Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 11

34 Mantra
2/11
Devata- द्यावापृथिवी देवते Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- ब्राह्मी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
उप॑हूतो॒ द्यौष्पि॒तोप॒ मां द्यौष्पि॒ता ह्व॑यताम॒ग्निराग्नी॑ध्रा॒त् स्वाहा॑। दे॒वस्य॑ त्वा सवि॒तुः प्र॑स॒वेऽश्विनो॑र्बा॒हुभ्यां॑ पू॒ष्णो हस्ता॑भ्याम्। प्रति॑ गृह्णाम्य॒ग्नेष्ट्वा॒स्येन॒ प्राश्ना॑मि॥११॥

उप॑हूत॒ इत्युप॑ऽहूतः। द्यौः। पि॒ता। उप॑। माम्। द्यौः। पि॒ता। ह्व॒य॒ता॒म्। अ॒ग्निः। आग्नी॑ध्रात्। स्वाहा॑। दे॒वस्य॑। त्वा॒। स॒वि॒तुः। प्र॒स॒व इति॑ प्रऽस॒वे। अ॒श्विनोः॑। बा॒हुभ्या॒मिति॑ बा॒हुऽभ्या॑म्। पू॒ष्णः। हस्ता॑भ्याम्। प्रति॑। गृ॒ह्णा॒मि॒। अ॒ग्नेः। त्वा॒। आ॒स्ये᳖न। प्र। अ॒श्ना॒मि॒ ॥११॥

Mantra without Swara
उपहूतो द्यौष्पितोप माम्द्यौष्पिता ह्वयतामग्निराग्नीध्रात्स्वाहा । देवस्य त्वा सवितुः प्रसवे श्विनोर्बाहुभ्यां पूष्णो हस्ताभ्याम् । प्रति गृह्णाम्यग्नेष्ट्वास्येन प्राश्नामि ॥

उपहूत इत्युपऽहूतः। द्यौः। पिता। उप। माम्। द्यौः। पिता। ह्वयताम्। अग्निः। आग्नीध्रात्। स्वाहा। देवस्य। त्वा। सवितुः। प्रसव इति प्रऽसवे। अश्विनोः। बाहुभ्यामिति बाहुऽभ्याम्। पूष्णः। हस्ताभ्याम्। प्रति। गृह्णामि। अग्नेः। त्वा। आस्येन। प्र। अश्नामि॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যিনি (দ্যৌঃ) প্রকাশময় (পিতা) সর্বপালক ঈশ্বর (উপহূতঃ) প্রার্থনা কৃত (মাম্) সুখভোগকারী আমাকে (উপহ্বয়তাম্) ভাল মত স্বীকার করেন এই ভাবে যে (দ্যৌঃ) প্রকাশময় (পিতা) সব উত্তম ক্রিয়া পালনের হেতু সূর্য্যলোক আমার দ্বারা (উপহূতঃ) ক্রিয়ায় প্রযুক্ত (মাম্) সব সুখভোগকারী আমাকে বিদ্যার জন্য (উপহ্বয়তাম্) যুক্ত করে তথা যে (অগ্নিঃ) জঠরাগ্নি (স্বাহা) ভাল ভোজন করা অন্নকে (আগ্নীধ্রাৎ) উদরে অন্নকোষ্ঠে হজম করিয়ে দেয় তাহার ফলে আমি (দেবস্য) হর্ষকারী (সবিতুঃ) এবং সকলের উৎপন্নকারী পরমেশ্বরের উৎপন্ন (প্রসবে) সংসারে বিদ্যমান এবং (ত্বা) সেই উক্ত ভোগকে (অশ্বিনোঃ) প্রাণ ও অপানের (বাহুভ্যাম্) আকর্ষণ ও ধারণ গুণ দ্বারা তথা (পূষ্ণঃ) পুষ্টি হেতু সমান বায়ুর (হস্তাভ্যাম্) শোধন বা শরীরের অঙ্গে-অঙ্গে পৌঁছাইবার গুণ দ্বারা (প্রতিগৃহ্নামি) উত্তম প্রকার গ্রহণ করি, গ্রহণ করিয়া (অগ্নেঃ) প্রজ্জ্বলিত অগ্নির মধ্যে রন্ধন করিয়া (ত্বা) সেই ভোজন করার যোগ্য অন্নকে (আস্যেন) স্বীয় মুখ দ্বারা (প্রাশ্নামি) ভোজন করি ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । মনুষ্যদিগকে আত্মার শুদ্ধি হেতু অনন্ত বিদ্যার প্রকাশকারী ঈশ্বর পিতার আহ্বান অর্থাৎ সম্যক্ প্রকার নিত্য সেবন করা উচিত । তথা বিদ্যা সিদ্ধির জন্য উদরের অগ্নিকে প্রদীপ্ত করিয়া এবং নেত্র দ্বারা ভাল প্রকার দেখিয়া সংস্কার কৃত প্রমাণযুক্ত অন্নের নিত্য ভোজন করা উচিত । সব ভোগ এই সংসারে যাহা ঈশ্বরের উৎপন্ন পদার্থগুলি তদ্দ্বারা সিদ্ধ হইয়া থাকে তাহা ভোগ বিদ্যা ও ধর্মযুক্ত ব্যবহার দ্বারা ভোগ করা উচিত এবং সেইরূপ অন্যরাও ব্যবহার করিবে । যাহা পূর্বমন্ত্রে পৃথিবীতে বিদ্যা দ্বারা প্রাপ্ত হইবার বা মান্য করিবার পদার্থ বলা হইয়াছে তাহাদের ভোগ ধর্ম বা যুক্তি সহ সব মনুষ্যদিগের করা উচিত । এইরকম এই মন্ত্র দ্বারা প্রতিপাদন করা হইয়াছে ॥
Subject
পুনস্তমেবার্থং দ্রঢয়তি ॥ পুনরায় পরবর্ত্তী মন্ত্রে উক্ত অর্থ দৃঢ় করা হইয়াছে ॥
Mantra (Bengali)
উপ॑হূতো॒ দ্যৌষ্পি॒তোপ॒ মাং দ্যৌষ্পি॒তা হ্ব॑য়তাম॒গ্নিরাগ্নী॑ধ্রা॒ৎ স্বাহা॑ । দে॒বস্য॑ ত্বা সবি॒তুঃ প্র॑স॒বে᳕ऽশ্বিনো॑র্বা॒হুভ্যাং॑ পূ॒ষ্ণো হস্তা॑ভ্যাম্ । প্রতি॑ গৃহ্ণাম্য॒গ্নেষ্ট্বা॒স্যে᳖ন॒ প্রাশ্না॑মি ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপহূতেত্যস্য ঋষি স এব । দ্যাবাপৃথিবী দেবতে । ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥