Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 30

34 Mantra
2/30
Devata- अग्निर्देवता Rishi- वामदेव ऋषिः Chhand- भूरिक् पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
ये रू॒पाणि॑ प्रतिमु॒ञ्चमा॑ना॒ऽअसु॑राः॒ सन्तः॑ स्व॒धया॒ चर॑न्ति। प॒रा॒पुरो॑ नि॒पुरो॒ ये भर॑न्त्य॒ग्निष्टाँल्लो॒कात् प्रणु॑दात्य॒स्मात्॥३०॥

ये। रू॒पाणि॑। प्र॒ति॒मु॒ञ्चमा॑ना॒ इति॑ प्रतिऽमुञ्चमा॑नाः। असु॑राः। सन्तः॑। स्व॒धया॑। चर॑न्ति। प॒रा॒पुर॒ इति॑ परा॒ऽपुरः॑। नि॒ऽपुर॒ इति॑ नि॒पुरः॑। ये। भर॑न्ति। अ॒ग्निः। तान्। लो॒कात्। प्र। नु॒दा॒ति॒। अ॒स्मात् ॥३०॥

Mantra without Swara
ये रूपाणि प्रतिमुञ्चमानाऽअसुराः सन्तः स्वधया चरन्ति । परापुरो निपुरो ये भरन्त्यग्निष्टान्लोकात्प्र णुदात्यस्मात् ॥

ये। रूपाणि। प्रतिमुञ्चमाना इति प्रतिऽमुञ्चमानाः। असुराः। सन्तः। स्वधया। चरन्ति। परापुर इति पराऽपुरः। निऽपुर इति निपुरः। ये। भरन्ति। अग्निः। तान्। लोकात्। प्र। नुदाति। अस्मात्॥३०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (য়ে) যে দুষ্ট মনুষ্য (রূপাণি) জ্ঞানের অনুকূল স্বীয় অন্তঃকরণে মথিত ভাবগুলিকে (প্রতিমুঞ্চমানাঃ) অন্যের সম্মুখে লুকাইয়া বিপরীত ভাবগুলির প্রকাশকারী (অসুরাঃ) ধর্মকে আচ্ছাদিত (সন্তঃ) করে, (স্বধয়া) পৃথিবীতে যেখানে-সেখানে (চরন্তি) যাওয়া আসা করে এবং যে (পরাপুরঃ) সংসারের বিপরীত নিজের সুখকারী কর্মকে নিত্য সিদ্ধ করিবার জন্য প্রযত্ন করিয়া থাকে (নিপুরঃ) এবং দুষ্ট স্বভাবগুলিকে পরিপূর্ণ করিয়া (সন্তঃ) থাকে অর্থাৎ যে অন্যায়পূর্বক অপরের পদার্থ ধারণ করে (তান্) সেই দুষ্টদিগকে (অগ্নিঃ) জগদীশ্বর (অস্মাৎ) এই প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ লোক হইতে (প্রণুদাতি) দূরে রাখেন ॥ ৩০ ॥
Essence
ভাবার্থঃ- যেসব দুষ্ট মনুষ্য স্বীয় মন, বচন ও শরীর দ্বারা মিথ্যা আচরণ করিয়া অন্যায়পূর্বক অন্য প্রাণিদিগকে পীড়া দিয়া স্বসুখের জন্য অপরের পদার্থ গ্রহণ করিয়া লয় ঈশ্বর তাহাদেরকে দুঃখযুক্ত করে এবং নীচ যোনিতে জন্মদান করে । তাহারা স্বীয় পাপের ফল ভোগ করিয়া পুনরায় মনুষ্য দেহ ধারণ করিবার যোগ্য হয় । অতএব, সব মনুষ্যদিগের কর্ত্তব্য যে, এমন দুষ্ট মনুষ্য বা পাপ হইতে মুক্ত থাকিয়া সর্বদা ধর্মেরই সেবন করিবে ॥ ৩০ ॥
Subject
কীদৃগ্লক্ষণাস্তেऽসুরা ভবন্তীত্যুপদিশ্যতে ॥ উক্ত অসুর কী লক্ষণযুক্ত হয় তাহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশ করা হইয়াছে ।
Mantra (Bengali)
য়ে রূ॒পাণি॑ প্রতিমু॒ঞ্চমা॑না॒ऽঅসু॑রাঃ॒ সন্তঃ॑ স্ব॒ধয়া॒ চর॑ন্তি । প॒রা॒পুরো॑ নি॒পুরো॒ য়ে ভর॑ন্ত্য॒গ্নিষ্টাঁল্লো॒কাৎ প্র ণু॑দাত্য॒স্মাৎ ॥ ৩০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ে রূপাণীত্যস্য ঋষিঃ স এব । অগ্নির্দেবতা । ভুরিক্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥