Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 2

34 Mantra
2/2
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् जगती, Swara- निषादः
Mantra with Swara
अदि॑त्यै॒ व्युन्द॑नमसि॒ विष्णो॑ स्तु॒पोऽस्यूर्ण॑म्रदसं त्वा स्तृणामि स्वास॒स्थां दे॒वेभ्यो॒ भुव॑पतये॒ स्वाहा॒ भुवन॑पतये॒ स्वाहा॑ भू॒तानां॒ पत॑ये॒ स्वाहा॑॥२॥

अदि॑त्यै। व्युन्द॑न॒मिति॑। वि॒ऽउन्द॑नम्। अ॒सि॒। विष्णोः॑। स्तु॒पः। अ॒सि॒। ऊर्ण॑म्रदस॒मित्यूर्ण॑ऽम्रदसम्। त्वा॒। स्तृ॒णा॒मि॒। स्वा॒स॒स्थामिति॑ सुऽआ॒स॒स्थाम्। दे॒वेभ्यः॑। भुवप॑तय॒ इति॒ भुव॑ऽपतये। स्वाहा॑। भुव॑नपतय॒ इति॒ भुव॑नऽपतये। स्वाहा॑। भू॒ताना॑म्। पत॑ये स्वाहा॑ ॥२॥

Mantra without Swara
अदित्यै व्युन्दनमसि विष्णो स्तुपोऽस्यूर्णम्रदसन्त्वा स्तृणामि स्वासस्थां देवेभ्यो भुवपतये स्वाहा भुवनपतये स्वाहा भूतानांम्पतये स्वाहा ॥

अदित्यै। व्युन्दनमिति। विऽउन्दनम्। असि। विष्णोः। स्तुपः। असि। ऊर्णम्रदसमित्यूर्णऽम्रदसम्। त्वा। स्तृणामि। स्वासस्थामिति सुऽआसस्थाम्। देवेभ्यः। भुवपतय इति भुवऽपतये। स्वाहा। भुवनपतय इति भुवनऽपतये। स्वाहा। भूतानाम्। पतये स्वाहा॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে কারণে এই যজ্ঞ (অদিত্যৈ) পৃথিবীর (ব্যুন্দনম্) বিবিধ প্রকারের ওষধি ইত্যাদি পদার্থসকলের সিঞ্চনকারী (অসি) হয় । ইহার দ্বারা আমি তাহার অনুষ্ঠান করি এবং (বিষ্ণোঃ) এই যজ্ঞের সিদ্ধিকারী (স্তুপঃ) শিক্ষারূপ (ঊর্ণভ্রদসম্) উদুখল, ইহা দ্বারা আমি (ত্বা) সেই অন্নের ভূষি দূরকারী পাথর ও উদুখলকে (স্তৃনামি) পদার্থগুলি দিয়া আচ্ছাদন করি তথা বেদী (দেবেভ্যঃ) বিদ্বান্ এবং দিব্য সুখের হিত করাইবার জন্য (অসি) হয় । ইহার ফলে তাহাকে আমি (স্বাসস্থাম্) এইরূপ নির্মাণ করি যাহাতে হোমকৃত পদার্থ ভালমত স্থির হয় এবং যাহাতে সংসারের পতি, ভুবন অর্থাৎ লোক-লোকান্তরের পতি, সাংসারিক পদার্থের স্বামী এবং পরমেশ্বর প্রসন্ন হয় তথা ভৌতিক অগ্নি সুখ সিদ্ধকারী হইয়া থাকে । এই কারণে (ভুবপতয়ে স্বাহা), (ভুবনপতয়ে স্বাহা), (ভুতানাং পতয়ে স্বাহা) উক্ত পরমেশ্বরের প্রসন্নতা ও আজ্ঞা পালন হেতু সেই বেদীর গুণগুলির দ্বারা যাহা সত্যভাষণ অর্থাৎ নিজ পদার্থকে আমারই এইরূপ বলা বা শ্রেষ্ঠবাক্য ইত্যাদি উত্তম বাণী যুক্ত বেদ তাহার মন্ত্র সহ স্বাহা শব্দের অনেক প্রকার উচ্চারণ করিয়া যজ্ঞাদি শ্রেষ্ঠ কর্মের বিধান করা হয়, এই প্রয়োজন হেতুও বেদী রচনা করি ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ- পরমেশ্বর সব মনুষ্যের জন্য উপদেশ করিতেছেন যে, হে মনুষ্যগণ । তোমাদিগকে বেদী ইত্যাদি যজ্ঞের সাধনগুলি সম্পাদন করিয়া সব প্রাণিদিগের সুখ তথা পরমেশ্বরের প্রসন্নতা হেতু সম্যক্ প্রকার ক্রিয়াযুক্ত যজ্ঞ করা এবং সর্বদা সত্যই বলা উচিত এবং যেমন আমি ন্যায়পূর্বক সব বিশ্বের পালন করি সেইরূপ তোমাদিগেরও পক্ষপাত ত্যাগ করিয়া সকল প্রাণিদিগের পালন দ্বারা সুখ সম্পাদন করা উচিত ॥ ২ ॥
Subject
এবং কৃতো য়জ্ঞঃ কিংহেতুকো ভবতীত্যুপদিশ্যতে ॥ এই প্রকার কৃত যজ্ঞ কী সিদ্ধকারী হইয়া থাকে উহা পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ।
Mantra (Bengali)
অদি॑ত্যৈ॒ ব্যুন্দ॑নমসি॒ বিষ্ণো॑ স্তু॒পো᳕ऽসূ্যর্ণ॑ম্রদসং ত্বা স্তৃণামি স্বাস॒স্থাং দে॒বেভ্যো॒ ভুব॑পতয়ে॒ স্বাহা॒ ভুবন॑পতয়ে॒ স্বাহা॑ ভূ॒তানাং॒ পত॑য়ে॒ স্বাহা॑ ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অদিত্যা ইত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা । স্বরাড্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥