Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 12

34 Mantra
2/12
Devata- सविता देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- भूरिक् बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
ए॒तं ते॑ देव सवितर्य॒ज्ञं प्राहु॒र्बृह॒स्पत॑ये ब्र॒ह्मणे॑। तेन॑ य॒ज्ञम॑व॒ तेन॑ य॒ज्ञप॑तिं॒ तेन॒ माम॑व॥१२॥

ए॒तम्। ते॒। दे॒व॒। स॒वि॒तः॒। य॒ज्ञम्। प्र। आ॒हुः॒। बृह॒स्पत॑ये। ब्र॒ह्मणे॑। तेन॑। य॒ज्ञम्। अ॒व॒। तेन॑। य॒ज्ञप॑ति॒मिति॑ य॒ज्ञऽप॑तिम्। तेन॑। माम्। अ॒व॒ ॥१२॥

Mantra without Swara
एतन्ते देव सवितर्यज्ञम्प्राहुर्बृहस्पतये ब्रह्मणे । तेन यज्ञमव तेन यज्ञपतिं तेन मामव ॥

एतम्। ते। देव। सवितः। यज्ञम्। प्र। आहुः। बृहस्पतये। ब्रह्मणे। तेन। यज्ञम्। अव। तेन। यज्ञपतिमिति यज्ञऽपतिम्। तेन। माम्। अव॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেব) দিব্য সুখ বা উত্তম গুণ প্রদাতা তথা (সবিতঃ) সব ঐশ্বর্য্যের বিধানকারী জগদীশ্বর ! বেদ ও বিদ্বান্ আপনার প্রকাশিত (এতম্) এই পূর্বোক্ত যজ্ঞকে (প্রাহুঃ) ভাল প্রকার বলেন যে, যাহাতে (বৃহস্পতয়ে) বৃহৎ হইতে বৃহৎ যে বেদবাণী তাহার পালনকারী (ব্রহ্মণে) চারি বেদ পাঠ করিয়া ব্রহ্মার পদবী প্রাপ্ত হওয়া বিদ্বানের জন্য সুখ ও শ্রেষ্ঠ অধিকার প্রাপ্ত হয় । এই (য়জ্ঞম্) যজ্ঞ সম্পর্কীয় ধর্ম দ্বারা (য়জ্ঞপতিম্) যজ্ঞ করিবার অথবা সর্ব প্রাণিদিগকে সুখ প্রদান করিবার বিদ্বান্ এবং সেই বিদ্যা বা ধর্মের প্রকাশ দ্বারা (মা) আমাকেও (অব) রক্ষা করুন ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর সৃষ্টির আদিতে দিব্যগুণযুক্ত অগ্নি, বায়ু, রবি ও অঙ্গিরা ঋষিদের মাধ্যমে চারি বেদের উপদেশ দ্বারা সব মনুষ্যদিগের জন্য বিদ্যা প্রাপ্তি সহ যজ্ঞের অনুষ্ঠান বিধির উপদেশ করিয়াছেন যাহাতে সকলের রক্ষা হয় কেননা বিদ্যা ও শুদ্ধি ক্রিয়া ব্যতীত কাহারও সুখ বা সুখের রক্ষা প্রাপ্ত হইতে পারে না এইজন্য আমাদের সকলের উচিত যে, পরস্পর প্রীতি পূর্বক নিজের বৃদ্ধি ও রক্ষা যত্ন সহ করা উচিত । একাদশ মন্ত্রে যে যজ্ঞের ফল বলা হইয়াছে তাহার প্রকাশ পরমেশ্বর দ্বারা করা হইয়াছে এই রকম এই মন্ত্রের বিধান ॥ ১২ ॥
Subject
কস্মৈ প্রয়োজনায় কেনায়ং বিদ্যাপ্রবন্ধঃ প্রকাশিত ইত্যুপদিশ্যতে ॥ কোন্ প্রয়োজন হেতু এবং কে এই বিদ্যাপ্রবন্ধ প্রকাশিত করাইয়াছে তাহা পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
এ॒তং তে॑ দেব সবিতর্য়॒জ্ঞং প্রাহু॒বৃর্হ॒স্পত॑য়ে ব্র॒হ্মণে॑ । তেন॑ য়॒জ্ঞম॑ব॒ তেন॑ য়॒জ্ঞপ॑তিং॒ তেন॒ মাম॑ব ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
এতন্ত ইত্যস্য ঋষিঃ স এব । সবিতা দেবতা । ভুরিগ্বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥