Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 27

34 Mantra
2/27
Devata- सर्वस्याग्निः Rishi- वामदेव ऋषिः Chhand- निचृत् पङ्क्ति,गायत्री, Swara- पञ्चमः , षड्जः
Mantra with Swara
अग्ने॑ गृहपते सुगृहप॒तिस्त्वया॑ऽग्ने॒ऽहं गृ॒हप॑तिना भूयासꣳ सुगृहप॒तिस्त्वं मया॑ऽग्ने गृ॒हप॑तिना भूयाः। अ॒स्थू॒रि णौ॒ गार्ह॑पत्यानि सन्तु श॒तꣳ हिमाः॒ सूर्य्य॑स्या॒वृत॒मन्वाव॑र्ते॥२७॥

अग्ने॑। गृ॒ह॒प॒त॒ इति॑ गृहऽपते। सु॒गृ॒ह॒प॒तिरिति॑ सुऽगृहप॒तिः। त्वया॑। अ॒ग्ने॒। अ॒हम्। गृ॒हप॑ति॒नेति॑ गृ॒हऽप॑तिना। भू॒या॒स॒म्। सु॒गृ॒ह॒प॒तिरिति॑ सुऽगृहप॒तिः। त्वम्। मया॑। अ॒ग्ने॒। गृ॒हप॑ति॒नेति॑ गृ॒हऽप॑तिना। भू॒याः॒। अ॒स्थू॒रि। नौ॒। गार्ह॑पत्या॒नीति॒ गार्ह॑ऽपत्यानि। स॒न्तु॒। श॒तम्। हिमाः॑। सूर्य्य॒स्य। आ॒वृत॒मित्या॒ऽवृत॑म्। अनु॑। आ। व॒र्त्ते॒ ॥२७॥

Mantra without Swara
अग्ने गृहपते सुगृहपतिस्त्वयाग्ने हङ्गृहपतिना भूयासँ सुगृहपतिस्त्वम्मयाग्ने गृहपतिना भूयाः । अस्थूरि णौ गार्हपत्यानि सन्तु शतँ हिमाः सूर्यस्यावृतमन्वावर्ते ॥

अग्ने। गृहपत इति गृहऽपते। सुगृहपतिरिति सुऽगृहपतिः। त्वया। अग्ने। अहम्। गृहपतिनेति गृहऽपतिना। भूयासम्। सुगृहपतिरिति सुऽगृहपतिः। त्वम्। मया। अग्ने। गृहपतिनेति गृहऽपतिना। भूयाः। अस्थूरि। नौ। गार्हपत्यानीति गार्हऽपत्यानि। सन्तु। शतम्। हिमाः। सूर्य्यस्य। आवृतमित्याऽवृतम्। अनु। आ। वर्त्ते॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (গৃহপতে) গৃহপালক (অগ্নে) জগদীশ্বর এবং বিদ্বান্ (ত্বম্) আপনারা (সুগৃহপতিঃ) ব্রহ্মাণ্ড, শরীর ও নিবাসার্থ গৃহগুলিকে উত্তমতা পূর্বক পালনকারী (অসি) হন সেই (গৃহপতিনা) উক্ত গুণযুক্ত (ত্বয়া) আপনার সঙ্গে (অহম্) আমি (সুগৃহপতিঃ) স্বীয় গৃহ উত্তমতা সহ পালন কর্ত্তা (ভূয়াসম্) হই । হে পরমেশ্বর । বিদ্বান্ (ময়া) আমি শ্রেষ্ঠ কর্মের অনুষ্ঠান কর্ত্তা (গৃহপতিনা) ধর্মাত্মা ও পুরুষকার সম্পন্ন মনুষ্য । সেই আমা দ্বারা আপনি উপাসনা প্রাপ্ত হইয়া আমার গৃহের পালনকর্তা (ভূয়াঃ) হউন । এই প্রকার (নৌ) আমরা যাহারা স্ত্রী-পুরুষ গৃহের পতি অতএব আমাদের (গার্হপত্যানি) অর্থাৎ যে গৃহপতির সংযোগে গৃহের কর্ম সিদ্ধ হয় । তাহারা (অস্থূরি) যেমন নিরলস সেইরূপ প্রতিপন্ন হউক । এইভাবে বর্ত্তমানে ব্যবহার করিয়া আমরা স্ত্রী বা পুরুষ (সূর্য়্যস্য) আপনি ও বিদ্বানের (আবৃতম্) বর্ত্তমান অর্থাৎ যাহাতে ভাল প্রকার রাত্রি বা দিন হয় তাহাতে (শতং হিমাঃ) শতবর্ষ বা শত হইতে অধিকও বর্ত্তমান থাকুন ॥ ২৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । আমরা দুইজন পুরুষকার সম্পন্ন হইয়া এই যে সব পদার্থ সকলের স্থিতির যোগ্য সংসাররূপী গৃহে নিরন্তর রক্ষাকর্ত্তা জগদীশ্বর ও বিদ্বান্ তাঁহাদের আশ্রয় করিয়া ভৌতিক অগ্নি ইত্যাদি পদার্থ দ্বারা স্থির সুখকারী সর্ব কর্ম সিদ্ধ করিতে থাকিয়া শতবর্ষ জীবিত থাকিব এবং জিতেন্দ্রিয়তা পূর্বক শতবর্ষ অপেক্ষা অধিক ও সুখপূর্বক জীবন ভোগ করিব ॥ ২৭ ॥
Subject
অথ গৃহাশ্রমিভিরস্যানুষ্ঠানেন কিং কিং সাধনীয়মিত্যুপদিশ্যতে ॥ গৃহস্থ লোকদিগের এই অনুষ্ঠান দ্বারা কী কী সিদ্ধ করা উচিত তাহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॑ গৃহপতে সুগৃহপ॒তিস্ত্বয়া॑ऽগ্নে॒ऽহং গৃ॒হপ॑তিনা ভূয়াসꣳ সুগৃহপ॒তিস্ত্বং ময়া॑ऽগ্নে গৃ॒হপ॑তিনা ভূয়াঃ । অ॒স্থূ॒রি ণৌ॒ গার্হ॑পত্যানি সন্তু শ॒তꣳ হিমাঃ॒ সূর্য়্য॑স্যা॒বৃত॒মন্বা ব॑র্তে ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে গৃহপত ইত্যস্য ঋষিঃ স এব । সর্বস্যাগ্নির্দেবতা । পূর্বার্দ্ধে— নিচৃৎপংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥ উত্তরার্দ্ধে— গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥