Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 33

34 Mantra
2/33
Devata- पितरो देवताः Rishi- वामदेव ऋषिः Chhand- निचृत् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
आध॑त्त पितरो॒ गर्भं॑ कुमा॒रं पुष्क॑रस्रजम्। यथे॒ह पुरु॒षोऽस॑त्॥३३॥

आ। ध॒त्त॒। पि॒त॒रः॒। गर्भ॑म्। कु॒मा॒रम्। पुष्क॑रस्रज॒मिति॒ पुष्क॑रऽस्रजम्। यथा॑। इ॒ह। पुरु॑षः। अस॑त् ॥३३॥

Mantra without Swara
आधत्त पितरो गर्भङ्कुमारम्पुष्करस्रजम् । यथेह पुरुषो सत् ॥

आ। धत्त। पितरः। गर्भम्। कुमारम्। पुष्करस्रजमिति पुष्करऽस्रजम्। यथा। इह। पुरुषः। असत्॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (পিতরঃ) বিদ্যাদান দ্বারা রক্ষাকারী বিদ্বান্ পুরুষগণ । আপনারা (য়থা) যেমন এই ব্রহ্মচারী, (ইহ) এই সংসার অথবা আমাদের কুলে স্বীয় শরীর ও আত্মবল প্রাপ্ত হইয়া বিদ্যা ও পুরুষকার সম্পন্ন মনুষ্য (অসৎ) হউন সেইরূপ (গর্ভম্) গর্ভ সমান (পুষ্করম্রজম্) বিদ্যা গ্রহণ হেতু ফুলের মালা ধারণ করিয়া (কুমারম্) ব্রহ্মচারীকে (আধত্ত) ভালপ্রকার স্বীকার করুন ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে লুপ্তোপমালঙ্কার আছে । ঈশ্বর আজ্ঞা প্রদান করিতেছেন যে, বিদ্বান্ পুরুষ ও নারীদের উচিত যে, বিদ্যার্থী, কুমার বা কুমারীকে বিদ্যা প্রদান করিবার জন্য গর্ভের মত ধারণ করেন । যেমন ক্রমপূর্বক গর্ভসহ দেহের বৃদ্ধি হয় সেই অধ্যাপক দিগের উচিত যে, ভাল ভাল শিক্ষা দ্বারা ব্রহ্মচারী, কুমার বা কুমারীকে শ্রেষ্ঠ বিদ্যায় বৃদ্ধি যুক্ত করেন তথা (তাহাদের) পালন করেন । তাঁহারা বিদ্যা যোগ দ্বারা ধর্মাত্মা ও পুরুষকার সম্পন্ন হইয়া সর্বদা সুখে থাকুন, এই অনুষ্ঠান সর্বদা করা উচিত ॥ ৩৩ ॥
Subject
তৈঃ কিং কিং কর্তব্যমিত্যুপদিশ্যতে ॥ উক্ত পিতরদিগকে কী কী করা উচিত তাহা পরবর্ত্তী মন্ত্রে উপদেশ দেওয়া হইয়াছে ॥
Mantra (Bengali)
আ ধ॑ত্ত পিতরো॒ গর্ভং॑ কুমা॒রং পুষ্ক॑রস্রজম্ । য়থে॒হ পুরু॒ষোऽস॑ৎ ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আধত্ত ইত্যস্য ঋষিঃ স এব । পিতরো দেবতাঃ । নিচৃদ্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥