Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 34

34 Mantra
2/34
Devata- आपो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- भूरिक् उष्णिक्, Swara- ऋषभः
Mantra with Swara
ऊर्जं॒ वह॑न्तीर॒मृतं॑ घृ॒तं पयः॑ की॒लालं॑ परि॒स्रु॑तम्। स्व॒धा स्थ॑ त॒र्पय॑त मे पि॒तॄन्॥३४॥

ऊर्ज॑म्। वह॑न्तीः। अ॒मृत॑म्। घृ॒तम्। पयः॑। की॒लाल॑म्। प॒रि॒स्रुत॒मिति॑ परि॒ऽस्रुत॑म्। स्व॒धाः। स्थ॒। त॒र्पय॑त। मे॒। पि॒तॄन् ॥३४॥

Mantra without Swara
ऊर्जँवहन्तीरमृतन्घृतम्पयः कीलालम्परिस्रुतम् । स्वधा स्थ तर्पयत मे पितऋृन् ॥

ऊर्जम्। वहन्तीः। अमृतम्। घृतम्। पयः। कीलालम्। परिस्रुतमिति परिऽस्रुतम्। स्वधाः। स्थ। तर्पयत। मे। पितॄन्॥३४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পুত্রাদিকগণ । তোমরা (মে) আমার (পিতৃন্) পূর্বোক্ত গুণযুক্ত পিতরদিগকে (ঊর্জম্) অনেক প্রকারের উত্তম-উত্তম রস (বহন্তীঃ) সুখ প্রাপ্ত করিবার স্বাদিষ্ট জল, (অমৃতম্) সকল রোগকে দূরীভূতকারী ওষধি মিষ্টাদিপদার্থ (পয়ঃ) দুগ্ধ, (ঘৃতম্) ঘৃত (কীলালম্) উত্তমোত্তম রীতিতে রন্ধিত অন্ন তথা (পরিস্রুতম্) সুরস পরিপক্ব ফল প্রদান করিয়া (তর্পয়ত) তৃপ্ত কর । এই প্রকার তোমরা তাহাদের সেবনপূর্বক বিদ্যা প্রাপ্ত হইয়া (স্বধাঃ) পরধন পরিত্যাগ করিয়া নিজ নিজ ধনের সেবনকারী (স্থ) হও ॥ ৩৪ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর আজ্ঞা প্রদান করিতেছেন যে, সকল মনুষ্যদিগকে পুত্র ও সেবকাদিকে আদেশ দিয়া বলা উচিত যে, তোমাদেরকে আমাদের পিতর অর্থাৎ পিতা-মাতা অথবা বিদ্যাদাতা পিতরকে প্রীতিপূর্বক সেবা করিবার যোগ্য যেমন তাঁহারা বাল্যাবস্থা বা বিদ্যাদানের সময় আমাদের ও তোমাদের লালন-পালন করিয়াছেন সেইরূপ তাহারা সব কালে আমাদের দ্বারা সৎকার করিবার যোগ্য যাহাতে আমাদের মধ্যে বিদ্যার নাশ ও কৃতঘ্নতা দোষ কখনও প্রাপ্ত না হয় ॥ ৩৪ ॥ ঈশ্বর এই দ্বিতীয় অধ্যায়ে যে-যে বেদি ইত্যাদি যজ্ঞের সাধন রচনা করা, যজ্ঞের ফল গমন বা সাধন, সামগ্রী ধারণ, অগ্নির দৌত্য প্রকাশ, আত্মা ও ইন্দ্রিয়াদি পদার্থের শুদ্ধি, সুখভোগ, বেদের প্রকাশ, পুরুষকারের সন্ধান, যুদ্ধে শত্রুদের জেতা, শত্রুদের নিবারণ, দ্বেষ-ত্যাগ, অগ্নি ইত্যাদি পদার্থ সকলকে যানের সঙ্গে যুক্ত করা, পৃথিবী ইত্যাদি পদার্থ হইতে উপকার লওয়া, ঈশ্বরে প্রীতি, ভাল-ভাল গুণের বিস্তার সকলের উন্নতি করা, বেদ শব্দের অর্থ বর্ণন, এবং সকলের উন্নতি করা, বায়ু ও অগ্নি ইত্যাদি পরস্পর মিলন করা, পুরুষকারের গ্রহণ, উত্তমোত্তম পদার্থ স্বীকার করা, যজ্ঞে হোমকৃত পদার্থের তিন লোকে যাওয়া, স্বয়ংভূ শব্দের বর্ণন, গৃহস্থদিগের কর্ম, সত্য আচরণ, অগ্নিতে হোম, দুষ্ট দিগের নিবারণ এবং যাহা-যাহা সেবন করিতে বলা হইয়াছে সেগুলির সেবন মনুষ্যদিগের প্রীতি সহ অবশ্য করা । এই প্রকার প্রথমাধ্যায়ের অর্থ সহ দ্বিতীয়াধ্যায়ের অর্থের সংগতি জানিতে হইবে ॥ ৩৪ ॥ ইতি শ্রীমৎপরিব্রাজকাচার্য়েণ শ্রীয়ুত মহাবিদুষাং বিরজানন্দ সরস্বতী স্বামিনাংশিষ্যেণ দয়ানন্দসরস্বতীস্বামিনা বিরচিতে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতেসুপ্রমানয়ুক্তে য়জুর্বেদ ভাষ্যে দ্বিতীয়োऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
এতে পিতরঃ কেন কেন পদার্থেন সৎকর্ত্তব্যা ইত্যুপদিশ্যতে ॥ উক্ত পিতর কী কী পদার্থ দ্বারা সৎকার করিবার যোগ্য তাহা পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঊর্জং॒ বহ॑ন্তীর॒মৃতং॑ ঘৃ॒তং পয়ঃ॑ কী॒লালং॑ পরি॒ স্রুত॒ম্ । স্ব॒ধা স্থ॑ ত॒র্পয়॑ত মে পি॒তৃৃন্ ॥ ৩৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঊর্জমিত্যস্যর্ষিঃ স এব । আপো দেবতা । ভুরিগুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥