Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 24

34 Mantra
2/24
Devata- त्वष्टा देवता Rishi- वामदेव ऋषिः Chhand- विराट् त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
सं वर्च॑सा॒ पय॑सा॒ सं त॒नूभि॒रग॑न्महि॒ मन॑सा॒ सꣳ शि॒वेन॑। त्वष्टा॑ सु॒दत्रो॒ विद॑धातु॒ रायोऽनु॑मार्ष्टु त॒न्वो यद्विलि॑ष्टम्॥२४॥

सम्। वर्च॑सा। पय॑सा। सम्। त॒नूभिः॑। अग॑न्महि। मन॑सा। सम्। शि॒वेन॑। त्वष्टा॑। सु॒दत्र॒ इति॑ सु॒ऽदत्रः॑। वि। द॒धा॒तु॒। रायः॑। अनु॑। मा॒र्ष्टु॒। त॒न्वः᳕। यत्। विलि॑ष्ट॒मिति॒ विऽलि॑ष्टम् ॥२४॥

Mantra without Swara
सँवर्चसा पयसा सन्तनूभिरगन्महि मनसा सँ शिवेन । त्वष्टा सुदत्रो विदधातु रायोनुमार्ष्टु तन्वो यद्विलिष्टम् ॥

सम्। वर्चसा। पयसा। सम्। तनूभिः। अगन्महि। मनसा। सम्। शिवेन। त्वष्टा। सुदत्र इति सुऽदत्रः। वि। दधातु। रायः। अनु। मार्ष्टु। तन्वः। यत्। विलिष्टमिति विऽलिष्टम्॥२४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমরা পুরুষকার সম্পন্ন হইয়া (বর্চ্চসা) যাহাতে সকল পদার্থ প্রকাশিত হয় সেই বেদের পঠন বা (পয়সা) যদ্দ্বারা পদার্থকে জানি সেই জ্ঞান (মনসা) যদ্দ্বারা সব ব্যবহারকে বিচার করা হয় সেই অন্তঃকরণ (শিবেন) সব সুখ এবং (তনূভিঃ) যাহাতে বিপুল সুখ প্রাপ্ত হয় সেই শরীরগুলি সহ (রায়ঃ) শ্রেষ্ঠ বিদ্যা এবং চক্রবর্ত্তি রাজ্য ইত্যাদি ধনসকলকে (সমগন্মহি) সম্যক্ প্রকার প্রাপ্ত হই অতএব, (সুদত্রঃ) সম্যক্ প্রকার সুখ প্রদান করিবার এবং (ত্বষ্টা) দুঃখ ও প্রলয়ের সময় সর্ব পদার্থসকলকে সূক্ষ্মকারী ঈশ্বর কৃপা করিয়া আমাদের জন্য (রায়ঃ) উক্ত বিদ্যাদি পদার্থ কে (সংবিদধাতু) উত্তম প্রকার বিধান করুন এবং আমাদের (তন্বঃ) শরীরের (য়ৎ) যত (বিলিষ্টম্) ব্যবহার সিদ্ধি করার পরিপূর্ণতা আছে তাহাকে (সমনুমাষ্টুং) ভাল প্রকার নিরন্তর শুদ্ধ করুন ॥ ২৪ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের সকল কামনা পরিপূর্ণকারী পরমেশ্বরের আজ্ঞা পালন করিয়া এবং সম্যক্ প্রকার পুরুষকার দ্বারা বিদ্যাধ্যয়ন, বিজ্ঞান, শরীরের বল, মনের শুদ্ধি, কল্যাণ-শুদ্ধি এবং উত্তমোত্তম লক্ষ্মীর প্রাপ্তি সর্বদা করা উচিত । এই সম্পূর্ণ যজ্ঞের ধারণা বা উন্নতি দ্বারা সকল সুখের প্রাপ্তি হইয়া অপরকে সুখ প্রাপ্ত করান উচিত এবং সকল ব্যবহার ও পদার্থ সকলকে নিত্য শুদ্ধ করা উচিত ॥ ২৪ ॥
Subject
তেন য়জ্ঞেন বয়ং কিং কিং প্রাপ্নুম ইত্যুপদিশ্যতে ॥ উক্ত যজ্ঞে আমরা কী কী পদার্থ প্রাপ্ত হই উহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সং বর্চ॑সা॒ পয়॑সা॒ সং ত॒নূভি॒রগ॑ন্মহি॒ মন॑সা॒ সꣳ শি॒বেন॑ । ত্বষ্টা॑ সু॒দত্রো॒ বি দ॑ধাতু॒ রায়োऽনু॑ মার্ষ্টু ত॒ন্বো᳕ য়দ্বিলি॑ষ্টম্ ॥ ২৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সং বর্চসেত্যস্য ঋষিঃ স এব । ত্বষ্টা দেবতা । বিরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥