Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 20

34 Mantra
2/20
Devata- अग्निसरस्वत्यौ देवते Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- भूरिक् ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
अग्ने॑ऽदब्धायोऽशीतम पा॒हि मा॑ दि॒द्योः पा॒हि प्रसि॑त्यै पा॒हि दुरि॑ष्ट्यै पा॒हि दुर॑द्म॒न्याऽअ॑वि॒षं नः॑ पि॒तुं कृ॑णु। सु॒षदा॒ योनौ॒ स्वाहा॒ वाड॒ग्नये॑ संवे॒शप॑तये॒ स्वाहा॒ सर॑स्वत्यै यशोभ॒गिन्यै॒ स्वाहा॑॥२०॥

अग्ने॑। अ॒द॒ब्धा॒यो॒ऽ इत्य॑दब्धऽआ॒यो। अ॒शी॒त॒म॒। अ॒शि॒त॒मेत्य॑शिऽतम। पा॒हि। मा॒। दि॒द्योः। पा॒हि। प्रसि॑त्या॒ इति॒ प्रऽसि॑त्यै। पा॒हि। दुरि॑ष्ट्या॒ इति॒ दुःऽइ॑ष्ट्यै। पा॒हि। दु॒र॒द्म॒न्या इति॑ दुःऽअद्म॒न्यै॑। अ॒वि॒षम्। नः॒। पि॒तुम्। कृ॒णु॒। सु॒षदा॑। सु॒सदेति॑ सु॒ऽसदा॑। योनौ॑। स्वाहा॑। वाट्। अ॒ग्नये॑। सं॒वे॒शप॑तय॒ इति॑ संवे॒शऽप॑तये। स्वाहा॑। सर॑स्वत्यै। य॒शो॒भ॒गिन्या॒ इति॑ यशःऽभ॒गिन्यै॑। स्वाहा॑ ॥२०॥

Mantra without Swara
अग्ने दब्धायो शीतम पाहि मा दिद्योः पाहि प्रसित्यै पाहि दुरिष्ट्यै पाहि दुरद्मन्याऽअविषन्नः पितुङ्कृणु सुषदा योनौ स्वाहा वाडग्नये सँवेशपतये स्वाहा सरस्वत्यै यशोभगिन्यै स्वाहा ॥

अग्ने। अदब्धायोऽ इत्यदब्धऽआयो। अशीतम। अशितमेत्यशिऽतम। पाहि। मा। दिद्योः। पाहि। प्रसित्या इति प्रऽसित्यै। पाहि। दुरिष्ट्या इति दुःऽइष्ट्यै। पाहि। दुरद्मन्या इति दुःऽअद्मन्यै। अविषम्। नः। पितुम्। कृणु। सुषदा। सुसदेति सुऽसदा। योनौ। स्वाहा। वाट्। अग्नये। संवेशपतय इति संवेशऽपतये। स्वाहा। सरस्वत्यै। यशोभगिन्या इति यशःऽभगिन्यै। स्वाहा॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অদব্ধায়ো) নির্বিঘ্ন আয়ু প্রদাতা (অগ্নে) জগদীশ্বর ! আপনি (অশীতিমম্) চরাচর সংসারে ব্যাপক যজ্ঞকে (দুরিষ্ট্যৈ) দুষ্ট অর্থাৎ বেদবিরুদ্ধ যজ্ঞ হইতে (পাহি) রক্ষা করুন (মা) আমাকে (দিদ্যোঃ) অতি দুঃখ হইতে (পাহি) বাঁচান তথা (প্রসিত্যৈ) দুর্বহ বন্ধন হইতে (পাহি) পৃথক রাখুন (দুবদ্মন্যৈ) দুষ্ট ভোজনের বিপত্তি হইতে (পাহি) রক্ষা করুন এবং (নঃ) আমাদের জন্য (অবিষম্) বিষাদি দোষরহিত (পিতুম্) অন্নাদি পদার্থ (কৃণু) উৎপন্ন করুন তথা (নঃ) আমাদেরকে (সুষদা) সুখপূর্বক স্থিরতা প্রদানকারী গৃহে (স্বাহা) (বাট্) বেদোক্ত বাক্য দ্বারা সিদ্ধ হওয়ার উত্তম ক্রিয়াগুলিতে স্থির (কৃণু) করুন, যাহাতে আমরা (য়শোভগিন্যৈ) সত্যবচনাদি উত্তম কর্মের সেবনকারী (সরস্বত্যৈ) পদার্থের প্রকাশিত করাতে উত্তম জ্ঞানযুক্ত বেদবাণীর জন্য (স্বাহা) ধন্যবাদ বা (সংবেশপতয়ে) উত্তম প্রকার যে সব পৃথিব্যাদি লোকে প্রবেশ করি তাহাদের পতি অর্থাৎ পালক (অগ্নয়ে) আপনি, তাহার জন্য (স্বাহা) ধন্যবাদ এবং (নমঃ) নমস্কার করি ॥ ১ ॥ হে ভগবন্ জগদীশ্বর ! আপনি যে এই (অদব্ধায়ো) নির্বিঘ্ন আয়ুর নিমিত্ত (অগ্নে) ভৌতিক অগ্নি নির্মাণ করিয়াছেন তাহাও (অশীতিমম্) সর্বত্রব্যাপক যজ্ঞকে (দুরিষ্ট্যৈ) দুষ্ট যজ্ঞ হইতে রক্ষা করেন তথা (মা) আমাকে (দিদ্যোঃ) অত্যন্ত দুঃখ হইতে (পাহি) ত্রাণদান করেন (প্রাসত্যৈ) অত্যন্ত দারিদ্যের বন্ধন হইতে (পাহি) মুক্ত করেন তথা (দুরদ্মন্যৈ) দুষ্ট ভোজন করাইবার ক্রিয়াগুলি হইতে (পাহি) উদ্ধার করেন এবং (নঃ) আমাদের (পিতুম্) অন্নাদি পদার্থ (অবিষম্) বিষাদি দোষরহিত (কৃণু) করিয়া দেন তিনি (সুষদা) সুখপূর্বক স্থিতি দানকারী গৃহ অথবা অন্যান্য জন্মে (স্বাহা) (বাট্) বেদোক্ত বাক্য দ্বারা সিদ্ধ হওয়ার ক্রিয়াগুলির হেতু, আমরা সেই (সংবেশপতয়ে) পৃথিব্যাদি লোকের পালক (অগ্নয়ে) ভৌতিক অগ্নিকে গ্রহণ করিয়া (স্বাহা) হোম তথা তৎসহ (য়শোভগিন্যৈ) (সরস্বতৈ) উক্ত গুণযুক্ত বেদবাণী প্রাপ্ত হেতু (স্বাহা) পরমাত্মার ধন্যবাদ করি ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । মনুষ্যদেরকে যে সর্বব্যাপক সর্ব প্রকারে রক্ষা করিবার, উত্তম জন্ম দেওয়ার, উত্তম কর্ম করাইবার এবং উত্তম বিদ্যা বা উত্তম ভোগ প্রদান করিবার জগদীশ্বর, তাহারই সেবন সর্বদা করাই উচিত তথা এই যে সৃষ্টিতে পরমেশ্বর ভৌতিক অগ্নি প্রত্যক্ষ সূর্য্যলোক এবং বিদ্যুৎ রূপে প্রকাশিত করিয়াছেন তাহাও ভাল প্রকার বিদ্যা দ্বারা উপকার গ্রহণ করিতে সংযুক্ত করা সর্ব প্রকারে রক্ষা ও উত্তম ভোগের হেতু হয়েন । যাহার কীর্ত্তির নিমিত্ত সত্যলক্ষণযুক্ত বেদবাণী হইতে উত্তম জন্ম অথবা সর্ব পদার্থ হইতে ভাল ভাল বিদ্যা প্রকাশিত হয় সেই সবগুলি বিদ্বান্দিগের স্বীকার করিবার যোগ্য । এই মন্ত্রে (নমঃ) ও (যজ্ঞ) এই দুইটি পদ পূর্ব মন্ত্র হইতে লওয়া হইয়াছে ॥ ২০ ॥
Subject
অথ সোऽগ্নিঃ কীদৃশঃ কিমর্থঃ প্রার্থনীয়শ্চেত্যুপদিশ্যতে ॥ উক্ত অগ্নি কেমন এবং কেন প্রার্থনা করিবার যোগ্য তাহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॑ऽদব্ধায়োऽশীতম পা॒হি মা॑ দি॒দ্যোঃ পা॒হি প্রসি॑ত্যৈ পা॒হি দুরি॑ষ্ট্যৈ পা॒হি দুর॑দ্ম॒ন্যাऽঅ॑বি॒ষং নঃ॑ পি॒তুং কৃ॑ণু । সু॒ষদা॒ য়োনৌ॒ স্বাহা॒ বাড॒গ্নয়ে॑ সংবে॒শপ॑তয়ে॒ স্বাহা॒ সর॑স্বত্যৈ য়শোভ॒গিন্যৈ॒ স্বাহা॑ ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নেऽদব্ধায়ো ইত্যস্য ঋষিঃ স এব । অগ্নিসরস্বত্যৌ দেবতে । ভুরিগ্ব্রাহ্মীত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥