবাপৃথিব্যোঃ) সূর্য্য চন্দ্র সদৃশ ন্যায়প্রকাশ ও পৃথিবীতে (প্রতি) প্রতিষ্ঠিত হইয়া (য়জ্ঞে) বিদ্বান্দিগের সেবা-সঙ্গ এবং বিদ্যাদানাদি ক্রিয়ায় (প্রতি, তিষ্ঠামি) প্রতিষ্ঠিত হই ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ- যে রাজা প্রিয়-অপ্রিয়কে ত্যাগ করিয়া ন্যায়ধর্ম দ্বারা সমস্ত প্রজার শাসন সকল রাজকার্য্যে চররূপ চক্ষু হইয়া অর্থাৎ রাজ্যের গুপ্ত খবর প্রদানকারী দূতই যাহার নেত্র সমান সেইরূপ মধ্যস্থ বৃত্তি দ্বারা সকল প্রজাদের পালন করিয়া করাইয়া নিরন্তর বিদ্যার শিক্ষা বৃদ্ধি করিবে, তিনিই সকলের পূজ্য হইবে ॥ ১০ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনরায় সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
প্রতি॑ ক্ষ॒ত্রে প্রতি॑ তিষ্ঠামি রা॒ষ্ট্রে প্রত্যশ্বে॑ষু॒ প্রতি॑ তিষ্ঠামি॒ গোষু॑ । প্রত্যঙ্গে॑ষু॒ প্রতি॑ তিষ্ঠাম্যা॒ত্মন্ প্রতি॑ প্রা॒ণেষু॒ প্রতি॑ তিষ্ঠামি পু॒ষ্টে প্রতি॒ দ্যাবা॑পৃথি॒ব্যোঃ প্রতি॑ তিষ্ঠামি য়॒জ্ঞে ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রতীত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সভেশো দেবতা । স্বরাট্ শক্বরী ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥