Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 17

34 Mantra
2/17
Devata- अग्निर्देवता Rishi- देवल ऋषिः Chhand- निचृत् जगती, Swara- निषादः
Mantra with Swara
य प॑रि॒धिं प॒र्य्यध॑त्था॒ऽअग्ने॑ देवप॒णिभि॑र्गु॒ह्यमा॑नः। तं त॑ऽए॒तमनु॒ जोषं॑ भराम्ये॒ष मेत्त्वद॑पचे॒तया॑ताऽअ॒ग्नेः प्रि॒यं पाथो॑ऽपी॑तम्॥१७॥

यम्। प॑रि॒धिम्। परि॒। अध॑त्थाः। अग्ने॑। दे॒व॒। प॒णिभि॒रिति॑ प॒णिऽभिः॑। गु॒ह्यमा॑नः। तम्। ते॒। ए॒तम्। अनु॑। जोष॑म्। भ॒रा॒मि॒। ए॒षः। मा। इत्। त्वत्। अ॒प॒। चे॒तया॑तै। अ॒ग्नेः। प्रि॒यम्। पाथः॑। अपी॑तम् ॥१७॥

Mantra without Swara
यं परिधिम्पर्यधत्थाऽअग्ने देव पाणिभिर्गुह्यमानः । तन्तऽएतमनु जोषम्भराम्येषनेत्त्वदपचेतयाताऽअग्नेः प्रियम्पाथो पीतम् ॥

यम्। परिधिम्। परि। अधत्थाः। अग्ने। देव। पणिभिरिति पणिऽभिः। गुह्यमानः। तम्। ते। एतम्। अनु। जोषम्। भरामि। एषः। मा। इत्। त्वत्। अप। चेतयातै। अग्नेः। प्रियम्। पाथः। अपीतम्॥१७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) সর্বত্র ব্যাপক ঈশ্বর । আপনি (দেবপণিভিঃ) দিব্যগুণযুক্ত বিদ্বান্দিগের স্তুতি দ্বারা (গুহ্যমানঃ) ভাল প্রকার নিজ গুণ সকলের বর্ণন প্রাপ্ত হইয়া (য়ম্) সেই সব গুণের অনুকূল (জোষম্) প্রীতিপূর্বক সেবনীয় (পরিধিম্) প্রভুতাকে (পর্য়্যধৎথাঃ) নিরন্তর ধারণ করেন । (তম্) আপনার তাহাকে (ইৎ)(এষঃ) আমি (অনুভরামি) নিজ হৃদয়ে ধারণ করি তথা আমি (ত্বৎ) আপনার হইতে (মা) (অপচেতয়াতৈ) কখনও প্রতিকূল না হই এবং (অগ্নে) হে জগদীশ্বর । আপনার সৃষ্টিতে যাহা আমি (প্রিয়ম্) প্রীতি বৃদ্ধি করিবার এবং (পাথঃ) শরীরের রক্ষক অন্ন (অপীতম্) পাইয়াছি তাহা হইতেও কখনও (মা) (অপচেতয়াতৈ) প্রতিকূল না হই ॥ ১ ॥ হে জগদীশ্বর! (তে) আপনার সৃষ্টিতে (এষঃ) এই (অগ্নে) ভৌতিক অগ্নি (দেবপণিভিঃ) দিব্য গুণযুক্ত পৃথিব্যাদি পদার্থ সকলের ব্যবহারের ফলে (গুহ্যমানঃ) সম্যক্ প্রকার স্বীকৃত (য়ম্) যে (পরিধিম্) বিদ্যাদি গুণ দ্বারা ধারণ (জোষম্) এবং প্রীতি করিবার যোগ্য কর্মের (পর্য়্যধৎথাঃ) সর্ব প্রকারে ধারণ করে । (তমিৎ) তাহাকেই আমি (অনুভরামি) তৎপশ্চাৎ স্বীকার করি এবং তাহা হইতে কখনও (মা) (অপচেতয়াতৈ) প্রতিকূল হই না তথা আমি যে (অগ্নেঃ) এই অগ্নির সম্পর্কে (প্রিয়ম্) প্রীতিদায়ক এবং (পাথঃ) শরীরের রক্ষক অন্ন (অপীতম্) গ্রহণ করিয়াছি তাহাকে আমি (জোষম্) অত্যন্ত প্রীতি সহ নিত্য ক্রমপূর্বক লাভ করি ॥ ১৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালংকার আছে । প্রথম অন্বয়ে অগ্নি শব্দ দ্বারা জগদীশ্বরের গ্রহণ এবং দ্বিতীয়ে ভৌতিক অগ্নির । যিনি প্রতি বস্তুতে ব্যাপক হওয়ার কারণে সকল পদার্থের ধারণকারী এবং বিদ্বান্দিগের স্তুতি যোগ্য ঈশ্বর তাঁহাকে সকল মনুষ্যদিগকে প্রীতি সহ নিত্য সেবা করা উচিত । যে মনুষ্য তাঁহার আজ্ঞা নিত্য পালন করে সে প্রিয় সুখ প্রাপ্ত করে তথা এই যে ঈশ্বর প্রকাশ, দাহ ও বেগাদি গুণযুক্ত মূর্তিমান পদার্থসকল প্রাপ্ত হইবার অগ্নি রচনা করিয়াছেন তাহা হইতেও মনুষ্যদিগকে ক্রিয়া-কুশলতা দ্বারা উত্তমোত্তম ব্যবহার সিদ্ধ করা উচিত যাহাতে উত্তমোত্তম সুখ সিদ্ধ হয় । যাহাকে পূর্ব মন্ত্র দ্বারা বৃষ্টি ইত্যাদি পদার্থ সকলের সাধক বলা হইয়াছে তাহার এই মন্ত্রের দ্বারা ব্যাপকত্ব প্রকাশ করা হইয়াছে ॥ ১৭ ॥
Subject
সোऽগ্নিঃ কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ উক্ত অগ্নি কেমন, তাহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ং প॑রি॒ধিং প॒র্য়্যধ॑ত্থা॒ऽঅগ্নে॑ দেব প॒ণিভি॑র্গু॒হ্যমা॑নঃ । তং ত॑ऽএ॒তমনু॒ জোষং॑ ভরাম্যে॒ষ মেত্ত্বদ॑পচে॒তয়া॑তাऽঅ॒গ্নেঃ প্রি॒য়ং পাথো॑ऽপী॑তম্ ॥ ১৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ং পরিধিমিত্যস্য ঋষির্দেবলঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্ জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥