Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 5

34 Mantra
2/5
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- निचृत् ब्राह्मी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
स॒मिद॑सि॒ सूर्य्य॑स्त्वा पु॒रस्ता॑त् पातु॒ कस्या॑श्चिद॒भिश॑स्त्यै। स॒वि॒तुर्बा॒हू स्थ॒ऽऊर्ण॑म्रदसं त्वा स्तृणामि स्वास॒स्थं दे॒वेभ्य॒ऽआ त्वा॒ वस॑वो रु॒द्राऽआ॑दि॒त्याः स॑दन्तु॥५॥

स॒मिदिति॑ स॒म्ऽइत्। अ॒सि॒। सूर्य्यः॑। त्वा॒। पु॒रस्ता॑त्। पा॒तु॒। कस्याः॑। चि॒त्। अ॒भिश॑स्त्या॒ इत्य॒भिऽश॑स्त्यै। स॒वि॒तुः। बा॒हूऽइति॑ बा॒हू। स्थः॒। उर्ण॑म्रदस॒मित्यूर्ण॑ऽम्रदसम्। त्वा॒। स्तृ॒णा॒मि॒। स्वा॒स॒स्थमिति॑ सुऽआ॒स॒स्थम्। दे॒वेभ्यः॑। आ। त्वा॒। वस॑वः। रु॒द्राः। आ॒दि॒त्याः स॒द॒न्तु॒ ॥५॥

Mantra without Swara
समिदसि सूर्यस्त्वा पुरस्तात्पातु कस्याश्चिदभिशस्त्यै । सवितुर्बाहू स्थः ऽऊर्णम्रदसन्त्वा स्तृणामि स्वासस्थन्देवेभ्यऽआ त्वा वसवो रुद्राऽआदित्याः सदन्तु ॥

समिदिति सम्ऽइत्। असि। सूर्य्यः। त्वा। पुरस्तात्। पातु। कस्याः। चित्। अभिशस्त्या इत्यभिऽशस्त्यै। सवितुः। बाहूऽइति बाहू। स्थः। उर्णम्रदसमित्यूर्णऽम्रदसम्। त्वा। स्तृणामि। स्वासस्थमिति सुऽआसस्थम्। देवेभ्यः। आ। त्वा। वसवः। रुद्राः। आदित्याः सदन्तु॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (চিৎ) যেমন কোনও মনুষ্য সুখ হেতু ক্রিয়া দ্বারা সিদ্ধ কৃত পদার্থগুলির রক্ষা করিয়া আনন্দ লাভ করে সেইরূপ এই যজ্ঞ (সমিৎ) বসন্ত ঋতুর সময়ের মতো ভাল প্রকার প্রকাশিত (অসি) হয় (ত্বা) উহাকে (সূর্য্য) ঐশ্বর্য্যের হেতু সূর্য্যলোক (কস্যাঃ) সকল পদার্থের (অভিশস্ত্যৈ) প্রকাশ করিবার জন্য (পুরস্তাৎ) প্রথম হইতেই উহাদের (পাতু) রক্ষাকারী হইয়া থাকে তথা যাহা (সবিতুঃ) সূর্য্যলোকের (বাহূ) বল ও বীর্য্য (স্থঃ) আছে যদ্দ্বারা এই যজ্ঞ বিস্তার প্রাপ্ত হয় । (ত্বা) যে (ঊর্ণম্রদসম্) সুখের বিঘ্ন নাশ করিবার (স্বাসস্থম্) এবং শ্রেষ্ঠ অন্তরিক্ষরূপ আসনে স্থিত হওয়ার যজ্ঞকে (বসবঃ) অগ্নি ইত্যাদি অষ্ট বসু অর্থাৎ অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, সূর্য্য, প্রকাশ, চন্দ্র ও নক্ষত্র গণ, এইগুলি বসু (রুদ্রাঃ) প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, নাগ, কূর্ম্ম, কৃকল, দেবদত্ত ও ধনঞ্জয় ও জীবাত্মা, এইগুলি রুদ্র (আদিত্যাঃ) দ্বাদশ মাস (সদন্তু) প্রাপ্ত করে । (ত্বা) সেই (ঊর্ণম্রদসম্) অত্যন্ত সুখ বৃদ্ধি করিবার (স্বাসস্থম্) এবং অন্তরিক্ষে স্থির হওয়ার যজ্ঞকে আমিও সুখের প্রাপ্তি অথবা (দেবেভ্যঃ) দিব্য গুণগুলি সিদ্ধ করিবার জন্য (আস্তৃণামি) ভাল প্রকার সামগ্রী দ্বারা আচ্ছাদিত করিয়া সিদ্ধ করি ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । ঈশ্বর সব মনুষ্যদিগকে উপদেশ করিতেছেন যে, মনুষ্যদিগকে বসু, রুদ্র এবং আদিত্য সংজ্ঞক পদার্থগুলির দ্বারা যে যে কার্য্য সিদ্ধ হইতে পারে, উহা সব প্রাণিদিগের পালনের নিমিত্ত নিত্য সেবন করিবার যোগ্য তথা অগ্নির মধ্যে যে যে পদার্থগুলির প্রক্ষেপ অর্থাৎ হবন করা হয়, উহা সূর্য্য ও বায়ু প্রাপ্ত হয় । উহারাই সেই সব পৃথগ্কৃত পদার্থগুলির রক্ষা করিয়া পুনরায় উহাদিগকে পৃথিবীতে ত্যাগ করে যদ্দ্বারা পৃথিবীতে দিব্য ওষধি ইত্যাদি পদার্থ উৎপন্ন হয় । তদ্দ্বারা জীব নিত্য সুখ লাভ করে, এই কারণে সকল মনুষ্যদিগকে এই যজ্ঞের অনুষ্ঠান সর্বদা করা বিধেয় ॥ ৫ ॥
Subject
পুনস্তস্য য়জ্ঞস্য সাধকান্যুপদিশ্যন্তে ॥ পুনরায় উক্ত যজ্ঞের সাধনগুলির উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒মিদ॑সি॒ সূর্য়্য॑স্ত্বা পু॒রস্তা॑ৎ পাতু॒ কস্যা॑শ্চিদ॒ভিশ॑স্ত্যৈ । স॒বি॒তুর্বা॒হূ স্থ॒ऽঊর্ণ॑ম্রদসং ত্বা স্তৃণামি স্বাস॒স্থং দে॒বেভ্য॒ऽআ ত্বা॒ বস॑বো রু॒দ্রাऽআ॑দি॒ত্যাঃ স॑দন্তু ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সমিদসীত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা ॥ নিচৃদ্ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥