Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 18

34 Mantra
2/18
Devata- विश्वेदेवा देवताः Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
स॒ꣳस्र॒वभा॑गा स्थे॒षा बृ॒हन्तः॑ प्रस्तरे॒ष्ठाः प॑रि॒धेया॑श्च दे॒वाः। इ॒मां वाच॑म॒भि विश्वे॑ गृ॒णन्त॑ऽआ॒सद्या॒स्मिन् ब॒र्हिषि॑ मादयध्व॒ꣳ स्वाहा॒ वाट्॥१८॥

स॒ꣳस्र॒वभा॑गाः। स्थ॒। इ॒षा। बृ॒हन्तः॑। प्र॒स्तरे॒ष्ठाः। प॒रि॒धेयाः॑। च॒। दे॒वाः। इ॒माम्। वाच॑म्। अ॒भि। विश्वे॑। गृ॒णन्तः॑। आ॒सद्य॑। अ॒स्मिन्। ब॒र्हिषि॑। मा॒द॒य॒ध्व॒म्। स्वाहा॑। वाट् ॥१८॥

Mantra without Swara
सँस्रवभागा स्थेषा बृहन्तः प्रस्तरेष्ठाः परिधेयाश्च देवाः । इमाँवाचमभि विश्वे गृणन्तऽआसद्यास्मिन्बर्हिषि मादयध्वँ स्वाहा वाट् ॥

सꣳस्रवभागाः। स्थ। इषा। बृहन्तः। प्रस्तरेष्ठाः। परिधेयाः। च। देवाः। इमाम्। वाचम्। अभि। विश्वे। गृणन्तः। आसद्य। अस्मिन्। बर्हिषि। मादयध्वम्। स्वाहा। वाट्॥१८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বৃহন্তঃ) বৃদ্ধি প্রাপ্ত হইবার (প্রস্তরেষ্ঠাঃ) উত্তম ন্যায় বিদ্যারূপী আসনে স্থিত হইবার (পরিধেয়াঃ) সর্বপ্রকারে ধারণাবতী বুদ্ধিযুক্ত (চ) এবং (ইমাম্) এই প্রত্যক্ষ (বাচম্) চারি বেদের বাণীর উপদেশ করিবার (দেবাঃ) বিদ্বান্গণ তোমরা (ঈষা) স্বীয় জ্ঞান দ্বারা (সংস্রবভাগাঃ) ঘৃতাদি পদার্থের হোমে ত্যাগকারী (স্থ) হও তথা (স্বাহা) ভাল ভাল বচন দ্বারা (বাট্) প্রাপ্ত হইবার এবং সুখ বৃদ্ধি করিবার ক্রিয়া প্রাপ্ত হইয়া (অস্মিন্) প্রত্যক্ষ (বর্হিষি) জ্ঞান ও কর্মকান্ডে (মাদয়ধ্বম্) আনন্দিত হও । সেইরূপ অন্যকেও আনন্দিত কর । এই প্রকার উক্ত জ্ঞানকে কর্মকান্ডে উক্ত বেদবাণীর প্রশংসা করিয়া তোমরা স্বীয় বিচার দ্বারা উত্তম জ্ঞান প্রাপ্ত হইবার ক্রিয়া প্রাপ্ত হইয়া (বৃহন্তঃ) বৃদ্ধি এবং (প্রস্তরেষ্ঠাঃ) উত্তম কর্মে স্থিত হইয়া (বিশ্বে) সব (দেবাঃ) উত্তম-উত্তম পদার্থ (পরিধেয়াঃ) ধারণ কর বা অপরকে ধারণ করাও এবং তাহাদের সাহায্যে উক্ত জ্ঞান বা কর্মকান্ডে সর্বদা (মাদয়ধ্বম্) হর্ষিত হও ॥ ১৮ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর আজ্ঞা প্রদান করিতেছেন যে, যে ধার্মিক, পুরুষার্থী বেদবিদ্যা প্রচার বা উত্তম ব্যবহারে বর্ত্তমান তিনিই বৃহৎ সুখ প্রাপ্ত হয়েন । পূর্ব মন্ত্রে যাহা ঈশ্বর ও ভৌতিক অর্থ বলা হইয়াছে তাহা হইতে এমন উপকার গ্রহণ করা উচিত যাহা এই মন্ত্রে বলা হইয়াছে ॥ ১৮ ॥
Subject
স য়জ্ঞঃ কথং কিমর্থঞ্চ কর্ত্তব্য ইত্যুপদিশ্যতে ॥ এই যজ্ঞ কেমন করিয়া এবং কী প্রয়োজন হেতু করা উচিত তাহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒ꣳস্র॒বভা॑গা স্থে॒ষা বৃ॒হন্তঃ॑ প্রস্তরে॒ষ্ঠাঃ প॑রি॒ধেয়া॑শ্চ দে॒বাঃ । ই॒মাং বাচ॑ম॒ভি বিশ্বে॑ গৃ॒ণন্ত॑ऽআ॒সদ্যা॒স্মিন্ ব॒র্হিষি॑ মাদয়ধ্ব॒ꣳ স্বাহা॒ বাট্ ॥ ১৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সংস্রবেত্যস্য পরমেষ্ঠী প্রজাপতির্ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । স্বরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥