Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 29

34 Mantra
2/29
Devata- अग्निर्देवता Rishi- वामदेव ऋषिः Chhand- स्वराट् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
अ॒ग्नये॑ कव्य॒वाह॑नाय॒ स्वाहा॒ सोमा॑य पितृ॒मते॒ स्वाहा॑। अप॑हता॒ऽअसु॑रा॒ रक्षा॑सि वेदि॒षदः॑॥२९॥

अ॒ग्नये॑। क॒व्य॒वाह॑ना॒येति॑ कव्य॒ऽवाह॑नाय। स्वाहा॑। सोमा॑य। पि॒तृ॒मत॒ इति॑ पितृ॒ऽमते॑। स्वाहा॑। अप॑हता॒ इत्यप॑ऽहताः। असु॑राः। रक्षा॑सि। वे॒दि॒षदः॑। वे॒दि॒सद॑ इति॑ वेदि॒ऽषदः॑ ॥२९॥

Mantra without Swara
अग्नये कव्यवाहनाय स्वाहा सोमाय पितृमते स्वाहा अपहताऽअसुरा रक्षाँसि वेदिषदः ॥

अग्नये। कव्यवाहनायेति कव्यऽवाहनाय। स्वाहा। सोमाय। पितृमत इति पितृऽमते। स्वाहा। अपहता इत्यपऽहताः। असुराः। रक्षासि। वेदिषदः। वेदिसद इति वेदिऽषदः॥२९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- মনুষ্যদিগের উচিত যে (কব্যবাহনায়) বিদ্বান্দের হিতার্থে, কর্মের প্রাপ্তি করাইতে এবং (অগ্নয়ে) সকল পদার্থকে স্বয়ং এক স্থান হইতে অন্য স্থানে লইয়া যাইতে ভৌতিক অগ্নিকে গ্রহণ করিয়া সুখের জন্য (স্বাহা) বেদবাণী দ্বারা (পিতৃমতে) যাহাতে বসন্তাদি ঋতু পালনের জন্য পিতর সংযুক্ত হয় (সোমায়) যদ্দ্বারা ঐশ্বর্য্য প্রাপ্ত হয় সেই সোমলতা লইয়া (স্বাহা) স্বীয় পদার্থ ধারণকারী ধর্ম যুক্ত বিধান করিয়া (বেদিষদঃ) এই পৃথিবীতে রমণকারী (রক্ষাংসি) অপরকে দুঃখদায়ী স্বার্থীজন তথা (অসুরাঃ) দুষ্টস্বভাবযুক্ত মূর্খ তাহাদিগকে (অপহতাঃ) বিনষ্ট করিয়া দেওয়া উচিত ॥ ২ঌ ॥
Essence
ভাবার্থঃ- বিদ্বান্দিগের যুক্তি সহ শিল্পবিদ্যায় সংযুক্ত কৃত এই অগ্নি তাহাদের জন্য উত্তমোত্তম কার্য্য প্রাপ্তি করায় । মনুষ্যদিগকে ইহা নিত্য করা উচিত যে, যদ্দ্বারা সংসারের উপকার হইয়া সকল সুখ ও পৃথিবীর দুষ্টজন বা দোষসকলের নিবৃত্তি হইয়া যায় ॥ ২ঌ ॥
Subject
অথ ভৌতিকাবগ্নীষোমৌ কীদৃশগুণৌ বর্তেতে ইত্যুপদিশ্যতে ॥ এখন ভৌতিকাগ্নি ও চন্দ্র কেমন গুণসম্পন্ন, তাহাই পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒গ্নয়ে॑ কব্য॒বাহ॑নায়॒ স্বাহা॒ সোমা॑য় পিতৃ॒মতে॒ স্বাহা॑ । অপ॑হতা॒ऽঅসু॑রা॒ রক্ষা॑ᳬंসি বেদি॒ষদঃ॑ ॥ ২ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নয় ইত্যস্য ঋষিঃ স এব । অগ্নির্দেবতা । স্বরাডার্ষী অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥