Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 9

34 Mantra
2/9
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- जगती, Swara- निषादः
Mantra with Swara
अग्ने॒ वेर्हो॒त्रं वेर्दू॒त्यमव॑तां॒ त्वां द्यावा॑पृथि॒वीऽअव॒ त्वं द्यावा॑पृथि॒वी स्वि॑ष्ट॒कृद्दे॒वेभ्य॒ऽइन्द्र॒ऽआज्ज्ये॑न ह॒विषा॑ भू॒त्स्वाहा॒ सं ज्योति॑षा॒ ज्योतिः॑॥९॥

अग्नेः॑। वेः। हो॒त्रम्। वेः। दू॒त्य᳖म्। अव॑ताम्। त्वाम्। द्यावा॑पृथि॒वीऽइति॒ द्यावा॑ऽपृथि॒वी। अव॑। त्वम्। द्यावा॑पृथि॒वीऽइति॒ द्यावा॑ऽपृथि॒वी। स्वि॒ष्ट॒कृदिति॑ स्विष्ट॒ऽकृत्। दे॒वेभ्यः॑। इन्द्रः॑। आज्ये॑न। ह॒विषा॑। भू॒त्। स्वाहा॑। सम्। ज्योति॑षा। ज्योतिः॑ ॥९॥

Mantra without Swara
अग्ने वेर्हात्रँवेर्दूत्यम् अवतांन्त्वान्द्यावापृथिवीऽअव त्वन्द्यावापृथिवी स्विष्टकृद्देवेभ्यऽइन्द्रऽआज्येन हविषा भूत्स्वाहा सञ्ज्योतिषा ज्योतिः ॥

अग्नेः। वेः। होत्रम्। वेः। दूत्यम्। अवताम्। त्वाम्। द्यावापृथिवीऽइति द्यावाऽपृथिवी। अव। त्वम्। द्यावापृथिवीऽइति द्यावाऽपृथिवी। स्विष्टकृदिति स्विष्टऽकृत्। देवेभ्यः। इन्द्रः। आज्येन। हविषा। भूत्। स्वाहा। सम्। ज्योतिषा। ज्योतिः॥९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) পরমেশ্বর ! যে (দ্যাবাপৃথিবী) প্রকাশময় সূর্য্যলোক এবং পৃথিবী যজ্ঞের (অবতাম্) রক্ষা করে তাহাদের (ত্বম্) আপনি (বেঃ) রক্ষা করুন তথা যেমন এই ভৌতিক অগ্নি (হোত্রম্) যজ্ঞ এবং (দূত্যম্) দূত কর্ম প্রাপ্ত হইয়া (দ্যাবাপৃথিবী) প্রকাশময় সূর্য্যলোক এবং পৃথিবীর রক্ষা করে, সেইরূপ হে ভগবান । (দেবেভ্যঃ) বিদ্বান্দিগের জন্য (স্বিষ্টকৃৎ) তাঁহাদের ইচ্ছানুকূল ভাল ভাল কার্য্য করেন বলিয়া আপনি আমাদিগের (অব) রক্ষা করুন । এই যে (আজ্যেন) যজ্ঞের নিমিত্ত অগ্নিতে আহুতি দিবার যোগ্য ঘৃতাদি উত্তমোত্তম পদার্থ (হবিষা) সংস্কৃত অর্থাৎ উত্তম প্রকার শুদ্ধ কৃত হোমের যোগ্য কস্তুরী, কেশর ইত্যাদি পদার্থ অথবা (জ্যোতিষা) প্রকাশযুক্ত লোক-লোকান্তর সহ (জ্যোতিঃ) প্রকাশময় কিরণ দ্বারা (স্বিষ্টকৃৎ) ভাল ভাল বাঞ্ছিত কার্য্য সিদ্ধকারী (ইন্দ্রঃ) সূর্য্যলোকও (দ্যাবাপৃথিবী) আমাদিগের ন্যায় বা পৃথিবীর রাজ্যের রক্ষক (অভূৎ) হয় সেইরূপ আপনি (জ্যোতিঃ) বিজ্ঞানরূপ জ্যোতির দানে আমাদিগেরও (অব) রক্ষা করুন । এই সব কর্মকে (স্বাহা) বেদবাণী বলা হয় ॥ ঌ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর মনুষ্যদিগের জন্য বেদে উপদেশ দিতেছেন যে, যে-যে অগ্নি, পৃথিবী, সূর্য্য এবং বায়ু ইত্যাদি পদার্থ সকলের নিমিত্তকে জানিয়া হোম এবং দূত সম্পর্কীয় কর্মের অনুষ্ঠান করা উচিত তাহা তাহাদিগের জন্য বাঞ্ছিত সুখ প্রদান করিয়া থাকে । অষ্টম মন্ত্রে কথিত এই সাধনের ফল নবম মন্ত্র দ্বারা প্রকাশিত হইয়াছে ।
Subject
পুনস্তেন কিং ভবতীত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই যজ্ঞ থেকে কী লাভ হয় তাহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইতেছে ।
Mantra (Bengali)
অগ্নে॒ বের্হো॒ত্রং বের্দূ॒ত্য᳕মব॑তাং॒ ত্বাং দ্যাবা॑পৃথি॒বীऽঅব॒ ত্বং দ্যাবা॑পৃথি॒বী স্বি॑ষ্ট॒কৃদ্দে॒বেভ্য॒ऽইন্দ্র॒ऽআজ্জ্যে॑ন হ॒বিষা॑ ভূ॒ৎস্বাহা॒ সং জ্যোতি॑ষা॒ জ্যোতিঃ॑ ॥ ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে বেরিত্যস্য ঋষিঃ স এব । অগ্নির্দেবতা । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥