Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 21

34 Mantra
2/21
Devata- प्रजापतिर्देवता Rishi- वामदेव ऋषिः Chhand- भूरिक् ब्राह्मी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
वे॒दोऽसि॒ येन॒ त्वं दे॑व वेद दे॒वेभ्यो॑ वे॒दोऽभ॑व॒स्तेन॒ मह्यं॑ वे॒दो भूयाः॑। देवा॑ गातुविदो गा॒तुं वि॒त्त्वा गा॒तुमि॑त। मन॑सस्पतऽइ॒मं दे॑व य॒ज्ञꣳ स्वाहा॒ वाते॑ धाः॥२१॥

वे॒दः। अ॒सि॒। येन॑। त्वम्। दे॒व॒। वे॒द॒। दे॒वेभ्यः॑। वे॒दः। अभ॑वः। तेन॑। मह्य॑म्। वे॒दः॒। भू॒याः॒। देवाः॑। गा॒तु॒वि॒द॒ इति॑ गातुऽविदः। गा॒तुम्। वि॒त्त्वा। गा॒तुम्। इ॒त॒। मन॑सः। प॒ते॒। इ॒मम्। दे॒व॒। य॒ज्ञम्। स्वाहा॑। वाते॑। धाः॒ ॥२१॥

Mantra without Swara
वेदोसि येन त्वन्देव वेद देवेभ्यो वेदो भवस्तेन मह्यँवेदो भूयाः । देवा गातुविदो गातुँवित्त्वा गातुमित । मनसस्पतऽइमन्देव यज्ञँस्वाहा वाते धाः ॥

वेदः। असि। येन। त्वम्। देव। वेद। देवेभ्यः। वेदः। अभवः। तेन। मह्यम्। वेदः। भूयाः। देवाः। गातुविद इति गातुऽविदः। गातुम्। वित्त्वा। गातुम्। इत। मनसः। पते। इमम्। देव। यज्ञम्। स्वाहा। वाते। धाः॥२१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেব) শুভগুণ প্রদাতা জগদীশ্বর ! (ত্বম্) আপনি (বেদঃ) চরাচর জগতের জ্ঞাতা (অসি) হয়েন । সর্ব জগৎকে (বেদ) জানেন তথা (য়েন) যে বিজ্ঞান বা বেদ বলে (দেবেভ্যঃ) বিদ্বান্দিগের জন্য (বেদঃ) পদার্থ – জ্ঞাতা (অভবঃ) হন্ (তেন) সেই বিজ্ঞানের প্রকাশ দ্বারা আপনি (মহ্যম্) আমার জন্য যাহা আমি বিশেষ জ্ঞানের ইচ্ছা করিতেছি (বেদঃ) বিজ্ঞান প্রদাতা (ভূয়াঃ) হউন । হে (গাতুবিদঃ) স্তুতিবিদ্ (দেবাঃ) বিদ্বান্গণ! যে বেদ দ্বারা মনুষ্য সকল বিদ্যাগুলিকে জানে তাহা দ্বারা তোমরা (গাতুম্) বিশেষ জ্ঞান (বিত্ত্বা) প্রাপ্ত হইয়া (গাতুম্) প্রশংসা করিবার যোগ্য বেদকে (ইত) প্রাপ্ত হও । হে (মনসস্পতে) বিজ্ঞানের পালক (দেব) সর্বজগৎ প্রকাশক পরমেশ্বর আপনি (ইমম্) প্রত্যক্ষ অনুষ্ঠান করিবার যোগ্য (য়জ্ঞম্) ক্রিয়াকান্ড দ্বারা সিদ্ধ হওয়ার যজ্ঞরূপ সংসারকে (স্বাহা) ক্রিয়ার অনুকূল (বাতে) পবনের মধ্যে (ধাঃ) স্থিত করুন । হে বিদ্বান্গণ । সেই বিজ্ঞান হইতে বিশেষ জ্ঞান প্রদাতা পরমেশ্বরেরই নিত্য উপাসনা কর ॥ ২১ ॥
Essence
ভাবার্থঃ- হে বিদ্বান্ মনুষ্যগণ । তোমাদের নিকট যে বেদজ্ঞাতা পরমেশ্বর বেদবিদ্যা প্রকাশিত করিয়াছেন তাহারই উপাসনা করিয়া সেই বেদ বিদ্যা জ্ঞাত হইয়া এবং ক্রিয়াকান্ডের অনুষ্ঠান করিয়া সকলের হিত সম্পাদন করা উচিত । কেননা বেদের বিজ্ঞান ব্যতীত এবং তাহাতে কথিত যে যে কর্ম তাহা না করিয়া মনুষ্য কখনও সুখী হইতে পারে না । তোমরা বেদবিদ্যা দ্বারা সকলের সাক্ষী ঈশ্বরদেবকে সর্বত্র ব্যাপক মানিয়া নিত্য ধর্মে স্থিত থাক ॥ ২১ ॥
Subject
স জগদীশ্বরঃ কীদৃশোऽস্তীত্যুপদিশ্যতে ॥ সেই জগদীশ্বর কেমন – এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
বে॒দো᳖ऽসি॒ য়েন॒ ত্বং দে॑ব বেদ দে॒বেভ্যো॑ বে॒দোऽভ॑ব॒স্তেন॒ মহ্যং॑ বে॒দো ভূয়াঃ॑ । দেবা॑ গাতুবিদো গা॒তুং বি॒ত্ত্বা গা॒তুমি॑ত । মন॑সস্পতऽই॒মং দে॑ব য়॒জ্ঞꣳ স্বাহা॒ বাতে॑ ধাঃ ॥ ২১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বেদোऽসীত্যস্য বামদেব ঋষিঃ । প্রজাপতির্দেবতা । ভুরিগ্ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥