Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 26

34 Mantra
2/26
Devata- ईश्वरो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- उष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
स्व॒यं॒भूर॑सि॒ श्रेष्ठो॑ र॒श्मिर्व॑र्चो॒दाऽअ॑सि॒ वर्चो॑ मे देहि। सूर्य॑स्या॒वृत॒मन्वाव॑र्ते॥२६॥

स्व॒यं॒भूरिति॑ स्वय॒म्ऽभूः। अ॒सि॒। श्रेष्ठः॑। र॒श्मिः। व॒र्चो॒दा इति॑ वर्चः॒ऽदाः। अ॒सि॒। वर्चः॑। मे॒। दे॒हि॒। सूर्य्य॑स्य। आ॒वृत॒मित्या॒ऽवृत॑म्। अनु॑। आ। व॒र्त्ते॒ ॥२६॥

Mantra without Swara
स्वयम्भूरसि श्रेष्ठो रश्मिर्वर्चादाऽअसि वर्चा मे देहि । सूर्यस्यावृतमन्वावर्ते ॥

स्वयंभूरिति स्वयम्ऽभूः। असि। श्रेष्ठः। रश्मिः। वर्चोदा इति वर्चःऽदाः। असि। वर्चः। मे। देहि। सूर्य्यस्य। आवृतमित्याऽवृतम्। अनु। आ। वर्त्ते॥२६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর ! আপনি বিদ্বান্ বা (শ্রেষ্ঠঃ) অত্যন্ত প্রশংসনীয় এবং (রশ্মিঃ) প্রকাশমান অথবা (স্বয়ম্ভূঃ) স্বয়ম্ভূ তথা (বর্চোদা) বিদ্যাদাতা (অসি) হন । এইজন্য আপনি (মে) আমাকে (বর্চ্চঃ) বিজ্ঞান ও প্রকাশ (দেহি) দিন । (সূর্য়্যস্য) আপনি যে চরাচর জগতের আত্মা তাঁহার (আবৃতম্) নিরন্তর সজ্জন জন যাহাতে বর্ত্তমান থাকে সেই উপদেশকে আমি (অন্বাবর্ত্তে) স্বীকার করিয়া ব্যবহার করি ॥ ২৬ ॥
Essence
ভাবার্থঃ- পরমেশ্বর এবং (বিদ্বান্) জীবের কোনও মাতা-পিতা নেই কিন্তু ইনিই সকলের মাতা-পিতা তথা যাহা হইতে অধিক কোনও বিজ্ঞান প্রকাশক, বিদ্যাদাতা নেই । যেমন সব মনুষ্যদিগকে এই পরমেশ্বরেরই আজ্ঞায় বর্ত্তমান থাকা উচিত, সেইরূপই বিদ্বান্ও প্রকাশবান পদার্থে অবধিরূপ ও ব্যবহারবিদ্যার হেতু, যাঁহার উপদেশরূপ প্রকাশ প্রাপ্ত হইয়া প্রকাশিত হয় তাঁহাকে কেন সেবন করা উচিত নহে? ॥ ২৬ ॥
Subject
অথ সূর্য়্যশব্দেনেশ্বরবিদ্বদর্থাবুপদিশ্যেতে ॥ এখন পরবর্ত্তী মন্ত্রে সূর্য্য শব্দ দ্বারা ঈশ্বর ও বিদ্বান্ মনুষ্যের উপদেশ প্রদান করা হইয়াছে ॥
Mantra (Bengali)
স্ব॒য়ং॒ভূর॑সি॒ শ্রেষ্ঠো॑ র॒শ্মির্ব॑র্চো॒দাऽঅ॑সি॒ বর্চো॑ মে দেহি । সূর্য়॑স্যা॒বৃত॒মন্বা ব॑র্তে ॥ ২৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স্বয়ংভূরিত্যস্য ঋষিঃ স এব । ঈশ্বরো দেবতা । উষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥