Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 15

34 Mantra
2/15
Devata- अग्नीषोमौ देवते Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- ब्राह्मी बृहती,निचृत् अतिजगती, Swara- मध्यमः, निषाद
Mantra with Swara
अ॒ग्नीषोम॑यो॒रुज्जि॑ति॒मनूज्जे॑षं॒ वाज॑स्य मा प्रस॒वेन॒ प्रोहा॑मि। अ॒ग्नीषोमौ॒ तमप॑नुदतां॒ योऽस्मान् द्वेष्टि॒ यं च॑ व॒यं द्वि॒ष्मो वाज॑स्यैनं प्रस॒वेनापो॑हामि। इ॒न्द्रा॒ग्न्योरुज्जि॑ति॒मनूज्जे॑षं॒ वाज॑स्य मा प्रस॒वेन॒ प्रोहा॑मि। इ॒न्द्रा॒ग्नी तमप॑नुदतां॒ योऽस्मान् द्वेष्टि॒ यं च॑ व॒यं द्वि॒ष्मो वाज॑स्यैनं प्रस॒वेनापो॑हामि॥१५॥

अ॒ग्नीषोम॑योः। उज्जि॑ति॒मित्युत्ऽजि॑तिम्। अनु॑। उत्। जे॒ष॒म्। वाज॑स्य। मा॒ प्र॒स॒वेनेति॑ प्रऽस॒वेन॑। प्र। ऊ॒हा॒मि॒। अ॒ग्नीषोमौ॑। तम्। अप॑। नु॒द॒ता॒म्। यः। अ॒स्मान्। द्वेष्टि॑। यम्। च॒। व॒यम्। द्वि॒ष्मः। वाज॑स्य। ए॒न॒म्। प्र॒स॒वेनेति॑ प्रऽस॒वेन॑। अप॑। ऊ॒हा॒मि। इ॒न्द्रा॒ग्न्योः। उज्जि॑ति॒मित्युत्ऽजि॑तिम्। अनु॑। उत्। जे॒ष॒म्। वाज॑स्य। मा। प्र॒स॒वेनेति॑ प्रऽस॒वेन॑। प्र। ऊ॒हा॒मि॒। इ॒न्द्रा॒ग्नीऽइती॑न्द्रा॒ग्नी। तम्। अप॑। नु॒द॒ता॒म्। यः। अ॒स्मान्। द्वेष्टि॑। यम्। च॒। व॒यम्। द्वि॒ष्मः। वाज॑स्य। ए॒न॒म्। प्र॒स॒वेनेति॑ प्रऽस॒वेन॑। अप॑। ऊ॒हा॒मि॒ ॥१५॥

Mantra without Swara
अग्नीषोमयोरुज्जितिमनूज्जेषँ वाजस्य मा प्रसवेन प्रोहामि । अग्नीषोमौ तमपनुदताँ यो ऽस्मान्द्वेष्टि यञ्च वयन्द्विष्मो वाजस्यैनं प्रसवेनापोहामि । इन्द्राग्न्योरुज्जितिमनूज्जेषँ वाजस्य मा प्रसवेन प्रोहामि । इन्द्राग्नी तमप नुदताँ योस्मान्द्वेष्टि यञ्च वयन्द्विष्मो वाजस्यैनम्प्रसवेनापोहामि ॥

अग्नीषोमयोः। उज्जितिमित्युत्ऽजितिम्। अनु। उत्। जेषम्। वाजस्य। मा प्रसवेनेति प्रऽसवेन। प्र। ऊहामि। अग्नीषोमौ। तम्। अप। नुदताम्। यः। अस्मान्। द्वेष्टि। यम्। च। वयम्। द्विष्मः। वाजस्य। एनम्। प्रसवेनेति प्रऽसवेन। अप। ऊहामि। इन्द्राग्न्योः। उज्जितिमित्युत्ऽजितिम्। अनु। उत्। जेषम्। वाजस्य। मा। प्रसवेनेति प्रऽसवेन। प्र। ऊहामि। इन्द्राग्नीऽइतीन्द्राग्नी। तम्। अप। नुदताम्। यः। अस्मान्। द्वेष्टि। यम्। च। वयम्। द्विष्मः। वाजस्य। एनम्। प्रसवेनेति प्रऽसवेन। अप। ऊहामि॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমি (অগ্নীষোময়োঃ) বিখ্যাত ভৌতিক অগ্নি ও চন্দ্রলোকের (উজ্জিতিম্) দুঃখ হইতে সহনীয় শত্রুদিগকে (অনূজ্জেষম্) যথাক্রমে জিতিয়া লই এবং (বাজস্য) যুদ্ধের (প্রসবেন) উৎপাদন দ্বারা বিজয়শালী (মা) স্বয়ং নিজেকে (প্রোহামি) ভাল প্রকার শুদ্ধ তর্ক দ্বারা যুক্ত করি । যাহারা আমাদের হইতে ভাল প্রকার বিদ্যা দ্বারা ক্রিয়াকুশলতায় যুক্ত কৃত (অগ্নীষোমৌ) উক্ত অগ্নি ও চন্দ্রলোক আছে তাহারা (য়ঃ) অন্যায় ব্যবহারকারী দুষ্ট মনুষ্য (অস্মান্) ন্যায়কারী আমাদিগকে (দ্বেষ্টি) শত্রুভাবে ব্যবহার করে (য় চ) এবং যে অন্যায়কারীদের সঙ্গে (বয়ম্) ন্যায়াধীশ আমরা (দ্বিষ্মঃ) বিরোধ করি (তম্) সেই শত্রু বা রোগকে (অপনুদতাম্) দূর করি এবং আমিও (এনম্) এই দুষ্ট শত্রুকে (বাজস্য) যান বেগাদি গুণযুক্ত সেনাবিশিষ্ট সংগ্রামের (প্রসবেন) সম্যক্ প্রকার প্রেরণা দ্বারা (অপোহামি) দূর করি । আমি (ইন্দ্রাগ্ন্যোঃ) বায়ু ও বিদ্যুৎ রূপ অগ্নির (উজ্জিতিম্) বিদ্যা দ্বারা ভাল প্রকার উৎকর্ষকে (অনূজ্জেষম্) অনুক্রমপূর্বক প্রাপ্ত হই এবং আমি (বাজস্য) জ্ঞানের প্রেরণা দ্বারা বেগের প্রাপ্তির (প্রসবেন) ঐশ্বর্য্যের অর্থ উৎপাদন দ্বারা বায়ু ও বিদ্যুতের বিদ্যা জ্ঞাতা (মাম্) স্বয়ং নিজেকে নিত্য (প্রোহামি) সম্যক্ প্রকার তর্ক দ্বারা সুখ প্রাপ্ত হই এবং আমা হইতে যে ভাল প্রকার সিদ্ধ কৃত (ইন্দ্রাগ্নী) বায়ু ও বিদ্যুৎ অগ্নি – সেই (সঃ) যে মূর্খ মনুষ্য (অস্মান্) আমরা বিদ্বান্ লোকদিগের সহিত (দ্বেষ্টি) অপ্রীতিপূর্বক ব্যবহার করে (চ) এবং (য়ম্) যে মূর্খের সহিত (বয়ম্) আমরা বিদ্বান্গণ (দ্বিষ্মঃ) অপ্রীতিপূর্বক ব্যবহার করি (তম্) সেই বৈরকারী মূঢ়কে (অপনুদতাম্) দূর করি তথা আমিও (এনম্) ইহাকে (বাজস্য) বিজ্ঞানের (প্রসবেন) প্রকাশ দ্বারা (অপোহামি) ভাল ভাল শিক্ষা দান করিয়া শুদ্ধ করি ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর উপদেশ করেন যে, সব মনুষ্যদিগকে বিদ্যা ও যুক্তি দ্বারা অগ্নি ও জলের মিশ্রণপূর্বক কলার কুশলতা করিয়া বেগাদি গুণের প্রকাশ দ্বারা তথা বায়ু ও বিদ্যুৎ অগ্নির বিদ্যা দ্বারা সব দারিদ্র্যের বিনাশ এবং শত্রুদের পরাজয়ে শ্রেষ্ঠ শিক্ষা দিয়া অজ্ঞানকে দূর করিয়া এবং সেই সব মূঢ় মনুষ্যদিগকে বিদ্বান্ করিয়া অনেক প্রকারের সুখ এই সংসারে সিদ্ধ করিবার যোগ্য এবং অপরকে সিদ্ধ করাইবার যোগ্য । এই প্রকার ভাল প্রচেষ্টা দ্বারা সব পদার্থ বিদ্যা সংসারে প্রকাশিত করিবার যোগ্য । পূর্ব মন্ত্রে যে কার্য্য প্রকাশ করা হইয়াছে তাহার পুষ্টি এই মন্ত্রে করা হইয়াছে ॥ ১৫ ॥
Subject
অথ তেন কিং কিং দূরীকর্ত্তব্যমিত্যুপদিশ্যতে ॥ এখন সেই যজ্ঞ হইতে কী কী দূর করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒গ্নীষোম॑য়ো॒রুজ্জি॑তি॒মনূজ্জে॑ষং॒ বাজ॑স্য মা প্রস॒বেন॒ প্রোহা॑মি । অ॒গ্নীষোমৌ॒ তমপ॑ নুদতাং॒ য়ো᳕ऽস্মান্ দ্বেষ্টি॒ য়ং চ॑ ব॒য়ং দ্বি॒ষ্মো বাজ॑স্যৈনং প্রস॒বেনাপো॑হামি । ই॒ন্দ্রা॒গ্ন্যোরুজ্জি॑তি॒মনূজ্জে॑ষং॒ বাজ॑স্য মা প্রস॒বেন॒ প্রোহা॑মি । ই॒ন্দ্রা॒গ্নী তমপ॑ নুদতাং॒ য়ো᳕ऽস্মান্ দ্বেষ্টি॒ য়ং চ॑ ব॒য়ং দ্বি॒ষ্মো বাজ॑স্যৈনং প্রস॒বেনাপো॑হামি ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নীষোময়োরিতি সর্বস্য ঋষিঃ স এব ॥ পূর্বার্দ্ধে— অগ্নীষোমৌ দেবতে, ব্রাহ্মী বৃহতীছন্দঃ, মধ্যমঃ স্বরঃ ॥ উত্তরার্দ্ধে— ইন্দ্রাগ্নী দেবতে । নিচৃদতিজগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥