Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 7

34 Mantra
2/7
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
अग्ने॑ वाजजि॒द् वाजं॑ त्वा सरि॒ष्यन्तं॑ वाज॒जित॒ꣳ सम्मा॑र्ज्मि। नमो॑ दे॒वेभ्यः॑ स्व॒धा पि॒तृभ्यः॑ सु॒यमे॑ मे भूयास्तम्॥७॥

अग्ने॑। वा॒ज॒जि॒दिति॑ वाजऽजित्। वाज॑म्। त्वा॒। स॒रि॒ष्यन्त॑म्। वा॒ज॒जित॒मिति॑ वाज॒ऽजित॑म्। सम्। मा॒र्ज्मि॒। नमः॑। दे॒वेभ्यः॑। स्व॒धा। पि॒तृभ्य॒ इति॑ पि॒तृऽभ्यः॑। सु॒यमे॒ऽइति॑ सु॒ऽयमे॑। मे॒। भू॒या॒स्त॒म् ॥७॥

Mantra without Swara
अग्ने वाजजिद्वाजन्त्वा सरिष्यन्तँ वाजजितँ सम्मार्ज्मि । नमो देवेभ्यः स्वधा पितृभ्यः सुयमे मे भूयास्तम् ॥

अग्ने। वाजजिदिति वाजऽजित्। वाजम्। त्वा। सरिष्यन्तम्। वाजजितमिति वाजऽजितम्। सम्। मार्ज्मि। नमः। देवेभ्यः। स्वधा। पितृभ्य इति पितृऽभ्यः। सुयमेऽइति सुऽयमे। मे। भूयास्तम्॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যেহেতু এই (অগ্নে) অগ্নি (বাজজিৎ) অর্থাৎ যাহা উৎকৃষ্ট অন্ন প্রাপ্তকারী হইয়া সকল পদার্থ শুদ্ধ করে ইহার ফলে আমি (ত্বা) সেই (বাজম্) বেগযুক্ত (সরিষ্যন্তম্) সকল পদার্থকে অন্তরিক্ষে পৌঁছাইবার এবং (বাজজিতম্) (বাজ) অর্থাৎ যুদ্ধে বিজয়ী করিবার ভৌতিক অগ্নিকে (সম্মাজির্ম) ভাল প্রকার শুদ্ধ করি । যজ্ঞে যুক্তকৃত যে অগ্নি দ্বারা (দেবেভ্যঃ) সুখকারক পূর্বোক্ত বসু ইত্যাদি দ্বারা সুখের জন্য (নমঃ) অত্যন্ত মধুর শ্রেষ্ঠ জল তথা (পিতৃভ্যঃ) পালন হেতু যে বসন্ত ইত্যাদি ঋতু তাহা হইতে আরোগ্য হেতু (স্বধা) যে অমৃতাত্মক অন্ন করা হয় সেগুলি (সুয়মে) বল বা পরাক্রম দাতা সেই যজ্ঞ দ্বারা (মে) আমার জন্য (ভূয়াস্তম্) হউক ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর উপদেশ করিতেছেন যে, প্রথম মন্ত্রে কথিত যজ্ঞের মুখ্য সাধন অগ্নি । কেননা যেমন প্রত্যক্ষেও তাহার শিখা দৃশ্যমান হয় সেইরূপ অগ্নির উপর-উপর চলা-জ্বলার স্বভাব তথা সব পদার্থ ছিন্ন-ভিন্ন করিবারও তাহার স্বভাব এবং যান বা অস্ত্রে-শস্ত্রে সজ্জিত শীঘ্র গমন বা বিজয় হেতু হইয়া বসন্ত ইত্যাদি ঋতুতে উত্তম-উত্তম পদার্থ গুলি সম্পাদন করিয়া অন্ন ও জলকে শুদ্ধ বা সুখদায়ক করিয়া দেয় এমন জানা উচিত ॥ ৭ ॥
Subject
পুনঃ স য়জ্ঞঃ কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই যজ্ঞ কেমন তাহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইতেছে ॥
Mantra (Bengali)
অগ্নে॑ বাজজি॒দ্ বাজং॑ ত্বা সরি॒ষ্যন্তং॑ বাজ॒জিত॒ꣳ সম্মা॑র্জি্ম । নমো॑ দে॒বেভ্যঃ॑ স্ব॒ধা পি॒তৃভ্যঃ॑ সু॒য়মে॑ মে ভূয়াস্তম্ ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে বাজজিদিত্যস্য ঋষিঃ স এব । অগ্নির্দেবতা । বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥