Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 23

34 Mantra
2/23
Devata- प्रजापतिर्देवता Rishi- वामदेव ऋषिः Chhand- निचृत् बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
कस्त्वा॒ विमु॑ञ्चति॒ स त्वा॒ विमु॑ञ्चति॒ कस्मै॑ त्वा॒ विमु॑ञ्चति॒ तस्मै॑ त्वा॒ विमु॑ञ्चति॒। पोषा॑य॒ रक्ष॑सां भा॒गोऽसि॥२३॥

कः। त्वा॒। वि। मु॒ञ्च॒ति॒। सः। त्वा॒। वि। मु॒ञ्च॒ति॒। कस्मै॑। त्वा॒। वि। मु॒ञ्च॒ति॒। तस्मै॑। त्वा॒। वि। मु॒ञ्च॒ति॒। पोषा॑य। रक्ष॑साम्। भा॒गः। अ॒सि॒ ॥२३॥

Mantra without Swara
कस्त्वा विमुञ्चति स त्वा विमुञ्चति कस्मै त्वावि मुञ्चति तस्मै त्वा विमुञ्चति । पोषाय रक्षसाम्भागो सि ॥

कः। त्वा। वि। मुञ्चति। सः। त्वा। वि। मुञ्चति। कस्मै। त्वा। वि। मुञ्चति। तस्मै। त्वा। वि। मुञ्चति। पोषाय। रक्षसाम्। भागः। असि॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- কে সুখ কামনাকারী যজমান (ত্বা) সেই যজ্ঞকে (বিমুঞ্চতি) ত্যাগ করে অর্থাৎ কেউ যজ্ঞকে ত্যাগ করিতে চাহে না এবং যে কেহ যজ্ঞকে ত্যাগ করে (ত্বা) তাহাকে (সঃ) যজ্ঞের পালক পরমেশ্বর ও (বিমুঞ্চতি) ত্যাগ করে । যে যজ্ঞকারী মনুষ্য পদার্থ সকলকে যজ্ঞে আহুতি দান করে (ত্বা) উহাকে (কস্মৈ) কী প্রয়োজন হেতু অগ্নির মধ্যে (বিমুঞ্চতি) আহুতি দান করে (তস্মৈ) যদ্দ্বারা সর্ব সুখের প্রাপ্তি ঘটে তথা (পোষায়) পুষ্টি ইত্যাদি গুণ হেতু (ত্বা) সেই পদার্থসমূহকে (বিমুঞ্চতি) ত্যাগ করে । যে পদার্থ সকলের উপকারের জন্য যজ্ঞের মধ্যে যুক্ত করা হয় না, উহা (রক্ষসাম্) দুষ্ট প্রাণিদিগের (ভাগঃ) অংশ (অসি) হয় ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ- যে মনুষ্য ঈশ্বরের দ্বারা নির্দেশিত ব্যবহারকে ত্যাগ করে সে সর্ব সুখ রহিত হইয়া এবং দুষ্ট মনুষ্য সকলের দ্বারা পীড়িত হইয়া সর্ব প্রকার দুঃখ ভোগ করে । কেহ কাহাকে জিজ্ঞাসা করিল – যে যজ্ঞকে ত্যাগ করে তাহার কী হয়? সে উত্তর দিল যে ঈশ্বরও তাহাকে ত্যাগ করে । পুনরায় সে জিজ্ঞাসা করে যে ঈশ্বর তাহাকে কীজন্য ত্যাগ করে? সে উত্তরে বলে যে, দুঃখ ভোগ করিবার জন্য । যে ঈশ্বরের আজ্ঞার পালন করে সে সুখযুক্ত হওয়ার যোগ্য এবং যে উহা ত্যাগ করে সে রাক্ষস হইয়া যায় ॥ ২৩ ॥
Subject
অগ্নৌ দ্রব্যং কিমর্থং প্রক্ষিপ্যত ইত্যুপদিশ্যতে ॥ অগ্নিতে কীজন্য পদার্থ ত্যাগ করা হয় সে সম্পর্কে মন্ত্রে আলোকপাত করা হইয়াছে ।
Mantra (Bengali)
কস্ত্বা॒ বি মু॑ঞ্চতি॒ স ত্বা॒ বি মু॑ঞ্চতি॒ কস্মৈ॑ ত্বা॒ বি মু॑ঞ্চতি॒ তস্মৈ॑ ত্বা॒ বি মু॑ঞ্চতি॒ । পোষা॑য়॒ রক্ষ॑সাং ভা॒গো᳖ऽসি ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কস্ত্বেত্যস্য ঋষিঃ স এব । প্রজাপতির্দেবতা । নিচৃদ্বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥