Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 28

34 Mantra
2/28
Devata- अग्निर्देवता Rishi- वामदेव ऋषिः Chhand- भूरिक् उष्णिक्, Swara- ऋषभः
Mantra with Swara
अग्ने॑ व्रतपते व्र॒तम॑चारिषं॒ तद॑शकं॒ तन्मे॑ऽराधी॒दम॒हं यऽए॒वाऽस्मि॒ सोऽस्मि॥२८॥

अग्ने॑। व्र॒त॒प॒त॒ऽइति॑ व्रतऽपते। व्र॒तम्। अ॒चा॒रि॒ष॒म्। तत्। अ॒श॒क॒म्। तत्। मे॒। अ॒रा॒धि॒। इ॒दम्। अ॒हम्। यः। ए॒व। अस्मि॑। सः। अ॒स्मि॒ ॥२८॥

Mantra without Swara
अग्ने व्रतपते व्रतमचारिषंन्तदशकंन्तन्मेराधीदमहँयऽएवास्मि सोस्मि ॥

अग्ने। व्रतपतऽइति व्रतऽपते। व्रतम्। अचारिषम्। तत्। अशकम्। तत्त्। मे। अराधि। इदम्। अहम्। यः। एव। अस्मि। सः। अस्मि॥२८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ব্রতপতে) ন্যায়যুক্ত নিশ্চিত কর্মের পালনকর্ত্তা (অগ্নে) সত্যস্বরূপ পরমেশ্বর! আপনি কৃপা করিয়া (মে) আমার জন্য (ব্রতম্) সত্যলক্ষণাদি প্রসিদ্ধ নিয়মযুক্ত সত্যাচরণ ব্রতকে (অরাধি) সম্যক্ প্রকার সিদ্ধ করিয়াছেন (তৎ) সেই নিজের আচরণ করিবার যোগ্য সত্য নিয়মকে (অশকম্) যে প্রকার আমি করিতে সক্ষম হই (অচারিষম্) অর্থাৎ উহার আচরণ ভাল প্রকার করিতে পারি সেইরূপ আমাকে করুন (য়ঃ) যাহা আমি উত্তম বা অধম কর্ম করিয়াছি (তদেবাহম্) তাহা ভোগ করিতেছি এখনও আমি যেমন করিব (অস্মি) সেইরূপ কর্মফল ভোগ করিব ॥ ২৮ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যকে এই নিশ্চয় করা উচিত যে, আমি যেমন কর্ম করিব সেইরূপই পরমেশ্বরের ব্যবস্থায় ফলভোগ করি এবং করিব । সকল প্রাণী নিজের কর্মের বিরুদ্ধ ফল কখনও প্রাপ্ত হয়না । সুতরাং সুখ ভোগার জন্য ধর্মযুক্ত কর্ম করাই উচিত যাহাতে কখনও দুঃখ না হয় ॥ ২৮ ॥
Subject
অথ য়ৎসত্যাচরণেন সুখং ভবেৎ তদুপদিশ্যতে ॥ এখন সত্যাচরণ হইতে সুখ হয়, ইহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॑ ব্রতপতে ব্র॒তম॑চারিষং॒ তদ॑শকং॒ তন্মে॑ऽরাধী॒দম॒হং য়ऽএ॒বাऽস্মি॒ সো᳖ऽস্মি ॥ ২৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে ব্রতপত ইত্যস্য ঋষিঃ স এব । অগ্নির্দেবতা । ভুরিগুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥