Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 22

34 Mantra
2/22
Devata- इन्द्रो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- विराट् त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
सं ब॒र्हिर॑ङ्क्ता ह॒विषा॑ घृ॒तेन॒ समा॑दि॒त्यैर्वसु॑भिः॒ सम्म॒रुद्भिः। समिन्द्रो॑ वि॒श्वदे॑वेभिरङ्क्तां दि॒व्यं नभो॑ गच्छतु॒ यत् स्वाहा॑॥२२॥

सम्। ब॒र्हिः। अ॒ङ्क्ता॒म्। ह॒विषा॑। घृ॒तेन॑। सम्। आ॒दि॒त्यैः। वसु॑भि॒रिति॒ वसु॑ऽभिः। सम्। म॒रुद्भि॒रिति॑ म॒रुत्ऽभिः॑। सम्। इन्द्रः॑। वि॒श्वदे॑वेभि॒रिति॑ वि॒श्वऽदे॑वेभिः। अ॒ङ्क्ता॒म्। दि॒व्यम्। नभः॑। ग॒च्छ॒तु॒। यत्। स्वाहा॑ ॥२२॥

Mantra without Swara
सम्बर्हिरङ्क्ताँ हविषा घृतेन समादित्यैर्वसुभिः सम्मरुद्भिः । समिन्द्रो विश्वदेवेभिरङ्क्तान्दिव्यन्नभो गच्छतु यत्स्वाहा ॥

सम्। बर्हिः। अङ्क्ताम्। हविषा। घृतेन। सम्। आदित्यैः। वसुभिरिति वसुऽभिः। सम्। मरुद्भिरिति मरुत्ऽभिः। सम्। इन्द्रः। विश्वदेवेभिरिति विश्वऽदेवेभिः। अङ्क्ताम्। दिव्यम्। नभः। गच्छतु। यत्। स्वाहा॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা (য়ৎ) যখন হবন করিবার যোগ্য দ্রব্যকে (হবিষা) হোম করিবার যোগ্য (ঘৃতেন) ঘি ইত্যাদি সুগন্ধিযুক্ত পদার্থ সহিত সংযুক্ত করিয়া হবন করিবে তখন উহা (আদিত্যৈঃ) দ্বাদশ মাস (বসুভিঃ) অগ্নি ইত্যাদি অষ্ট নিবাসের স্থান এবং (মরুদ্ভিঃ) প্রজাগণ সহ মিলিত হইয়া সুখকে (সমংক্তাম্) সম্যক্ প্রকার প্রকাশ করিবে । (ইন্দ্রঃ) সূর্য্যলোক যাহা যজ্ঞে আহুতি প্রদত্ত (স্বাহা) উত্তম ক্রিয়া দ্বারা সুগন্ধাদি পদার্থযুক্ত হবি (সংগচ্ছতু) পৌঁছাইয়া দেয় তাহা দ্বারা (সম্) ভাল প্রকার মিশ্রিত হওয়া (বিশ্বদেবেভিঃ) স্বীয় কিরণ দ্বারা (দিব্যম্) তাহার আলোকে সংগৃহীত (নভঃ) জলকে (সমংক্তাম্) ভাল মত প্রকাশ করে ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- যে হবি ভাল প্রকার শুদ্ধ কৃত যজ্ঞের নিমিত্ত অগ্নিতে ত্যাগ করা হয় তাহা অন্তরিক্ষে বায়ু, জল এবং সূর্য্যের কিরণ সহ মিলিত হইয়া ইতস্ততঃ ছড়াইয়া আকাশস্থিত সকল পদার্থকে দিব্য করিয়া সম্যক্ প্রকার প্রজাকে সুখী করে । ইহার ফলে মনুষ্যদিগকে উত্তম সামগ্রী এবং উত্তমোত্তম সাধনগুলির দ্বারা উক্ত তিন প্রকার যজ্ঞের নিত্য অনুষ্ঠান করা উচিত ॥ ২২ ॥
Subject
অগ্নৌ হুতং দ্রব্যমন্তরিক্ষস্থং ভূত্বা কেন চরতীত্যুপদিশ্যতে ॥ অগ্নিতে হুত দ্রব্য অন্তরিক্ষে স্থিত হইয়া কাহার সহিত থাকে সেই সম্পর্কে পরবর্ত্তী মন্ত্রে আলোকপাত করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সং ব॒র্হির॑ঙ্ক্তাᳬं হ॒বিষা॑ ঘৃ॒তেন॒ সমা॑দি॒ত্যৈর্বসু॑ভিঃ॒ সং ম॒রুদ্ভিঃ । সমিন্দ্রো॑ বি॒শ্বদে॑বেভিরঙ্ক্তাং দি॒ব্যং নভো॑ গচ্ছতু॒ য়ৎ স্বাহা॑ ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সং বর্হিরিত্যস্য বামদেব ঋষিঃ । ইন্দ্রো দেবতা । বিরাট্ত্রি ষ্টুপ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥